ভাবসম্প্রসারণ : ঊর্ধ্বশির যদি তুমি কুল-মান-ধনে; / করিও না ঘৃণা তবু নিশিচর জনে।

Article Stats 📡 Page Views
Reading Effort
188 words | 2 mins to read
Total View
1.5K
Last Updated
05-Aug-2021 | 06:41 PM
Today View
0
ঊর্ধ্বশির যদি তুমি কুল-মান -ধনে;
করিও না ঘৃণা তবু নিশিচর জনে।

মূলভাব : অহংকার পতনের মূল। আল্লাহ অহংকারিকে পছন্দ করেন না। তবু মানুষ অহংকার করে। এমনি অহংকার করে করে মানুষ নিজেকে বড় করে প্রচার করে।

সম্প্রসারিত ভাব : আত্মঅহংকারীরা ছোটকে অবজ্ঞা ও অবহেলা করে। এরা মূলত একসময় হারিয়ে যায়, বিলীন হয়ে যায়। মানুষ তো সামাজিক জীব। সমাজের ছোট-বড় সবাইকে নিয়ে মিলেমিশে থাকতে হয়। পারস্পরিক সহযোগিতা ছাড়া সমাজে বাঁচা যায় না। সমাজের সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বজায় থাকে না। সমাজ হয়ে পড়ে অসহিষ্ণু। সহনশীলতার অভাব দেখা দেয় মানবসমাজে। মানুষের জীবন নেমে আসে ধ্বংস ও পরাজয়। এই ব্যর্থতা ও পরাজয়ের মূলে থাকে আত্নঅহংকার। হীনম্মন্য মানুষই অন্যকে ছোট ভাবে, অবহেলা করে; নিজের গৌরব প্রচার করে— যে গৌরবে দেশের, সমাজের কোনো মঙ্গল থাকে না৷ ধনসম্পদের গৌরবে, বিদ্যা-বুদ্ধির অহংকারে, বংশমর্যাদার আভিজাত্যে অন্ধ মানুষ নিজে যেমন অতল গহ্বরে তলিয়ে যায়, নিষ্প্রভ ও বিলীন হয়ে যায়, তেমনি মানব সংসারে রেখে যায় পরাজয়ের দাগ।এ ধরনের মানুষ সমাজের অন্য মানুষকে বিশেষ করে সাধারণ অসহায় মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করে আনন্দ পায়। একসময় তাদের জীবনও ব্যর্থতায় পর্যবসিত হতে পারে তা তারা ভাবতেও পারে না। ইতিহাসের পাতায় এর অসংখ্য প্রমাণ রয়েছে। 

মন্তব্য : তথাকথিত স্বঘোষিত শ্রেষ্ঠত্ব চিরদিন বজায় থাকে না। কারণ অহংকার শেষ পরিণতি হলো পতন।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.docx)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা