সাধারণ জ্ঞান : খাদ্য, সুষম খাদ্য

Article Stats 📡 Page Views
Reading Effort
343 words | 2 mins to read
Total View
1.1K
Last Updated
10-Jun-2022 | 03:39 PM
Today View
0
খাদ্য ও পুষ্টি
(Food & Nutrition)

↬ খাদ্য (Food)
↬ সুষম খাদ্য (Balanced Diet)


খাদ্য কাকে বলে? — যে সকল দ্রব্য গ্রহণ করলে শরীরের ক্ষয়পূরণ, বৃদ্ধিসাধন, তাপ উৎপাদন ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, তাকে খাদ্য বলে।

একজন পূর্ণ বয়স্ক পুরুষের দৈনিক কত কিলোক্যালরি সমপরিমান খাবারের প্রয়োজন হয়? — ২৫০০ কিলোক্যালরি।

একজন পূর্ণ বয়স্ক নারীর দৈনিক কত কিলোক্যালরি সমপরিমান খাবারের প্রয়োজন হয়? — ২০০০ কিলোক্যালরি।

খাদ্য উপাদান হলো — খাদ্য যেসকল উপাদানের সমন্বয়ে গঠিত।

উপাদান অনুযায়ী খাদ্য বস্তুকে কয়ভাগে ভাগ করা হয়েছে? — ৩ ভাগে। যথা— শর্করা/ শ্বেতসার, আমিষ/ প্রোটিন, চর্বি / স্নেহ।

শর্করা / শ্বেতসার জাতীয় খাদ্যের কাজ কী? — দেহে শক্তি উৎপাদন করে।

আমিষ/ প্রোটিন জাতীয় খাদ্যে দেহের কাজে নিয়োজিত থাকে? — ক্ষয়পূরণ, বৃদ্ধিসাধন এবং দেহগঠনে সাহায্য করে থাকে।

চর্বি/ স্নেহের জাতীয় খাদ্যে দেহের কাজে নিয়োজিত থাকে? — তাপ ও শক্তি উৎপাদন।

উপরোক্ত তিন প্রকার খাদ্য উপাদান ছাড়া আরো কয়টি খাদ্য উপাদান মানবদেহের জন্য জরুরি? — ৩ টি। যথা— ভিটামিন বা খাদ্যপ্রাণ, খনিজ লবণ এবং পানি।

মানবদেহে ভিটামিন কোন কাজটি করে থাকে? — রোগ প্রতিরোধ, শক্তি বৃদ্ধি ও জৈব রাসায়নিক বিক্রিয়ায় উদ্দীপনা যোগায়।

সতর্কতা :
খাদ্য তিন প্রকার। তবে খাদ্যের উপাদান ছয় প্রকার।

সুষম খাদ্য আমিষ, চর্বি ও শর্করার অনুপাত কত থাকবে? — ৪ : ১ : ১।

মোটামুটিভাবে কোন খাদ্য বস্তুকে একটি সম্পূর্ণ বা আদর্শ খাদ্য বলা যায়? — দুধ কে।

আমাদের দেহে ১ গ্রাম শর্করা হতে কত কিলোক্যালরি শক্তি উৎপন্ন হয়? — ৪ কিলো ক্যালরি।

আমাদের দেহে ১ গ্রাম আমিষ হতে কত কিলোক্যালরি শক্তি উৎপন্ন হয়? — ৪ কিলো ক্যালরি।

আমাদের দেহে ১ গ্রাম স্নেহ/ চর্বি হতে কত কিলোক্যালরি শক্তি উৎপন্ন হয়? — ৯ কিলো ক্যালরি।

দুধে থাকা শর্করাকে কি বলা হয়? — ল্যাকটোজ (এটি একধরনের ডাইস্যাকারাইড)।

দুধের আমিষের নাম কী? — কেসিন।

দুধের রং সাদা হওয়ার কারণ কোনটি? — কেসিনের উপস্থিতির জন্য।

ডিমের সাদা অংশে কোন প্রোটিন থাকে? — এলবুমিন।

জাঙ্ক ফুড (Junk food) কাকে বলে? — এটি একধরনের কৃত্রিম খাদ্য যাতে চর্বি, লবণ ও কার্বনেট ইত্যাদি ক্ষতিকারক দ্রব্যের পরিমানে আধিক্য থাকে।

কয়েকটি জাঙ্ক ফুডের (Junk food) উদাহরণ দাও। — আলুর, চিপস, বার্গার, ক্যান্ডি, কোমল পানীয়, কৃত্রিম বিভিন্ন জুস/ ফলের রস, চকোলেট ইত্যাদি।

কোন জাতীয় খাদ্য থেকে মানুষ জীবনীশক্তি পায়? — শর্করা।

দেহ গঠনে সবচেয়ে প্রয়োজন হয় — আমিষের।

দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় প্রধানত — ভিটামিন।

সুষম খাদ্যের উপাদান কয়টি? — ৬ টি।

আমাদের খাদ্য তালিকায় কমপক্ষে কতভাগ প্রাণিজ আমিষ থাকা দরকার? — ১০ ভাগ।

ডিমে এবং দুধে সাধারনত কোন ভিটামিন থাকে না — ভিটামিন সি।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা