ব্যাকরণ : সংক্ষেপে বাক্যশুদ্ধি

Article Stats 📡 Page Views
Reading Effort
250 words | 2 mins to read
Total View
1K
Last Updated
13-Nov-2021 | 02:50 PM
Today View
0
সংক্ষেপে বাক্যশুদ্ধি

অশুদ্ধ > শুদ্ধ

তোমার পত্র পাইয়া পরম সন্তোষ হইলাম > সন্তুষ্ট হইলাম।

এই কথা শুনিয়া সে অত্যন্ত আশ্চর্য হইল > আশ্চর্যান্বিত হইল।

যাহার ভকতি নাই তাহার ধরম পরম কিছু হয়না > ভক্তি, ধর্মকর্ম।

সে সমস্ত কথা বিস্তারিত বলিল > বিস্তার করিয়া।

সে আমাকে সম্বোধন করি এই কথা কৈল > সম্বোধন করিয়া এই কথা কহিল।

সকলেই মর্মাহত হইল > দেখিয়া, দর্শন করিয়া।

এই কথা শুনিয়া সকলেই মৌন হইল > মৌনী হইলেন / মৌনাবলম্বন করিলেন।

এখন আমার এই পুস্তকের কোন আবশ্যক নাই > আবশ্যকতা

তদ্দৃষ্টে সকলেই আনন্দে উৎফুল্ল হইল > তদ্দর্শনে।

তাহার একটুও সাবকাশ নাই > অবকাশ নাই।

তিনি আরোগ্য হয়েছেন > আরোগ্যলাভ করিয়াছেন।

সে এই মোকদ্দমায় সাক্ষী দিয়াছে > সাক্ষ্য দিয়াছে।

তাহার এইরূপ দুর্দশা হেরিয়া সকলেই মর্মাহত হইল > দেখিয়া, দর্শন করিয়া।

বালক যুবার সঙ্গে সমানে যুঝিতে পারে না > যুদ্ধ করিতে

বালকটি আমার পানে চাহিয়া রহিল > আমার দিকে

এই বালকটি সকলের চাইতে ভাল > তাহাদের মধ্যে

এই শ্রেণিতে ২৫ টি বালক আছে, তাহার মধ্যে > তাহাদের মধ্যে

গোপন কথাটা শুন > গোপনীয়

ইহা আমার পক্ষে সম্ভাব নহে > সম্ভবপর

বিশেষ প্রয়োজন আসিল > সবিশেষ

অতিশয় দুঃখ হইল > সাতিশয়

তাহার বিস্তর দেনা > অনেক

তাহারা একত্রে গমন করিল > একত্র গমন

অত্রস্থানের সকলেই ভালো আছেন > এই স্থানের

বুদ্ধিমতী রমণীগণ > বুদ্ধিমতী রমণীরা

সেখানে সকল বালককেরাই উপস্থিত হইয়াছিল > সকল বালকই বা বালকেরা

এই বৃক্ষে নানাবিধ পক্ষীগণ বাস করে > নানবিধ পক্ষী বাস করে

দেবী অন্তর্ধান হইয়াছেন > অন্তর্হিত

এ কথা প্রমাণ হইয়াছে > প্রমাণিত বা সপ্রমাণ

অপমান হইবার ভয় নাই > অপমানিত

নদীর জল হ্রাস হইয়াছে > পাইয়াছে (বহু প্রচলিত – হইয়াছে)

গৌরব লোপ হইয়াছে > পাইয়াছে

সঙ্কট অবস্থায় পড়িলাম > সঙ্কটাপন্ন, সঙ্কটজনক

যুদ্ধ শেষ হইল > সমাপ্ত

এ কথা আমার মনে উদয় হইল > উদিত হইল

গোপন কথাটা শুন > গোপনীয়

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.docx)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা