সাধারণ জ্ঞান : আবুল ফজল

Article Stats 📡 Page Views
Reading Effort
302 words | 2 mins to read
Total View
700
Last Updated
13-Nov-2021 | 08:19 AM
Today View
0

আবুল ফজল


জন্ম : ১৯০৩ সালের ১লা জুলাই চট্টগ্রামের সাতকানিয়ার কেঁওচিয়া গ্রামে। 

পরিচিতি : সাহিত্যিক হিসেবে। 

শিক্ষাজীবন : চট্টগ্রামের সরকারি নিউ স্কিম মাদ্রাসা হতপ ম্যাট্রিক এবং কলিকাতা বিশ্ববিদ্যালয় হতে বাংলা ভাষা ও সাহিত্যে দ্বিতীয় শ্রেণিতে এম. এ ডিগ্রি লাভ করেন।

কর্মজীবন : স্কুল শিক্ষকতা। 

তিনি কবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান? — ১৯৭৩ সালের ১৯ শে এপ্রিল। 

তিনি কোন রাষ্ট্রপতির উপদেষ্টা ছিলেন? — রাষ্ট্রপতি জিয়াউর রহমানের।

তিনি কোন সাহিত্য সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন? — ১৯২৬ সালে প্রতিষ্ঠিত মুসলিম সাহিত্য সমাজের। 

তিনি কোন সাহিত্য আন্দোলনের অন্যতম কর্ণধার ছিলেন? — বুদ্ধির মুক্তি আন্দোলনের। 

বুদ্ধির মুক্তি আন্দোলনের মূল কথা/ তাৎপর্য কি ছিলো? — 'জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব' 

কত সালে তিনি মুসলিম সাহিত্য সমাজের সম্পাদক হন? — ১৯৩০ সালে।

বুদ্ধির মুক্তি আন্দোলনের মুখপত্র বার্ষিক পত্রিকার নাম কী ছিল? — শিখা (১৯২৭)। 

তিনি শিখা পত্রিকার কোন সংখ্যা সম্পাদনা করতেন? — ৫ম সংখ্যা। 

তাঁর খ্যাতি অর্জনের বিষয়সমূহ কি ছিল? — সমাজ ও সমকাল সচেতন প্রাবন্ধিক হিসেবে।

প্রাবন্ধিকে তিনি কি হিসেবে প্রসিদ্ধি লাভ করেন? — কথাশিল্পী হিসেবে।

তাঁর সাহিত্য কর্মের প্রতিপাদ্য কী? — স্বদেশপ্রীতি, অসম্প্রদায়িক জীবনচেতনা, সত্যনিষ্ঠা, মানবতা ও কল্যাণবোধ। 

তাঁর লেখা উপন্যাসসমূহ উল্লেখ কর। — চৌচির (১৯৩৪), প্রদীপ ও পতঙ্গ (১৯৪৭), রাঙা প্রভাত (১৯৬৪) ইত্যাদি। 

তাঁর রচিত গল্পগ্রন্থসমূহের নাম লিখ। — মাটির পৃথিবী (১৯৪৭), মৃতের আত্মহত্যা (১৯৭৮) ইত্যাদি। 

আবুল ফজল রচিত প্রধান প্রবন্ধ সমূহ উল্লেখ কর। — বিচিত্র কথা, সাহিত্য ও সংস্কৃতি সাধনা, সাহিত্য সংষ্কৃতি ও জীবন, সমকালীন চিন্তা, মানবতন্ত্র, শুভবুদ্ধি, রবীন্দ্র প্রসঙ্গ, শেখ মুজিব: তাঁকে যেমন দেখেছি ইত্যাদি। 

তাঁর উল্লেখযোগ্য নাটকসমূহ উল্লেখ কর। — কায়েদে আজম (১৯৪৬), প্রগতি (১৯৪৮), স্বয়ম্বরা (১৯৬৬) ইত্যাদি। 

তাঁর অর্জিত পুরস্কার সমূহের নাম —  উপন্যাসের জন্য বাংলা একাডেমি পুরস্কার (১৯৬২), প্রেসিডেন্টের রাষ্ট্রীয় পুরস্কার (১৯৬৩), 'রেখাচিত্র' গ্রন্থের জন্য আদমজী পুরস্কার (১৯৬৬)  এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ডক্টরেট উপাধি প্রদান (১৯৭৪) সালে।

তিনি কি নামে আখ্যায়িত হন? — মুক্তবু্দ্ধির চিরসজাগ প্রহরী। 

তাঁর মৃত্যু তারিখ কত? — ১৯৮৩ সালে ৪ঠা মে।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.docx)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা