ভাষণ : বিশ্ব মিতব্যয়িতা দিবস

Article Stats 📡 Page Views
Reading Effort
262 words | 2 mins to read
Total View
255
Last Updated
28-Sep-2021 | 07:04 PM
Today View
0
‘বিশ্ব মিতব্যয়িতা দিবস’ উপলক্ষে একটি বেতার ভাষণ তৈরি কর।

অথবা, মিতব্যয়িতার ওপর গুরুত্ব দিয়ে ‘বিশ্ব মিতব্যয়িতা দিবস’ উপলক্ষে একটি ভাষণ রচনা কর।


বিশ্ব মিতব্যয়িতা দিবস

সম্মানিত শ্রোতৃবৃন্দ, আমার শুভেচ্ছা ও সালাম নিন।

“যে জন দিবসে মনের হরষে
জ্বালায় মোমের বাতি,
আশু গৃহে তার দেখিবে না আর
নিশীথে প্রদীপ বাতি।”

দিনের আলো থাকার পরেও যে অপ্রয়োজনে রাতের জন্য রাখা আলো খরচ করে ফেলে তার রাত আঁধারে কাটবে তাইতো স্বাভাবিক।

প্রিয় শ্রোতৃবৃন্দ,
মিতব্যয়িতা আর কার্পণ্য এক নয়। মিতব্যয়ী সেই যে নিজের প্রয়োজনমতো খরচ করে কিন্তু অপ্রয়োজনে নষ্ট করে না। আর কার্পণ্য তা, যা প্রয়োজনেও খরচ করে না। জীবনকে সুন্দর করতে হলে দেশকে অভাবমুক্ত রাখতে হলে, দৈন্য থেকে নিজেকে মুক্তি দিতে হলে প্রতিটি মানুষের ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে মিতব্যয়ী হতে হবে।

প্রিয় দেশবাসী,
এক সময় বাংলায় গোয়াল ভরা গরু আর পুকুর ভরা মাছ ছিল; ধান ছিল গোলা ভরা, মাছে-ভাতে বাঙালির সেই দিন আজ আর নেই। আজ বাঙালি ডাল-ভাত খেয়ে জীবনযাপনও করতে পারছে না। তাই যে সম্পদ আছে তাকে অপচয় না করে যথাযথ ব্যবহারের মাধ্যমে দেশকে আবার সমৃদ্ধ করে তুলতে হবে। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে বিশ্বের ব্যয়বহুল দশটি শহরের একটি হলো বাংলাদেশের রাজধানী ঢাকা। আমাদের এতটা বিলাসী মনোভাব পরিত্যাগ করতে হবে। থাইল্যান্ডের পর্যটন বিভাগ এক জরিপে দেখিয়েছে তাদের দেশের বিদেশি পর্যটকদের মধ্যে সবচেয়ে মিতব্যয়ী ব্রিটিশরা আর সবচেয়ে অমিতব্যয়ী হলো বাঙালিরা।

আমাদের এ খরচের হাত খাটো করতে হবে। প্রয়োজন অনুযায়ী খরচ করে স্বনির্ভর হতে হবে। জাতির অর্থনৈতিক সমৃদ্ধিতে বর্তমান প্রেক্ষিতে মিতব্যয়ী হওয়ার কোনো বিকল্প নেই।

তাই আসুন আমরা সকলে বিলাসিতা পরিহার করে ব্যক্তিগত ও রাষ্ট্রীয় অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে মিতব্যয়ী হই। ইনশাআল্লাহ একদিন আমাদের সাফল্য আসবেই। সকলকে আবারও একরাশ ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো .doc ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)
Sribas Chandra Das

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

SSC রুটিন
২০২৬
পরীক্ষা শেষ হয়ে গেছে
বাংলা-১ম পত্র
২১ এপ্রিল ২০২৬ | মঙ্গলবার
পরীক্ষা শেষ হয়ে গেছে
বাংলা-২য় পত্র
২৩ এপ্রিল ২০২৬ | বৃহস্পতিবার
🔴 আজ পরীক্ষা!
ইংরেজি-১ম পত্র
২৬ এপ্রিল ২০২৬ | রবিবার
আর মাত্র ২ দিন বাকি
ইংরেজি-২য় পত্র
২৮ এপ্রিল ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ৪ দিন বাকি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
৩০ এপ্রিল ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ৭ দিন বাকি
গণিত
০৩ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ৯ দিন বাকি
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
০৫ মে ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ১১ দিন বাকি
ধর্ম ও নৈতিক শিক্ষা
০৭ মে ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ১৪ দিন বাকি
পদার্থবিজ্ঞান / ইতিহাস ও বিশ্বসভ্যতা / ফিন্যান্স ও ব্যাংকিং
১০ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ১৫ দিন বাকি
ভূগোল ও পরিবেশ
১১ মে ২০২৬ | সোমবার
আর মাত্র ১৬ দিন বাকি
কৃষি / গার্হস্থ্য / অন্যান্য
১২ মে ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ১৭ দিন বাকি
হিসাববিজ্ঞান
১৩ মে ২০২৬ | বুধবার
আর মাত্র ১৮ দিন বাকি
রসায়ন / পৌরনীতি / ব্যবসায় উদ্যোগ
১৪ মে ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ২১ দিন বাকি
উচ্চতর গণিত / বিজ্ঞান
১৭ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ২৪ দিন বাকি
জীববিজ্ঞান / অর্থনীতি
২০ মে ২০২৬ | বুধবার