ব্যাকরণ : পদ — প্রকরণ

Article Stats 📡 Page Views
Reading Effort
182 words | 2 mins to read
Total View
1.1K
Last Updated
13-Nov-2021 | 08:24 AM
Today View
0
পদ — প্রকরণ

বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দ বা ধাতুকে পদ বলে। পদগুলো প্রধানত দুই প্রকার। যথা :

(১) সব্যয় পদ এবং
(২) অব্যয় পদ।

এখন, সব্যয় পদ আবার ৪ প্রকারের। যথা :

(ক) বিশেষ্য
(খ) বিশেষণ
(গ) সর্বনাম
(ঘ) ক্রিয়া

সুতরাং সবমিলে পদ মোট পাঁচ প্রকারের : বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় ও ক্রিয়া। এখন একটি বাক্যে পদগুলো কিভাবে থাকে তা দুটি উদাহরণে স্পষ্ট হয়ে আসি, চলুন—

উদাহরণ — ১ :

রহিম স্কুলে যায় বই ও খাতা নিয়ে, কিন্তু বই—খাতার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, এটা খারাপ লক্ষণ।

আলোচ্য বাক্যটিতে:
(ক) বিশেষ্য : রহিম, স্কুল, বই, খাতা।
(খ) বিশেষণ : খারাপ,
(গ) সর্বনাম : তার
(ঘ) ক্রিয়া : যায়
(ঙ) অব্যয় : ও

উদাহরণ — ২ :

দুঃসাহসী অভীযাত্রীরা মানুষের চিরন্তন কল্পনার রাজ্য চাঁদের দেশে পৌঁছেছেন এবং মঙ্গলগ্রহেও যাওয়ার জন্য তাঁরা প্রস্তুত হচ্ছেন।

আলোচ্য বাক্যটিতে:
(ক) বিশেষ্য : অভিযাত্রী, মানুষ, কল্পনা, রাজ্য, দেশ, মঙ্গলগ্রহ।
(খ) বিশেষণ : দুঃসাহসী, চিরন্তন, প্রস্তুত।
(গ) সর্বনাম : তাঁরা।
(ঘ) ক্রিয়া : পৌঁছেছেন, হচ্ছেন, যাওয়ার (অসমাপিকা ক্রিয়া)।
(ঙ) অব্যয় : এবং, জন্য।

এখন, পাঁচ প্রকারের পদগুলোর বিস্তারিত আলোচনা নিচের লিংকগুলোতে ধারাবাহিকভাবে বর্ণনা করা হলো—

Related Links
পদ — প্রকরণ | বিশেষ্য পদ | বিশেষণ পদ | সর্বনাম পদ | ক্রিয়া পদ | অব্যয় পদ

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.docx)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা