সাধারণ জ্ঞান : বায়ুমণ্ডল

Article Stats 📡 Page Views
Reading Effort
253 words | 2 mins to read
Total View
283
Last Updated
10-Jun-2022 | 03:41 PM
Today View
0
↬ বায়ুমণ্ডল (Atmosphere)

বায়ুমণ্ডল কাকে বলে? — ভূপৃষ্ঠের চারপাশে বেষ্টন করে বায়ুর যে আবরণ আছে, তাকে বায়ুমণ্ডল বলে। 

বায়ুমণ্ডলের বয়স কত বছর? — প্রায় ৩৫ কোটি বছর।

বায়ুমণ্ডলের গভীরতা কত কি.মি.? — প্রায় ১০,০০০ কি.মি.।

বায়ুমণ্ডল ভূপৃষ্ঠের সাথে লেপ্টে থাকে কোন শক্তির কারণে? — পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির জন্যে। 

বায়ুমণ্ডল প্রধান দুটি উপাদান কী কী? — নাইট্রোজেন ও অক্সিজেন। 

বায়ুমণ্ডলে নাইট্রোজেন ও অক্সিজেনের পরিমাণ কত? — নাইট্রোজেন (৭৮.০১%) ও অক্সিজেন (২০.৭১%)

ট্রপোমণ্ডল (Troposphere) কাকে বলে? — ভূপৃষ্ঠের নিকটতম বায়ু স্তরকে ট্রপোমণ্ডল (Troposphere) বলে। 

মেঘ, বৃষ্টি, বজ্র, বায়ুপ্রবাহ, ঝড়, তুষারপাত, শিশির ইত্যাদি কোন মণ্ডলে সৃষ্টি হয়? — ট্রপোমণ্ডল (Troposphere) এ। 

স্ট্রাটোমণ্ডল (Stratosphere)  কী? — বায়ুমণ্ডলের ২য় স্তর যা ওপরের দিকে প্রায় ৫০ কি.মি অবধি বিস্তৃত। 

মেসেমণ্ডল (Mesosphere) কী? — স্ট্রাটোবিরতির উপরে প্রায় ৮০ কি. মি. পর্যন্ত বিস্তৃত বায়ু স্তরকে মেসোমণ্ডল বলে। 

নাইট্রোজেনের প্রধান উৎস কোনটি? — বায়ুমণ্ডল। 

বায়ুমণ্ডলে শতকরা কত ভাগ আরগন আছে? — ০.৮% 

বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত? — ০.০৩%

বায়ুমণ্ডলে মিথেনের পরিমাণ কত? — ০.০০০০২%

বায়ুমণ্ডলে ওজনের পরিমাণ কত? — ০.০০০১%

বায়ুমণ্ডলের স্তর কয়টি? — ৫ টি। 

বায়ুমণ্ডলের উচ্চতম স্তরের নাম কী? — আয়নোস্ফিয়ার। 

বায়ুমণ্ডলের যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? — আয়নোস্ফিয়ার। 

উল্কা ও কসমিক কণার সন্ধান পাওয়া গিয়েছে — আয়নোমণ্ডলের উর্দ্ধস্তরে। 

বায়ুমণ্ডলের প্রায় ৯৭% ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটারের মধ্যে অবস্থিত? — ৩০ কিলোমিটার। 

বায়ুর চাপের কারণে সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ — সর্বাধিক বেশি। 

বায়ুমণ্ডলের উপাদান সমূহের শতকরা পরিমাণ :
উপাদানসমূহ শতকরা পরিমাণ
নাইট্রোজেন ৭৮.০১%
অক্সিজেন ২০.৭১%
কার্বন ডাই অক্সাইড ০.০৩%
ওজোন ০.০০০১%
আরগন ০.৮০%
নিয়ন ০.০০১৮%
মিথেন ০.০০০০২%
হিলিয়াম ০.০০০৫%
ক্রিপটন ০.০০০১২%
জেনন ০.০০০০৯%
হাইড্রোজেন ০.০০০০৫%
জলীয় বাষ্প, ধূলিকণা -

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.docx)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা