সাধারণ জ্ঞান : বাংলা সাহিত্যের অবক্ষয় বা অন্ধকার যুগ

Article Stats 📡 Page Views
Reading Effort
364 words | 3 mins to read
Total View
3.9K
Last Updated
13-Nov-2021 | 02:47 PM
Today View
0
অবক্ষয় বা অন্ধকার যুগ

অন্ধকার যুগের সমবয়সীমা কত থেকে কত? — ১২০১ থেকে ১৩৫০ পর্যন্ত।

অন্ধকার যুগকে আর কি কি নামে ডাকা হয়? — অবক্ষয় যুগ / প্রায় শূন্যতার যুগ / যুগ সন্ধিক্ষণ।

যুগ সন্ধিক্ষণের কবি বলা হয় কাকে? — ঈশ্বরচন্দ্র গুপ্ত।

‘নগরের লোক সব এই কয় মাস
তোমার কৃপায় করে মহাসুখে বাস’
— কোন কবিতার অংশবিশেষ? — তপসে মাছ (ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)

হিন্দু সমাজে কবিগানের রচয়িতাদের কি বলা হতো? — কবিওয়ালা।

মুসলমান সমাজে মিশ্র ভাষারীতির পুঁথি রচয়িতাদের কি নামে ডাকা হতো? — শায়ের।

কবিওয়ালা এবং শায়েরের উদ্ভব ঘটে কত শতকে? — আঠারো শতকের শেষার্ধে ও উনিশ শতকের প্রথমার্ধে।

অবক্ষয় যুগের সাহিত্য কে কয়ভাগে ভাগ করা যায় ও কি কি? — অবক্ষয় যুগের সাহিত্যকে মূলত ২ ভাগে ভাগ করা যায়। যথা: কবিগান ও পুঁথিসাহিত্যে।

কবিগান কিভাবে অনুষ্ঠিত হতো? — দুই পক্ষের বির্তকের মাধ্যমে।

কবিগানের আদি গুরু বলা হয় কাকে? — গোঁজলা গুঁই।

পুঁথিসাহিত্যের ভাষা মিশ্রণ কোনটি ছিলো? — আরবি-ফারসি।

পুঁথিসাহিত্যের বাকি অপর নামগুলো কি কি? — দোভাষী পুঁথি / বটতলার পুঁথি।

পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি কে ছিলেন? — ফকির গরীবুল্লাহ।

টপ্পাগান মূলত একধরনের? — গান।

টপ্পাগানের আদর্শ কি ছিলো? — হিন্দি।

বাংলা টপ্পাগানের জনক কে ছিলেন? — নিধু বাবু বা রামনিধি গুপ্ত।

পাঁচালি রচয়িতাদের মধ্যে শক্তিশালী কবি কে ছিলেন? — দাশরথি রায়।

দাশরথি রায় কি নামে পরিচিত ছিলেন? — দাশুরায়।

শ্যামা সঙ্গীত মূলত এক ধরনের? — ভক্তিগীতি।

শ্যামা সঙ্গীতের অপর নাম কি? — শাক্ত পদাবলি বা শাক্তগীতি।

বাংলা সাহিত্যে 'শ্যামাসঙ্গীত' নামে একটি বিশেষ সঙ্গীতধারা কার হাত ধরে গড়ে ওঠে? — কবি রামপ্রসাদ সেন।

বাংলা সাহিত্যের মধ্যযুগের শেষ কবি কে ছিলেন? — ভারতচন্দ্র রায়গুনাকর।

‘লও তুমি যত পার, শাস্ত্রের সন্ধান’ — কার লেখা? — ঈশ্বরচন্দ্র গুপ্ত।

সৈয়দ আলী আহসান প্রায় শূন্যতার যুগ বলেছেন কোন সময়কে? — (১৭৬০– ১৮৬০) খ্রি.।

কবিগানের রচয়িতারা ছিলো? — নিম্নবর্ণের হিন্দু।

কবি গান রচয়িতা এবং গায়ক উভয় হিসেবেই পরিচিত ছিলেন? — রামবসু ও ভোলা ময়রা।

এন্টনি ফিরিঙ্গি কি জাতীয় সাহিত্যের রচিয়িতা? — কবিগান।

পুঁথি সাহিত্য বলতে বুঝায়? — ইসলামী চেতনা সম্পৃক্ত।

আমীর হামজা কাব্য রচনা করেন কে? — ফকির গরীবুল্লাহ।

নানান দেশের নানান ভাষা
বিনে স্বদেশী ভাষা, পুরে কি আশা?
— মূলত এক ধরনের? — টপ্পা গান।

শূন্যপুরাণ কী? — রামাই পন্ডিত রচিত বৌদ্ধ ধর্মীয় তত্ত্বের গ্রন্থ।

সেক শুভোদয়া কি? — হলায়ুধ মিশ্র রচিত পির মাহাত্ম্য–ব্যঞ্জক কাব্য।

শূন্যপুরান গ্রন্থটি মোট কতটি অধ্যায়ে বিভক্ত? — ৫১ টি।

সেক শুভোদয়া কাব্যে মোট কতটি অধ্যায় আছে? — ২৫ টি।

সুনীতিকুমার চট্টোপাধ্যায় Dog Sanskrit বলে অভিহিত করেছেন? — সেক শুভোদয়া কে।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো .doc ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)