সাধারণ জ্ঞান : শর্করা, আমিষ

Article Stats 📡 Page Views
Reading Effort
407 words | 3 mins to read
Total View
706
Last Updated
13-Nov-2021 | 08:23 AM
Today View
0
খাদ্য ও পুষ্টি
(Food & Nutrition)

↬ শর্করা (Carbohydrate) 
↬ আমিষ (Protein)

একজন পূর্ণবয়স্ক পুরুষের দৈনিক শর্করার চাহিদা তার দেহের প্রতি কিলোগ্রাম ওজনের কত গ্রাম? — ৪.৬ গ্রাম।

কার্বোহাইড্রেটে C, H, O — এর অনুপাত কত? — ১ : ২ : ১ 

শর্করা জাতীয় খাদ্যের উদাহরণ — চাল, গম, আলু, ভুট্টো, চিনি, গুড়, মধু, সাগু, বার্লি, সবজি ইত্যাদি। 

মানবদেহে প্রায় কত গ্রাম শর্করা জমা থাকতে পারে? — ৩০০—৪০০ গ্রাম।

একজন ৬০ কেজি ওজনের লোকের দৈনিক শর্করা চাহিদা কত হতে পারে? — ২৭৬ গ্রাম। (সমাধান: ৬০×৪.৬ = ২৭৬ গ্রাম)

রাসায়নিক গঠন অনুসারে শর্করাকে কয়ভাগে ভাগ করা হয়েছে? — ৩ ভাগে। যথা— মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, ডাইস্যাকারাইড এবং পলিস্যাকারাইড। 

মনোস্যাকারাইড কী? — ১ অণু বিশিষ্ট শর্করা। (উদাহরণ— গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাকটোজ ইত্যাদি।)

ডাইস্যাকারাইড হলো — দুই অণু বিশিষ্ট শর্করা। (উদাহরণ— সুক্রোজ, ল্যাক্টোজ, ম্যালটোজ ইত্যাদি।) 

ইক্ষুচিনি বা বিটচিনি বলা হয় — সুক্রোজকে।

পলিস্যাকারাইড কাকে বলে? — বহু অণু বিশিষ্ট শর্করা কে পলিস্যাকারাইড বলে। উদাহরণ— গ্লাইকোজেন, স্টার্চ, সেলুলোজ ইত্যাদি। 

রাফেজ কাকে বলে? — শস্যদানা, ফল ও সবজির কিছু যা হজম বা পরিপাক হয় না এমন তন্তুময় বা আঁশযুক্ত অংশকে রাফেজ বলে। 

মানবদেহে মল তৈরিতে বিশেষ ভূমিকা পালন করে কোনটি? — রাফেজ।

Constipation শব্দের বাংলা অর্থ — কোষ্ঠকাঠিন্য। 

মিষ্টি আলু কোন ধরনের খাদ্য? — শ্বেতসার।

সুক্রোজ গঠিত হয় — ১ অণু গ্লুকোজ এবং ১ অণু ফ্রুক্টোজ দ্বারা।

আমিষ কয়টি মৌলের সমন্বয়ে তৈরি হয়? — চারটি।

কোন চারটি মৌলোর সমন্বয়ে আমিষ তৈরি হয়? — কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন।

আমিষ পরিপাক হয়ে কিসে পরিণত হয়? — অ্যামাইনো এসিডে।

মানব শরীরে কয় ধরনের অ্যামাইনো এসিড আছে? — ২০ ধরনের।

আমিষ গঠনের একক কোনটি? — অ্যামাইনো এসিড।

মানবদেহের অপরিহার্য অ্যামাইনো এসিড কতটি? — ৮ টি। 

উৎসের বিবেচনায় আমিষ কত প্রকার? — ২ প্রকার। যথা— প্রাণিজ এবং উদ্ভিজ্জ। 

প্রাণিজ আমিষের উদাহরণ কোনগুলো? — মাছ, মাংস, ডিম, দুধ, ছানা, পনির ইত্যাদি। 

উদ্ভিজ্জ আমিষের উদাহরণ কোনগুলো? — শিম, বরবটির বীজ, বিভিন্ন প্রকার ডাল ইত্যাদি। 

খেসারি ডাল খেলে কোন রোগটি হয়ে থাকে? — ল্যাথারাইজম।

খেসারি ডালের কোন অ্যামাইনো এসিড টি ল্যাথারাইজম রোগের জন্যে দায়ী? — BOAA নামক এক ধরনের অ্যামাইনো এসিড।

আমিষের অভাবে শিশুদের শরীরে কোন রোগ হয়? — কোয়াশিয়রকর এবং মেরাসমাস। 

প্রোটিনের মূল উপাদান কোনটি? — নাইট্রোজেন।

প্রোটিনের মৌলিক ইউনিট বলা হয়? — অ্যামাইনো এসিডকে।

কোলাজেন কি? — একটি প্রোটিন।

১০০ গ্রাম খাবারে আমিষের পরিমাণ বেশি পাওয়া যায়? — শুটকী মাছ।

আমিষের সহজলভ্য উৎস হলো — সামুদ্রিক মাছ।

শিমের বিচি কোন ধরনের খাদ্য? — আমিষ।

প্রতি ১০০ গ্রাম সয়াবিনে আমিষ থাকে? — ৩৬.৪৯ গ্রাম।

মানবদেহের অপরিহার্য অ্যামাইমো এসিডগুলো হলো — ভ্যালিন, লিউসিন, আইসো লিউসিন, ফিনাইল এলানিন, লাইসিন, থ্রিয়োনিন, মিথিয়োনিন এবং ট্রিপটোফেন।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.docx)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা