প্রতিবেদন : সড়ক দুর্ঘটনা বৃদ্ধির কারণ ও প্রতিকার

Article Stats 📡 Page Views
Reading Effort
323 words | 2 mins to read
Total View
56.1K
Last Updated
13-Dec-2025 | 03:21 PM
Today View
1
মনে করো, তুমি ‘দৈনিক প্রথম আলো’ পত্রিকার নরসিংদী অঞ্চলের প্রতিনিধি। সম্প্রতি দেশে সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ার কারণ ও প্রতিকার সম্পর্কে পত্রিকায় প্রকাশের জন্য একটি প্রতিবেদন রচনা করো।

অথবা, একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনার বিবরণ দিয়ে সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন প্রণয়ন করো।


দেশে সড়ক দুর্ঘটনা বৃদ্ধি : কারণ ও প্রতিকার


নিজস্ব প্রতিবেদক : নরসিংদী : ১৮ই ফেব্রুয়ারি, ২০২১ : বেদনাদায়ক অনাকাঙ্ক্ষিত ঘটনাই দুর্ঘটনা। আজকাল সড়ক দুর্ঘটনা একটা নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে পড়েছে। সম্প্রতি সারাদেশেম ব্যাপকহারে বেড়ে গেছে সড়ক দুর্ঘটনা। আর এই দুর্ঘটনার শিকার হচ্ছে প্রতিদিনই নানা বয়স ও পেশার মানুষ। আত্মীয়স্বজন, মেধাবী ছাত্র, বুদ্ধিজীবীসহ সড়ক দুর্ঘটনায় শিকার হয়ে হারিয়ে যাচ্ছে আমাদের খুব কাছের প্রিয় মানুষটিও। তাই এখনই সময়, এই সড়ক দুর্ঘটনার কারণগুলো চিহ্নিত করে তা থেকে প্রতিকার সম্পর্কে জনগণকে সচেতন করার।

নিম্নে সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার তুলে ধরা হলো :
সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ সচেতনতার অভাব। অসতর্কতা ও বেপরোয়াভাবে গাড়ি চালানো। যান্ত্রীক ত্রুতিসম্পন্ন গাড়ি রাস্তায় নামানো। গাড়ির ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী বহন করা। ভাঙা ও অপ্রশস্ত রাস্তাঘাট। লাইসেন্সবিহীন ও অদক্ষ চালক। ফোনে কথা বলতে বলতে গাড়ি চালানো। ট্রাফিক আইন মেনে না চলা।

সড়ক দুর্ঘটনা প্রতিরোধের জন্য সবার আগে প্রয়োজন নিরাপদ সড়ক। দুর্ঘটনা এড়াতে ফুট ওভারব্রিজ ব্যবহারে জনগণকে সচেতন করা। সতর্কতার সাথে গাড়ি চালানো, যান্ত্রিক ত্রুটি আছে এমন গাড়ি রাস্তায় নামানো বন্ধ করা। চালকদের দক্ষতা যাচাই করা এবং যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করা। লাইসেন্স প্রদানের ক্ষেত্রে দুর্নীতি বন্ধ করা। যানবাহন চলাচলের সরু রাস্তা প্রশস্ত করা। ট্রাফিক আইন মেনে চলা। অতিরিক্ত যাত্রী ও মালামাল তোলা বন্ধ করা। নেশাগ্রস্ত হয়ে গাড়ি না চালানো। শহরে হাঁটার জন্য পথচারিদের ফুটপাত ব্যবহার করা।

উল্লিখিত বিষয়গুলো মেনে চললে দেশ সড়ক দুর্ঘটনা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব হবে।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (6)

smile:) 25-Sep-2023 | 01:06:52 PM

welcome for the protibedon

Guest 06-Jun-2023 | 05:32:41 PM

Hmm it’s very interesting and helpful for me

Guest 26-May-2023 | 01:16:53 AM

Thank you very much

Moksedul Alam Monna 02-May-2023 | 01:27:48 AM

শুকরিয়া

Demon 27-Feb-2023 | 02:43:44 PM

Very very thanks 👍

Guest 01-Nov-2022 | 03:19:55 PM

aiter ki aj neom naki

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা