সাধারণ জ্ঞান : স্নেহ পদার্থ, ভিটামিন

Article Stats 📡 Page Views
Reading Effort
514 words | 3 mins to read
Total View
2.3K
Last Updated
10-Jun-2022 | 03:39 PM
Today View
0
খাদ্য ও পুষ্টি
(Food & Nutrition)

↬ স্নেহ পদার্থ (Lipid)
↬ ভিটামিন (Vitamin) 

স্নেহ জাতীয় পদার্থ পরিপাক হয়ে কিসে পরিণত হয়? — ফ্যাটি এসিড ও গ্লিসারলে।

ফ্যাটি এসিড কত প্রকার ও কী কী? — ২ প্রকার। যথা— অসম্পৃক্ত ফ্যাটি এসিড ও সম্পৃক্ত ফ্যাটি এসিড।

কোন ধরনের স্নেহ পদার্থ সবচেয়ে বেশি উপকারী হয়? — যে স্নেহ পদার্থে অসম্পৃক্ত ফ্যাটি এসিড বেশি থাকে।

স্নেহবহুল খাদ্য কাকে বলে? — যে সব খাদ্যে সম্পৃক্ত ফ্যাটি এসিড বেশি থাকে, সে সকল খাদ্যগুলোকে স্নেহবহুল খাদ্য বলে।

স্নেহজাতীয় পদার্থের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো — তেলে দ্রবণীয় কিন্তু পানিতে অদ্রবণীয়। 

অত্যাবশ্যকীয় ফ্যাটি এসিডের অভাবে শিশুদের কোন রোগটি হয়ে থাকে? — একজিমা। 

সর্বাধিক স্নেহ জাতীয় খাদ্য — সয়াবিন, সরিষা তৈল, তিলের তৈল, ভুট্টার তৈল, নারিকেল, মাছের তেল ইত্যাদি। 

স্নেহবহুল খাদ্যের উদাহরণ — মাংস, ঘি, দুধ, মাখন, পনির, ডালডা, ডিমের কুসুম, বাদাম, চকলেট ইত্যাদি  

ভিটামিন কী? — আমাদের খাদ্যে এমন কিছু জৈব পদার্থ আছে যা স্বাস্থ্য রক্ষার জন্য অতীব প্রয়োজনীয়। এ প্রয়োজনীয় জৈব পদার্থগুলোকে ভিটামিন বলে।

ভিটামিনের অপর নাম কী? — খাদ্যপ্রাণ।

ভিটামিন বা খাদ্যপ্রাণের আবিষ্কারক কে? — পোলান্ডের বিজ্ঞানী ক্যাসিমির ফ্রাঙ্ককে।

ভিটামিনের প্রকারভেদ আলোচনা কর? — ২ প্রকার। যথা— তেলে দ্রবণীয় এবং পানিতে দ্রবণীয় ভিটামিন। 

সবচেয়ে বেশি ভিটামিন এবং খনিজ লবন পাওয়া যায় — সবুজ শাকসবজিতে।

চা পাতায় কোন ভিটামিন থাকে? — ভিটামিন—বি কমপ্লেক্স। 

ভিটামিন সি এর অপর নাম কী? — অ্যাসকরবিক এসিড।

সবচেয়ে বেশি ভিটামিন সি সমৃদ্ধ ফল কোনটি? — আমলকী।

তাপে কোন ভিটামিন নষ্ট হয়? — ভিটামিন সি।

ডিমে কোন ভিটামিন পাওয়া যায়? — ভিটামিন এ। 

ডিমের কুসুমে কোন ভিটামিন পাওয়া যায়? — ভিটামিন ডি।

ভিটামিন ই এর সবচেয়ে ভালো উৎস কোনটি? — ভোজ্যতেল।

মানবদেহের অভ্যন্তরের ব্যাকটেরিয়া কোন ভিটামিন তৈরি করে? — ভিটামিন কে।

রক্তজমাট বাঁধার ফ্যাক্টর হিসেবে কোন ভিটামিন কাজ করে? — ভিটামিন কে। 

শাক রান্না করতে তেল দিয়ে রান্না করতে বলার কারণ কী? — শাকের ভিটামিন তেলে দ্রবীভূত হয় বলে।

মানবদেহে কোন ভিটামিন তৈরি হয় না? — ভিটামিন সি।

পানিতে দ্রবণীয় ভিটামিন হলো — ভিটামিন বি এবং সি।

ভিটামিন বি১ এর রাসায়নিক নাম কী? — থায়ামিন।

ভিটামিন বি১ এর অভাবে কোন রোগ হয়? — বেরিবেরি।

কোন ভিটামিনের অভাবে মুখে ও জিহ্বায় ঘা হয়ে থাকে? — ভিটামিন বি২।

ঠোঁটের কোণ ও মুখের চারিদিকে ফেটে যায় — ভিটামিন বি২ এর অভাবে।

কোন ভিটামিনের অভাবে ভ্রুণের মস্তিষ্কের বিকাশ ব্যাহত হয়? — ভিটামিন বি৯।

এসকরবিক এসিড কোন ভিটামিনের বৈজ্ঞানিক নাম? — ভিটামিন সি।

আমলকি, লেবু, পেয়ারা কোন ভিটামিনের উৎস? — ভিটামিন সি।

আমাদের দেশে ভিটামিন সমৃদ্ধ সবচেয়ে লাভজনক ফল — কাজী পেয়ারা।

সহজেই সর্দি কাশি হয় কোন ভিটামিনের অভাবে? — ভিটামিন সি।

কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয়? — ভিটামিন সি।

মাড়ি দিয়ে পুঁজ ও রক্ত বের হয় কোন রোগে? — স্কার্ভি রোগে।

মলা ও ঢেলা মাছে সবচেয়ে বেশি থাকে? — ভিটামিন এ।

রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে? — ভিটামিন এ এর অভাবে।

ভিটামিন ই এর কাজ হলো — প্রজননে সাহায্য করা।

বন্ধ্যাত্ব রোগ হয়ে থাকে — ভিটামিন ই—র অভাবে। 

কিসের অভাবে শিশুদের রিকেটস রোগ হয়ে থাকে? — ভিটামিন ডি।

দাঁত এবং হাড়ের জন্য প্রয়োজনীয় ভিটামিন হলো — ভিটামিন ডি।

ভিটামিন ডি—এর পরিশোষণের জন্য অপরিহার্য — স্নেহজাতীয় পদার্থ। 

কোন আলোক রশ্মি ত্বকে ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে থাকে?  — UV - ray

মাছের মাথা থেকে কোন ভিটামিন পাওয়া যায়? — ভিটামিন ডি।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা