সাধারণ জ্ঞান : চর্যাপদের কবিদের পরিচয়

Article Stats 📡 Page Views
Reading Effort
922 words | 6 mins to read
Total View
1.7K
Last Updated
17-Aug-2022 | 02:57 PM
Today View
0
চর্যাপদের কবিদের পরিচয়

।।এক।।
কাহ্নপা

চর্যাপদের কবিদের মধ্যে সর্বাধিক পদরচয়িতা কোন কবি? — কাহ্নপা

কাহ্নপা কয়টি পদ রচনা করেন? — ১৩ টি

এই পদগুলোর বৈশিষ্ট্য কী? — নিপুন কবিত্বশক্তি প্রকাশের পাশাপাশি তৎকালীন সমাসচিত্রও উদঘাটন

চর্যাপদের যে পদগুলো পাওয়া যায় নি তার কোনটি কাহ্নপার রচনা বলে মনে করা হয়? — ২৪ নং পদটি

চর্যাপদে কাহ্নপা আর কি কি নাম পাওয়া যায়? — কাহ্নু, কাহ্নি, কাহ্নিল, কৃঞ্চচর্য, কৃঞ্চবজ্রপাদ

।।দুই।।
কুক্কুরীপা

কুক্কুরীপা কতটি পদ রচনা করেন? — ২ টি ( ২ ও ২০ নং)

তিনি কোন অঞ্চলের মানুস ছিলেন? — তিব্বতের কাছাকাছি কোন অঞ্চলে

কোন সময় তিনি বর্তমান ছিলেন? — খ্রিষ্টীয় ৮ম শতকে

তার পদ পর্যালোচনা করলে কি মনে হয়? — এর ভাব ইতর, ভাষা গ্রাম্য

।।তিন।।
ধর্মপা

ধর্মপা কখন ও কোথায় অবস্থান করেন? — খ্রিষ্টিয় নবম শতকে বিক্রমশীলায়

তার গুরু কে ছিলেন? — কাহ্নপা

চর্যার কোন পদ তার রচনা? — ৪৭ সংখ্যক পদ

এই পদের বিশেষত্ব কি? — এখানে অগ্নিকাণ্ডের প্রতীকে গভীর যোগতত্ত্বের কথা আছে

।।চার।।
ঢেণ্ডণপা

ঢেণ্ডণপা কোন সময়ের কবি? — নবম শতকের

তার পেশা কি ছিল? — তাঁতি

চর্যায় কয়টি পদ তিনি রচনা করেন? — ১ টি (৩৩ সংখ্যক)

।।পাঁচ।।
বিরুপা

বিরুপা কখন ও কোথায় অবস্থান করেন? — মনে করা হয় অষ্টম শতকে ত্রিপুরায়

তার গুরু কে ছিলেন? — জালন্ধরীপা

চর্যাপদে তার অন্তর্ভুক্ত পদের সংখ্যা কয়টি? — একটি (৩ সংখ্যক)

এই পদে কি বর্ণিত আছে? — শুঁড়িবাড়ির উপযুক্ত চিত্র

।।ছয়।।
বীণাপা

বীণাপা কখন ও কোথায় অবস্থান করেন? — খ্রিষ্টীয় নবম শতকে গৌড়ে

তার গুরু কে ছিলেন? — ভাদেপা

সংস্কৃতগ্রন্থ বজ্রডাকিনীনিষ্পন্নক্রম কার রচনা? — বীণাপার

চর্যাপদের কোন পদটি তার রচনা? — ১৭ সংখ্যক

এই পদের বিশেষত্ব কী? — এখানে চন্দ্র–সূর্যকে চমৎকার উপমায় উপস্থাপন করা হয়েছে

।।সাত।।
ভাদেপা

ভাদেপার কখন ও কোথায় অবস্থান ছিল? — খ্রিষ্টীয় অষ্টম শতকে শ্রাবন্তী এলাকায়

তার গুরু কে ছিলেন? — জালন্ধরীপা, মতান্তরে কাহ্নপা

চর্যার কোন পদ তিনি রচনা করেন? — ৩৫ সংখ্যক পদ

এই পদের মূল কথা কী? — ধর্মীয় তত্ত্বকথার বর্ণনা

।।আট।।
ভুসুকুপা

চর্যায় পদ রচনার দিক থেকে ভুসুকুপার অবস্থান কততম? — দ্বিতীয়

তিনি কয়টি পদ রচনা করেন? — আটটি (৬, ২১, ২৩, ২৭, ৩০, ৪১, ৪৩, ৪৯)

ভুসুকু নামের অর্থ কী? — তিনি ১ম দিকে অলস ছিলেন। তাই তিনি ভু (ভুক্তি), সু( সুপ্তি), কু(কুটিরে) অবস্থান ছাড়া কিছু করতেন না বলে তাকে 'ভুসুক' বলা হতো

তিনি কোন অঞ্চলের মানুষ ছিলেন? — পূর্ববঙ্গের

তার রচিত পদসমূহের বৈশিষ্ট্য কী? — সেখানে বাঙালী জীবনের প্রতিচ্ছবি দেখা যায়

ভুসুপা রচিত একটি উল্লেখযোগ্য পঙক্তি লেখ? — অপনা মাংসেঁ হরিণা বৈরী (পদ:৬)

।।নয়।।
মহীধরপা

মহীধরপার কখন ও কোথায় অবস্থান ছিলেন? — খ্রিষ্টীয় নবম শতকে মগধ অঞ্চলে

তিনি চর্যাপদের কোন পদটি রচনা করেন? — ১৬ সংখ্যক পদ

এই পদের বৈশিষ্ট্য কী? — পাপ ও পূণ্যকে দুটি শিকলের সাথে তুলনা করে তা ছিন্ন করে মহারস পান করার কথা বলা হয়েছে

।।দশ।।
লুইপা

লুইপা কে ছিলেন? — প্রবীন বৌদ্ধসিদ্ধাচার্য ও চর্যাপদ কবি

চর্যাপদের প্রথম পদটি কার রচনা? — লুইপার

চর্যায় তিনি মোট কতটি পদ রচনা করেন? — ২ টি (১ ও ২৯ সংখ্যক)

লুইপা রচিত কয়টি সংস্কৃতগ্রন্থের নাম পাওয়া যায়? — ৫ টি

।।এগার।।
শবরপা

শবরপা কোন দেশের লোক ছিলেন? — বাংলা দেশের

তিনি কার শিষ্য ছিলেন? — নাগার্জুনের

সংস্কৃত ও অপভ্রংশ মিলে তিনি কয়টি গ্রন্থ রচনা করেন? — ১৬ টি

চর্যাপদের কোন পদগুলো তার লেখা? — ২৮ ও ৫০ সংখ্যক

শহীদুল্লাহ্ শবরপাকে কার গুরু বলে উল্লেখ করেছিলেন? — লুইপার

।।বারো।।
শান্তিপা

শান্তিপা কোন সময়ের কবি বলে মনে করা হয়? — এগার শতকের

তিনি কোথায় বাস করতেন বলে প্রমাণ পাওয়া যায়? — বিহারের বিক্রমশীলায়

তারনামে চর্যাপদে কতটি পদ পাওয়া যায়? — ২ টি (১৫ ও ২৬ নং)

বৌদ্ধ ধর্ম প্রচার করতে তিনি কোথায় যান? — সিংহল

।।তেরো।।
সরহপা

সহরপা কোন সময়ের কবি বলে মনে করা হয়? — দশ থেকে এগার শতকের কবি

তার নামে চর্যাপদে কোন কোন পদ পাওয়া যায়? — ২২, ৩২, ৩৮, ৩৯ সংখ্যক; ৪ টি

তার পদের মূল বিষয়? — শবর–শবরীর প্রেমকাহিনী এবং কতিপয় সরলতত্ত্ব কথা

।।চৌদ্দ।।
ডোম্বীপা

ডোম্বীপা কে ছিলেন? — ত্রিপুরা রাজ্যের রাজা।তার অলৌকিক ক্ষমতা ছিল বলে মনে করা হয়

ডোম্বীপার গুরু কে ছিলেন? — বিরুপা

ডোম্বীপা কোন পদ লিখেছেন? — ১৪ সংখ্যক

তার রচিত পদে কোন চিত্র ফুটে ওঠে? — গঙ্গা ও যমুনা নদীতে নৌকা বেয়া নেয়ার চিত্র। কড়ি ছাড়াই এখানে নদী পার হওয়া যায়

।।পনেরো।।
কম্বলাম্বরপা

কম্বলাম্বরপা কার গুরু ছিলেন? — জালন্ধরীপার

তিনি কোন সময়ের কবি ছিলেন? — খ্রিষ্টীয় অষ্টম শতকের প্রারম্ভের

কবিদের দিক থেকে কোন কোন কবির কাছাকাছি? — কাহ্নপার পূর্ববর্তী, কুক্কুরীপার সমকালীন

কবি প্রকৃতপক্ষে কি ছিলেন? — কঙ্কর নামক স্থানের রাজপুত্র

।।ষোলো।।
গুণ্ডরীপা

গুণ্ডরীপা আর কি নামে পরিচিত? — গুডরীপা

তিনি কোন সময়ের কবি? — রাজা দেবপালের রাজত্বকালের (৮০৯-৮৪১)

গুণ্ডরীপা চর্যাপদের কত সংখ্যক পদের রচয়িতা? — চার সংখ্যক

গুণ্ডরীপা কি কবির সত্যিকারের নাম? — না। তার প্রকৃত নাম জানা যায়নি

তিনি কোন অঞ্চলের মানুষ ছিলেন? — পশ্চিমাঞ্চলের অধিবাসী ছিলেন

।।সতের।।
চাটিল্লপা

চাটিল্লপা চর্যাপদের কত সংখ্যক পদ লেখেন? — পাঁচ সংখ্যক

তিনি কোন সময়ের কবি ছিলেন? — তিনি ৮৫০ খ্রি. কাছাকাছি জীবিত ছিলেন

তিনি কোথাকার মানুষ ছিলেন? — দক্ষিণবঙ্গের অধিবাসী ছিলেন

তার পদে কী প্রাধান্য পেয়েছে? — নদীমাতৃক অঞ্চলের উপাদান

।।আঠারো।।
আর্যদেবপা

আর্যদেবপাকে অন্য কোন নামে অভিহিত করা হয়? — আজদেব। কারণ ভণিতায় তা উল্লেখ আছে

আর্যদেবপা কোন সময়ের কবি? — শহীদুল্লাহর মতে তিনি কম্বলাম্বরপার সমকালীন কবি

তিনি কি রাজা ছিলেন? — তারনাথের মতে তিনি (আর্যদেবপা) মেবারের রাজা ছিলেন

কে তাঁকে বৌদ্ধধর্মে দীক্ষিত করেন? — গোরক্ষনাথ

আর্যদেবপার ভাষা কি বাংলা ছিলেন? — শহীদুল্লাহর মতে অনেকটা বাংলা বটে কিন্তু উড়িষ্যা ভাষা বলা সঙ্গত

।।উনিশ।।
দারিকপা

দারিকপার পূর্ণ পরিচয় কি ছিলো? — তিনি সালিপুত্র নামক স্থানের রাজা ছিলেন।তার নাম ছিল ইন্দ্রপাল

লুইপার সঙ্গে তার সম্পর্ক কেমন ছিল? — তিনি লুইপার শিষ্য নন তবে শিষ্য পরম্পরার একজন ছিল

দারিকপার অন্যান্য গ্রন্থের নাম লেখ? — তথাদৃষ্টি, সপ্তম সিদ্ধান্ত ইত্যাদি

।।বিশ।।
তাড়কপা

তাড়কপা কে ছিলেন? — তাড়কপা সম্পর্কে তেমন কিছু জানা যায় না।এমন কি তিব্বতী ভাষায় ৮৪ মহাসিদ্ধের তালিকাতেও তার নাম নেই

এই কবিকে 'নাড়কপা' নামে কে অভিহিত করেছেন? — রাহুল সাংকৃত্যায়ন।শহীদুল্লাহ্ একে 'ভুল' বলে অভিহিত করেছেন

তাড়কপা চর্যাপদের কোন পদ লিখেছেন? — ৩৭ সংখ্যক

।।একুশ।।
কঙ্কণপা

কঙ্কণপা কোন সময়ের কবি ছিলেন? — গবেষকদের মতে তিনি ৯৮০ থেকে ১১২০ খ্রি. অবধি জীবিত ছিলেন

বৌদ্ধধর্মে দীক্ষাগ্রহণের পূর্বে তিনি কী ছিলেন? — বিষ্ণুনগর রাজা ছিলেন

কম্বলাম্বরপার সঙ্গে তার সম্পর্ক কী? — কঙ্কণপা তার শিষ্য ছিলেন

কঙ্কণপার লেখায় বাংলার সঙ্গে কিসের মিশ্রণ আছে? — বাংলার সঙ্গে ব্যাকরণে কিছু অপভ্রংশের রূপ পাওয়া যায়

।।বাইশ।।
জয়নন্দীপা

জয়নন্দীপার অন্য নাম কী? — অনেকে মনে কর তার নাম জয়াছন্দ

তিনি কে ছিলেন? — জাতিতে তিনি ব্রাহ্মণ এবং কোনো রাজার মন্ত্রী ছিলেন

তিনি কোন পদ রচনা করেন? — ৪৬ সংখ্যক

তার ভাষার সঙ্গে আর কোন কোন ভাষার নিকট সাদৃশ্য পাওয়া যায়? — মৈথিলী, উড়িয়া, অহমিয়া ভাষা

।।তেইশ।।
তন্ত্রীপা

তন্ত্রীপা নিয়ে তেমন কোনো তথ্য পাওয়া যায় নি।

আজিবুল হাসান
৯ এপ্রিল, ২০২১

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.docx)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (1)

Guest 21-Oct-2024 | 02:44:43 AM

অনেক ভালো হয়েছে

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা