প্রবন্ধ রচনা : সুন্দরবনের প্রাণী

Article Stats 📡 Page Views
Reading Effort
308 words | 2 mins to read
Total View
59.4K
Last Updated
28-Dec-2024 | 06:24 AM
Today View
1
ভূমিকা : সুন্দরবন আমাদের জাতীয় বন। পৃথিবীর আশ্চর্য স্থানের মধ্যে সুন্দরবন অন্যতম। আমাদের জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার এ বনের প্রাণী।

সুন্দরবনের অবস্থান : বাংলাদেশের সাতক্ষীরা জেলার অধিকাংশ ও ভারতের পশ্চিমবঙ্গের কিছু অংশ জুড়ে এর বিস্তৃতি। এর দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর।

সুন্দরবনের প্রাণী : সুন্দরবনে নানা প্রজাতির প্রাণী রয়েছে। এগুলোর মধ্যে জলে রয়েছে কুমির, হাঙ্গর প্রভৃতি। স্থলে রয়েছে রয়েল বেঙ্গল টাইগার, হরিণ, বানর, শজারু, শেয়াল, নানান ধরনের পাখি, মৌমাছি, বন মোরগ ইত্যাদি।

রয়েল বেঙ্গল টাইগার : বিশ্বের কোনো কোনো প্রাণীর সঙ্গে জড়িয়ে থাকে দেশের নাম বা জায়গার নাম। রয়েল বেঙ্গল টাইগার নামটি পৃথিবীতে সবাই জানে যে এই টাইগার বেঙ্গলে অর্থাৎ একমাত্র বাংলাদেশে দেখা যায়।

হরিণ : হরিণ সুন্দরবনের উল্লেখযোগ্য প্রাণীগুলোর মধ্যে অন্যতম। এ প্রাণী তৃণভোজী। হরিণ রয়েল বেঙ্গল টাইগারের প্রিয় খাদ্য।

বানর : সুন্দরবনে প্রচুর বানর রয়েছে। এরা হরিণের বন্ধু হিসেবে পরিচিত। হরিণকে যখন বাঘ বা রয়েল বেঙ্গল টাইগার ধাওয়া করতে আসে, তখন বানর, গাছ থেকে চেঁচামেচি করে হরিণকে সতর্ক করে দেয়।

মৌমাছি : সুন্দরবনে প্রচুর মৌচাক রয়েছে। মৌয়ালরা মধু সংগ্রহ ও বিক্রি করে জীবিকা নির্বাহ করে।

সুন্দরবনের বিলুপ্তপ্রায় প্রাণী : নানা রকম প্রাণীর জন্য সুন্দরবন বিখ্যাত। শিকারিদের অত্যাচার, প্রাকৃতিক বিপর্যয় ও রক্ষণাবেক্ষণের অভাবে এগুলো আজ প্রায় বিলুপ্ত। এদের মধ্যে উল্লেখযোগ্য :

গণ্ডার : গণ্ডারের মাথায় লোম দ্বারা আবৃত একটি শিং থাকে। গণ্ডার ত্রিশ থেকে চল্লিশ মাইল বেগে ছুটতে পারে। একসময় সুন্দরবনে প্রচুর গণ্ডার দেখা যেত, কিন্তু এখন তা সম্পূর্ণভাবে বিলুপ্ত।

হাতি : হাতি খুব পরিচিত প্রাণী। একসময় সুন্দরবনে অনেক হাতি ছিল এখন একটিও নেই। এখন শুধু পার্বত্য চট্টগ্রামে হাতি দেখা যায়।

বাঘ : একসময় চিতাবাঘ, ওলবাঘ নামে আরও কিছু বাগ সুন্দরবনে দেখতে পাওয়া যেত। কিন্তু এখন আর দেখা যায় না।

আমাদের দায়িত্ব : প্রাীণবিদরা বলছেন, সব প্রাণীই সুন্দরবনের জন্য প্রয়োজন। বাঘ, গণ্ডার, হাতি ছাড়াও অন্যান্য প্রজাতির প্রাণী বিলুপ্ত হচ্ছে বলে এখন তাঁরা চিন্তিত। এ ব্যাপারে পরিবেশবিজ্ঞানীদের সতর্ক হতে হবে এবং সরকারকে উদ্যোগ নিতে হবে।

উপসংহার : সুন্দরবনের বিস্ময়কর জীবজন্তু ক্রমান্বয়ে বিলীন হয়ে যাচ্ছে। প্রাণিজগৎ বিলুপ্ত হয়ে গেলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যাবে। তাই এদের বাঁচিয়ে রাখা আমাদের দায়িত্ব ও কর্তব্য।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো .doc ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (11)

Guest 07-May-2025 | 03:48:07 AM

Nice

Guest 06-May-2025 | 09:07:42 AM

Nice  '-'.   😁😁😁

Guest 13-Apr-2025 | 06:18:39 AM

I liked it ♥️

Guest 13-Apr-2025 | 06:18:18 AM

Good ♥️

Guest 27-Mar-2025 | 02:54:27 PM

Wow

Guest 01-Mar-2025 | 08:56:27 AM

Helpful

Guest 14-Nov-2023 | 01:21:19 PM

useful

Guest 24-Oct-2023 | 01:18:05 PM

Nice

Guest 22-Jul-2023 | 07:17:45 AM

আচ্ছা

Guest 28-Apr-2023 | 04:18:28 PM

nice

Guest 30-Oct-2022 | 12:42:29 PM

nice