সাধারণ জ্ঞান : বাংলা সাহিত্য - সাধারন আলোচনা

Article Stats 📡 Page Views
Reading Effort
190 words | 2 mins to read
Total View
507
Last Updated
13-Nov-2021 | 02:51 PM
Today View
0
বাংলা সাহিত্য
সাধারন আলোচনা

'সাহিত্য' কথাটি কোন শব্দ থেকে এসেছে? — 'সহিত' শব্দ হতে

এখানে 'সহিত' শব্দের অর্থ কি? — হিত সহকারে বা মঙ্গলজনক অবস্থা

"একের সহিত অন্যের মিলনের মাধ্যমই হলো সাহিত্য" – কে বলেছেন? — রবীন্দ্রনাথ ঠাকুর

বাঙালির প্রথম উত্তরাধিকার বলতে কি বোঝায়? — ভারতীয় পুরাণ হতে সাহিত্যবস্তু গ্রহণ

বাঙালির দ্বিতীয় উত্তরাধিকার বলতে কি বোঝায়? — লৌকিক ধারায় আস্থাস্থাপন

বাংলা সাহিত্যের প্রাচীন গ্রন্থের নাম কি? — চর্যাপদ

বাঙালি কখন থেকে আপন বিশিষ্ট স্বভাবধর্মে স্থিতি লাভ করে? — পাল আমল থেকে

প্রাচীন বাংলার জনপদ ও অর্থনীতির পরিচয় কার গ্রন্থে প্রথম গুরুত্বসহকারে উল্লেখ করা হয়? — ড. নীহাররঞ্জন রায়ের ' বাঙালীর ইতিহাস ' গ্রন্থে

বাংলা সাহিত্যের যুগবিভাগের পরিচয় দাও? — বাংলা সাহিত্য কে প্রধানত ৩ যুগে ভাগ করা হয়েছে।এগুলি হল:
(ক) আদি যুগ : প্রাক–তুর্কি আক্রমণ যুগ (৬৫০ হতে ১২০০ খ্রি.)
(খ) মধ্যযুগ : তুর্কি আক্রমণের পর থেকে ইউরোপ প্রভাবের পূর্ব পর্যন্ত ( ১২০০ হতে ১৮০০ খ্রি.)
(গ) আধুনিক যুগ : ইউরোপ প্রভাবিত যুগ হতে বর্তমান পর্যন্ত ( ১৮০০ হতে বর্তমান)

আদি যুগের বাংলা সাহিত্যের একমাত্র নির্দশন হল? — চর্যাপদ

বাংলা সাহিত্যের যুগসন্ধির কাল কত? — ১৭৬১ হতে ১৮৬০ খ্রি. পর্যন্ত

বাংলা সাহিত্যের বন্ধ্যা সময় বা অন্ধকার যুগ বলা হয়? — ১২০১ হতে ১৩৫০ খ্রি. পর্যন্ত

সর্বযুগের বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ প্রতিভা বলা হয় কাকে? — রবীন্দ্রনাথ ঠাকুরকে

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা