সাধারণ জ্ঞান : আবু জাফর ওবায়দুল্লাহ [ আমি কিংবদন্তীর কথা বলছি ]

Article Stats 📡 Page Views
Reading Effort
377 words | 3 mins to read
Total View
1.8K
Last Updated
13-Nov-2021 | 08:23 AM
Today View
0

আবু জাফর ওবায়দুল্লাহ


জন্ম : ১৯৩৪ সালের ৪ঠা ফেব্রুয়ারি, বরিশালের গির্জামহল্লায়।

পুরো নাম : আবু জাফর মুহাম্মদ ওবায়দুল্লাহ খান (ডাকনাম— সেন্টু)।

কর্মজীবন : বাংলাদেশ সরকারের প্রাক্তন সচিব এবং স্বৈর শাসক হুসেইন মুহম্মদ এরশাদের একজন মন্ত্রী এবং এফএও—র অতিরিক্ত পরিচালক। এসবের পরেও তাঁর আসল পরিচয় তিনি একজন কবি।

তাঁর মৃত্যু : ২০০১ সালে।

তাঁর প্রথম প্রকাশিত গ্রন্থের নাম ও গ্রন্থের প্রকৃতি? — সাতনরী হারন(১৯৫৫ সালে)। এটি একধরনের কাব্যগ্রন্থ।

তাঁর উল্লেখযোগ্য একটি কবিতা হলো — আমি কিংবদন্তীরন কথা বলছি ও কোন এক মাকে (কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা)।

আবু জাফর ওবায়দুল্লাহর কাব্যগ্রন্থসমূহের পরিচয় দাও। — কখনো রং কখনো সুর (১৯৭০); কমলের চোখ (১৯৭৪); আমি কিংবদন্তীর কথা বলছি (১৯৮১) ইত্যাদি। 

‘আমি কিংবদন্তীর কথা বলছি’ কাব্যগ্রন্থের সংক্ষিপ্ত পরিচয় দাও। — আবু জাফর ওবায়দুল্লাহর এই গ্রন্থটি ১৯৮১ সালে প্রকাশিত হয়। এটিতে মোট উনচল্লিশটি কবিতা আছে। বাঙালি জাতিসত্ত্বার মৃত্তিকামূলে শিকড় সঞ্চার করে এ কাব্যগ্রন্থে কবি ঐক্যবদ্ধ চেতনায় সাহসী মানুষের সম্ভাবনার ছবি এঁকেছেন। ' আমি কিংবদন্তীর কথা বলছি ' কাব্যগ্রন্থের নাম কবিতায় আছে— “আমি কিংবদন্তীর কথা বলছি/ আমি আমার পূর্ব পুরুষের কথা বলছি/ তার বুকে রক্তজবার মতো ক্ষত ছিল।”

‘আমি কিংবদন্তীর কথা বলছি’
গ্রন্থ থেকে গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা 

শ্বাপদ শব্দের অর্থ কী? — হিংস্র মাংসাশী শিকারী জন্তু। 

কিংবদন্তী অর্থের তাৎপর্য লিখ। — জনশ্রুতি লোকপরম্পরায় শ্রুত ও কথিত বিষয় যা একটি জাতির ঐতিহ্যের পরিচয় বহন করে। (মনে রাখুন— কিংবদন্তী এবং কিংবদন্তি দুটোই শুদ্ধ বানান।)

প্রবহমান নদী কাকে ভাসিয়ে রাখে? — যে সাঁতার জানে না।

কবিতার মুক্ত শব্দগুলো কোথা হতে উচ্চারিত হয়ে থাকে? — জিহ্বা হতে।

কার পিঠে রক্তজবার মতো ক্ষত রয়েছে? — কবির পূর্বপুরুষের পিঠে।

কে সন্তানের জন্য মরতে পারে না? — যে কবিতা শুনতে জানে না, সে সন্তানের জন্য মরতে জানে না।

কর্ষিত জমির কবিতা কোনটি? — প্রতিটি শস্যদানা কবিতা।

কে আজন্ম ক্রীতদাস রয়ে যাবে? — যে কবিতা শুনতে জানে না।

কবি কার মৃত্যুর কথা বলেছেন? — গর্ভবতী বোনের মৃত্যুর কথা।

কবির পূর্বপুরুষদের করতলে কী ছিল? — পলিমাটির সৌরভ।

যে কবিতা শুনতে জানে না, সে কিসের আর্তনাদ শুনবে? — ঝড়ের।

রক্তজবার মতো প্রতিরোধের উচ্চারণকে কী বলে? — কবিতা।

ভালোবাসা দিলে মা মরে যায়— কথাটির অর্থ বুঝিয়ে লিখ। — দেশমাতার প্রতি ভালোবাসা জাগ্রত হলে জন্মদাত্রী মা প্রায়শ তুচ্ছ হয়ে যায়।

যুদ্ধ আসে ভালোবেসে— এর অর্থ কী? — যখন একজন মানুষ তার অধিকার হতে বঞ্চিত হতে থাকে, হতে থাকে নিপীড়িত ও নির্যাতিত। মূলত তখন আর যুদ্ধের বিকল্প থাকে না। তখন যুদ্ধ নিজেই যেন ভালোবেসে আবির্ভূত হয়।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো .doc ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)
Sribas Chandra Das

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

SSC রুটিন
২০২৬
পরীক্ষা শেষ হয়ে গেছে
বাংলা-১ম পত্র
২১ এপ্রিল ২০২৬ | মঙ্গলবার
পরীক্ষা শেষ হয়ে গেছে
বাংলা-২য় পত্র
২৩ এপ্রিল ২০২৬ | বৃহস্পতিবার
⏰ আগামীকাল পরীক্ষা
ইংরেজি-১ম পত্র
২৬ এপ্রিল ২০২৬ | রবিবার
আর মাত্র ৩ দিন বাকি
ইংরেজি-২য় পত্র
২৮ এপ্রিল ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ৫ দিন বাকি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
৩০ এপ্রিল ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ৮ দিন বাকি
গণিত
০৩ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ১০ দিন বাকি
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
০৫ মে ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ১২ দিন বাকি
ধর্ম ও নৈতিক শিক্ষা
০৭ মে ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ১৫ দিন বাকি
পদার্থবিজ্ঞান / ইতিহাস ও বিশ্বসভ্যতা / ফিন্যান্স ও ব্যাংকিং
১০ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ১৬ দিন বাকি
ভূগোল ও পরিবেশ
১১ মে ২০২৬ | সোমবার
আর মাত্র ১৭ দিন বাকি
কৃষি / গার্হস্থ্য / অন্যান্য
১২ মে ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ১৮ দিন বাকি
হিসাববিজ্ঞান
১৩ মে ২০২৬ | বুধবার
আর মাত্র ১৯ দিন বাকি
রসায়ন / পৌরনীতি / ব্যবসায় উদ্যোগ
১৪ মে ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ২২ দিন বাকি
উচ্চতর গণিত / বিজ্ঞান
১৭ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ২৫ দিন বাকি
জীববিজ্ঞান / অর্থনীতি
২০ মে ২০২৬ | বুধবার