বই পড়ার আনন্দ জানিয়ে বন্ধুকে পত্র

Article Stats 📡 Page Views
Reading Effort
165 words | 1 min to read
Total View
5.7K
Last Updated
10-May-2021 | 06:06 AM
Today View
0
মনে করো, তুমি রংপুরের মানিক। তোমার বন্ধু সুমন সিলেটের নিশ্চিন্তপুর গ্রামে থাকে। বই পড়ার আনন্দ জানিয়ে তোমার বন্ধুকে একখানা পত্র লেখো। 


রংপুর
১২ই অক্টোবর, ২০২০

প্রিয় সুমন,
পত্রের শুরুতেই আমার শুভেচ্ছা গ্রহণ করো। আশা করি আনন্দের সঙ্গেই দিনযাপন করছ। তোমাদের শুভকামনায় আমিও ভালো আছি। তুমি ইদানিং বেশ বইপত্র পড়ছ জেনে ভালো লাগছে। আমিও প্রচুর বই পড়ি। যখনই অবসর মেলে তখনই বই খুলে বসি। জানো, রবীন্দ্রনাথের ‘গল্পগুচ্ছ’ বইটির প্রায় অর্ধেক পড়ে ফেলেছি। কি যে গল্পের গাঁথুনি, কী ভাষার মাধুর্য, যেন চুম্বকের মতো টানে! একটার পর একটা গল্প পড়ছি আর সমৃদ্ধ হচ্ছি। অবশ্য মাঝে মাঝে জীবনানন্দ দাশের ‘কবিতাসমগ্র’-টাও পড়ি। সুকুমার বড়ুয়া, হুমায়ূন আজাদ আর হেলাল হাফিজের বই-ও আছে আমার কাছে। এত এত বই আছে আমার কাছে যা চিঠিতে লিখে শেষ করা যাবে না। সাক্ষাতে বলতে হবে। জানো, বই পড়তে আমার এত ভালো লাগে যে বোঝাতে পারব না। যাই হোক সম্প্রতি তুমি নতুন কী কী বই পড়ছ তা জানিয়ে শিগগিরই চিঠি দিও। ভালো থেকো। আর তোমার আব্বু-আম্মুকে আমার সালাম জানিও। 

ইতি-
মানিক

*[এখানে প্রেরক ও প্রাপকের ঠিকানাসহ খাম আঁকতে হবে]

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো .doc ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)