সাধারণ জ্ঞান : ভৌত রাশি ও পরিমাপ

Article Stats 📡 Page Views
Reading Effort
418 words | 3 mins to read
Total View
798
Last Updated
13-Nov-2021 | 02:52 PM
Today View
0
ভৌত রাশি ও পরিমাপ

M.K.S পদ্ধতিতে ভরের একক কি? — কিলোগ্রাম

কাজ ও বলের একক যথাক্রমে — জুল ও ডাইন

এ ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে বলা হয়? — রাশি

মৌলিক রাশির বৈশিষ্ট্য হল? — স্বাধীন, অন্য রাশির উপর নির্ভর করে না।

পৃথিবীতে মৌলিক রাশি কতটি? — সাতটি

মৌলিক রাশিগুলো উল্লেখ কর? — দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা ও পদার্থের পরিমাণ।

যেসকল রাশি মৌলিক রাশি থেকে পাওয়া যায় তাকে বল? — যৌগিক রাশি

দিকের বিবেচনায় রাশি কত প্রকার, কি কি? — ২ প্রকার (স্কেলার ও ভেক্টর রাশি)

স্কেলার রাশিকে প্রকাশ করতে প্রয়োজন হয় — মানের

ভেক্টর রাশিকে প্রকাশ করতে প্রয়োজন হয় — মান ও দিক উভয়ই

ভেক্টর রাশি মনে রাখার টেকনিক:
ছন্দ– ' ভবে সব প্রিওতমা ভাসে প্রেমে '

= ভরবেগ

বে = বেগ

= সরণ

= বল

প্রি = প্রাবল্য

= ওজন

= ত্বরণ

মা = মন্দন

ভা = বলের ভ্রামক

সে = সান্দ্রতা

মে = মহাকর্ষীয় ক্ষেত্র

কোনো কিছু পরিমাপের জন্য একটি আদর্শ মানদণ্ড লাগে, পরিমাপের এ আদর্শন একককে — পরিমাপের একক বলে।

এককের আন্তর্জাতিক পদ্ধতি চালু হয় কবে? — ১৯৬০ সালে

আন্তজার্তিকভাবে পরিমাপের এ পদ্ধতিকে বলে? — এস আই (S.I.)

S.I. এককের পূর্ণরূপ হলো? — International Systems of Units.

S.I. পদ্ধতিতে মৌলিক একক গুলোর একক হলঃ
দৈর্ঘ্যের একক — মিটার
ভরের একক — কিলোগ্রাম
সময়ের একক — সেকেন্ড
তাপমাত্রার একক — কেলভিন
তড়িৎ প্রবাহের একক — অ্যাম্পিয়ার
দীপন তীব্রতার একক — ক্যান্ডেলা
পদার্থের পরিমাপের একক — মোল

গ্রীনিচ মান মন্দির অবস্থিত কোথায়? — যুক্তরাজ্যে

অল্টিমিটার ( Altimeter) কি? — উচ্চতা পরিমাপক যন্ত্র

সূর্য গ্রহণ সম্পর্কিত ভবিষ্যৎ বাণীর জন্য বিখ্যাত? — থেলিস

পরমাণু সম্পর্কে প্রথম ধারণা দেন? — ডেমোক্রিটাস

লিভারের নীতি ও তরলে নিমজ্জিত বস্তুর উপর উর্ধ্বমুখী ক্রিয়াশীল বল দিয়ে ধাতুর ভেজাল নির্ণয় করেন? — গ্রিক বিজ্ঞানী আর্কিমিডিস

পাখির ওড়া পর্যবেক্ষণ করে উড়োজাহাজের মডেল তৈরি করেন? — লিওনার্দো দ্যা ভিঞ্চি

আলোর প্রতিসরণের সূত্র আবিষ্কার করেন? — জার্মান বিজ্ঞানী স্নেল

আলোর তরঙ্গ তত্ত্ব উদ্ভাবন করেন? — হাইগেন বার্গ

পদার্থের স্থিতিস্থাপক ধর্মের অনুসন্ধান করেন? — রবার্ট হুক

বায়ু পাম্প আবিষ্কার করেছিলেন? — ভন গুয়েরিক

আলোর বেগ পরিমাপ করেছিলেন? — রোমার

আলোর বেগ পরিমাপের সাথে কোন গ্রহ জড়িত? — বৃহস্পতি

সৌরকেন্দ্রিক তত্ত্বের ধারণা উপস্থাপন করেন? — কোপার্নিকাস

সৌরকেন্দ্রিক তত্ত্বের গাণিতিক ধারনা দেন? — কেপলার

কেপলারের সৌরকেন্দ্রিক গানিতিক তত্ত্বের কতটি সূত্র ছিল? — তিনটি

সৌরকেন্দ্রিক তত্ত্বে কেপলারের সাফল্যের মূল ভিত্তি কি? — তিনি প্রচলিত বৃত্তাকার কক্ষের পরিবর্তে উপবৃত্তাকার কক্ষপথ কল্পনা করেন।

আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির সূচনা ঘটে কার হাতে? — ইতালির বিজ্ঞানী গ্যালিলিও

বিশ্বজনীন 'মহাকর্ষ' সূত্রের প্রবক্তা — স্যার আইজ্যাক নিউটন

বলবিদ্যার বিখ্যাত তিনটি সূত্রের আবিষ্কারক? — স্যার আইজ্যাক নিউটন

তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া আছে প্রমাণ করেন? — হ্যান্স ক্রিশ্চিয়ান ওয়েরস্টড

আলো এক প্রকার তাড়িতচৌম্বক তরঙ্গ প্রমাণ করেন? — জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল

বিকিরণ সংক্রান্ত কোয়ান্টাম তত্ত্বের আবিষ্কারক? — ম্যাক্স প্লাংক

আপেক্ষিক তত্ত্বের জন্য বিখ্যাত? — আলবার্ট আইনস্টাইন

'রমন প্রভাব' আবিষ্কার করেন? — ভারতীয় বিজ্ঞানী চন্দ্রশেখর রমন।

'বোসন কণা' এর সাথে জড়িয়ে আছে উপমহাদেশের কোন বিজ্ঞানী? — প্রফেসর সত্যেন্দ্রনাথ বসু

আজিবুল হাসান
৭ এপ্রিল, ২০২১

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা