সাধারণ জ্ঞান : বাংলা সাহিত্যের মধ্যযুগ

Article Stats 📡 Page Views
Reading Effort
647 words | 4 mins to read
Total View
2.4K
Last Updated
13-Nov-2021 | 02:47 PM
Today View
0
বাংলা সাহিত্যের মধ্যযুগ

বাংলা সাহিত্যে মধ্যযুগের বিস্তৃতি কত? — ১২০১ থেকে ১৮০০ খ্রি. পর্যন্ত।

বাংলা সাহিত্যের মধ্যযুগ কোন শাসনামলের অন্তর্গত ছিল? — মুসলিম শাসনামলের।

মধ্যযুগকে কয়ভাগে ভাগ করা যায়? — ৩ ভাগে।

মধ্যযুগে বাংলা ভাষায় রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি? — শ্রীকৃষ্ণকীর্তন।

বাংলা ভাষায় কোনো লেখকের প্রথম একক গ্রন্থ কোনটি? — শ্রীকৃষ্ণকীর্তন।

এই গ্রন্থে কয়টি চরিত্র আছে? — তিনটি (কৃষ্ণ, রাধা ও বড়ায়ি)।

শ্রীকৃষ্ণকীর্তন গ্রন্থের চরিত্র কৃষ্ণ কিসের প্রতীক? — পরমাত্মা বা ঈশ্বর।

শ্রীকৃষ্ণকীর্তন গ্রন্থের চরিত্র রাধা কিসের প্রতীক? — জীবাত্মা বা প্রাণিকূল।

শ্রীকৃষ্ণকীর্তন গ্রন্থের চরিত্র বড়ায়ি কিসের প্রতীক? — এই দুয়ের সংযোগ সৃষ্টিকারী অনুঘটক।

শ্রীকৃষ্ণকীর্তন কাব্যগ্রন্থের কবি কে? — বড়ু চণ্ডীদাস।

শূন্যপুরান এবং ডাক ও খানার বচন — গ্রন্থ দুটির রচয়িতা কে? — রামাই পণ্ডিত।

আঁধার যুগের রচনা বলা হয় কোনটিকে? — প্রাকৃতপৈঙ্গল।

মধ্যযুগে বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতার জন্যে বিখ্যাত শাসকগন? — পাঠান সুলতানগণ।

বাংলা সাহিত্যের অনুবাদের পৃষ্ঠপোষকতার জন্য বিখ্যাত শাসকের নাম? — আলাউদ্দিন হোসেন শাহ।

বিপ্রদাস পিপিলাই রচিত কাব্যগ্রন্থের নাম কি? — মনসাবিজয়।

সর্বজন স্বীকৃত ও খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম কাব্যগ্রন্থের নাম কি? — শ্রীকৃষ্ণকীর্তন।

বড়ু চণ্ডীদাসের ছদ্মনাম কি ছিলো? — অনন্ত বড়ু।

শ্রীকৃষ্ণকীর্তন গ্রন্থে মোট কতটি খণ্ড রয়েছে? — ১৩ টি।

শ্রীকৃষ্ণকীর্তন গ্রন্থটি আবিষ্কার করেন? — বসন্তরঞ্জন রায় (১৯০৯ সালে)।

শ্রীকৃষ্ণকীর্তন গ্রন্থটি আবিস্কৃত হয়? — গোয়ালঘরে।

গঠনরীতি অনুসারে শ্রীকৃষ্ণকীর্তন মূলত একধরনের? — নাটগীতি।

মধ্যযুগের বাংলা সাহিত্যের সমগ্র সৃষ্টিকে কতটি শ্রেণিতে বিভক্ত করা যায়? — দুটি (মৌলিক রচনা ও অনুবাদ রচনা)।

মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন কোনটি? — বৈষ্ণব পদাবলি।

বৈষ্ণব গীতিতে কতটি রসের কথা পাওয়া যায়? — ৫ টি (শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্যএবং মধুর)।

ব্রজবুলি মূলত কি? — মৈথিলি এবং বাংলা ভাষার মিশ্রণে এক মধুর সাহিত্যিক ভাষা।

বিদ্যাপতির ভাবশিষ্য বলা হয় কাকে? — গোবিন্দদাসকে।

পদ বা পদাবলি বলতে কি বুঝায়? — বৌদ্ধ বা বৈষ্ণবীয় ধর্মের গূঢ় বিষয়ের বিশেষ সৃষ্টি।

পদাবলির প্রথম কবি কে? — বিদ্যাপতি।

বিদ্যাপতি কোন রাজসভার কবি ছিলেন? — মিথিলা।

বৈষ্ণব পদাবলির অবাঙ্গালী কবি কে? — বিদ্যাপতি।

কোন কবি বাঙালী না হয়েও বাংলা সাহিত্য স্বতন্ত্র স্থান দখল করে আছেন? — বিদ্যাপতি।

বিদ্যাপতি কোন ভাষায় পদ রচনা করেন? — ব্রজবুলি।

ব্রজবুলির প্রবর্তক কে ছিলেন? — বিদ্যাপতি।

বৈষ্ণব পদকর্তা চণ্ডীদাস কজন ছিলেন? — ৩ জন।

মঙ্গলকাব্য সমূহের বিষয়বস্তু মূলত এক ধরনের? — ধর্মবিষয়ক আখ্যান।

কবি ভারতচন্দ্র কে 'রায়গুণাকর' উপাধি দিয়েছিলেন কে? — রাজা কৃষ্ণচন্দ্র।

মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি বলা হয় কাকে? — ভারতচন্দ্র রায়গুণাকরকে।

ভারতচন্দ্র রায়গুণাকর কোন রাজ্যের রাজসভা কবি ছিলেন? — কৃষ্ণনগর রাজসভা।

'Biography' শব্দটির অর্থ কি? — কড়চা।

'কড়চা' শব্দের সমার্থক শব্দ কোনটি? — রোজনামচা।

মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্ম প্রচারক–এর প্রভাব অপরিসীম? — শ্রীচৈতন্যদেব।

চৈতন্যদেব কোন ধর্মের প্রচারক ছিলেন? — বৈষ্ণব ধর্মের।

জীবনী রচনার জন্যে বিখ্যাত কে? — বৃন্দাবন দাস।

নাথসাহিত্য ধারার আদি কবি কে ছিলেন? — শেখ ফয়জুল্লাহ।

মর্সিয়া সাহিত্য কী? — এক ধরনের শোককাব্য বা শোকগীতি বা বিলাপসঙ্গীত।

‘মর্সিয়া’ হল একটি — ফারসি শব্দ যার অর্থ শোক প্রকাশ করা।

লোক সাহিত্যের আদি নিদর্শন ধরা হয় কোনটিকে? — ডাক ও খনার বচন।

লোক সাহিত্যের প্রাচীনতম সৃষ্টি কোনটি? — ছড়া।

তরজা কী? — প্রচলিত প্রশ্নোত্তরমূলক এক প্রকার লোকগীতি বা পল্লিসঙ্গীত।

মৈমনসিংহ গীতিকার শ্রেষ্ঠ পালা কোনটি? — মহুয়া।

লোকসাহিত্যে কাকে বলে? — লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান, ছড়া, ধাঁধা ও প্রবাদ–প্রবচন ইত্যাদি কে বলে।

Ballad কি? — লোকগাথা।

মৈমনসিংহ গীতিকা সংগ্রহ করেন যিনি? — দীনেশচন্দ্র সেন।

মৈমনসিংহ গীতিকা কতটি ভাষায় অনূদিত? — ২৩ টি।

বাংলা অনুবাদ কাব্যের সূচন হয় কোন যুগে? — মধ্যযুগে।

‘রামায়ণ’ এর রচয়িতা কে? — বাল্মীকি।

রামায়ণ কোন ভাষায় রচিত? — সংস্কৃত ভাষায়।

বাংলা ভাষায় প্রথম রামায়ণ কে রচনা করেন? — কৃত্তিবাস।

রামায়ণের প্রথম মহিলা অনুবাদক কে? — চন্দ্রাবতী।

‘মহাভারত’– এর রচয়িতা কে? — শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন দেবব্যাস।

‘মহাভারত’ এর শ্রেষ্ঠ অনুবাদক কাকে বলা হয়? — কাশীরাম দাস।

দ্রোপদী কে? — মহাভারতে পাঁচ ভাইয়ের একক স্ত্রী।

প্রণয়োপাখ্যান গুলোর প্রধান বৈশিষ্ট্য কি? — মানবিক প্রেম।

বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবি কে? — শাহ মুহম্মদ সগীর।

‘সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন’ — এখানে "আপে" অর্থ কি? — স্বয়ং।

আলাওলের প্রথম ও শ্রেষ্ঠ রচনা কোনটি? — পদ্মাবতী।

‘আরাকানের’ পূর্ব নাম কি? — রোসাং।

লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা কে? — দৌলত কাজী।

বারমাস্যা কী? — নায়িকার বারমাসের সুখ–দুঃখের বর্ণনা।

মহাকবি আলাওল কোন যুগের কবি ছিলেন? — মধ্যযুগের।

‘তাম্বুল রাতুল হইল অধর পরশে’ — অর্থ কী? — ঠোঁটের পরশে পান লাল হয়।

‘তাম্বুল’ শব্দের অর্থ কী? — পান।

পদ্মাবতী কেমনতর গ্রন্থ? — অনুবাদ গ্রন্থ।

রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কবি কে? — শাহ মুহম্মদ সগীর।

বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে ছিলেন? — চন্দ্রাবতী।

কুরুক্ষেত্রের যুদ্ধ কত সময় ব্যাপ্তি চলেছিল? — ১৮ দিন।

চৈতন্য জীবনী কাব্যের শ্রেষ্ঠ কবি কে? — কৃষ্ণদাস কবিরাজ।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.docx)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (1)

Guest 04-Feb-2022 | 11:21:21 AM

nice post. Tnk you

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা