সাধারণ জ্ঞান : চাকমা / ত্রিপুরা / মারমা / রাখাইন / সাঁওতাল / মণিপুরী / গারো / পাঙন / হাজং / খিয়াং / খাসিয়া

Article Stats 📡 Page Views
Reading Effort
572 words | 4 mins to read
Total View
5.1K
Last Updated
10-Jun-2022 | 03:15 PM
Today View
0

চাকমা

বাংলাদেশের বৃহত্তম উপজাতি বা নৃ-গোষ্ঠী কোনটি? – চাকমা।

চাকমা সমাজের প্রধান কে? – চাকমা রাজা।

‘পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি’ সংগঠনটি গঠন করেন কে? – কামিনী মোহন দেওয়ান (১০১৭) [সূত্র : আদিবাসী জনগোষ্ঠী, এশিয়াটিক সোসাইট]

পার্বত্য চট্টগ্রাম জেলা গঠন করা হয় কবে? – ১৮৬০ সালে।

পার্বত্য চট্টগ্রামের সার্কেল কতটি? – ৩টি (চাকমা সার্কেল, বোমাং সার্কেল ও মং সার্কেল)

চাকমা সার্কেলের প্রধান কে? – চাকমা রাজা।

বোমাং সার্কেলের প্রধান কে? – বোমাং রাজা।

মং সার্কেলের প্রধান কে? – মং রাজা।

চাকমারা গ্রামকে কী বলে? – আদাম।

চাকমারা গ্রামের প্রধানকে কী বলে? – কার্বারী।

ত্রিপুরা

ত্রিপুরা জাতি কোন বংশোদ্ভূত? – মঙ্গোলীয়।

ত্রিপুরারা কোন ভাষায় কথা বলে? – কক-বরক্।

ত্রিপুরাদের জাতিসত্তা কতটি দফা বা গোত্রে বিভক্ত? – ৩৬টি।

ত্রিপুরাদের প্রধান উৎসবের নাম কী? – বৈসু (Bwisu)। অন্যান্য উৎসব হলো-কের, গোমতী পূজা, খাচীপূজা, হাবা, রাজপূন্যাহ, কাথারক, চুমলাই।

ত্রিপুরা রমণীদের জাতীয় পোশাক কী? – রিনাই ও রিসা।

মারমা

মারমাদের সমাজ কাঠামো ও শাসন ব্যবস্থার কেন্দ্র স্থলে বৌমাং সার্কেলের প্রধান কে? – বোমাং রাজা বা বোমাং চীফ।

মং সার্কেলের প্রধান কে? – মং রাজা বা মং চীফ।

মারমাদের লিপিতে বর্ণ সংখ্যা কত? – ৪৫টি (এর মধ্যে ব্যঞ্জন বর্ণ ৩৩টি ও স্বরবর্ণ ১২টি)।

মারমাদের প্রধান পেশা কী? – জুম চাষ।

রাখাইন

রাখাইন কোন জনগোষ্ঠীর লোক? – মঙ্গোলীয়।

রাখাইনদের আদিনিবাস কোথায় ছিল? – আরাকান (মিয়ানমার)।

বাংলাদেশী অনেকে রাখাইনদেরকে কী বলে অভিহিত করে? – মগ।

জলকেলি কাদের উৎসব? – রাখাইন।

রাখাইনদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কী? – বুদ্ধপূর্ণিমা।


সাঁওতাল

সাঁওতালরা মূলত কতটি গোত্র বা টোটেম বিভক্ত? – ১২টি।

সাওতালরা তাদের বসবাসের নির্দিষ্ট এলাকাকে কী বলে অভিহিত করে? – দেশ।

সাঁওতালদের বিচারব্যবস্থার সর্বোচ্চ আদালত এর নাম কী? – ল’বীর বা জঙ্গল মহাসভা।

চাঁপাই নবাবগঞ্জের নাচোলে কৃষক বিদ্রোহ করে সংগঠিত হয়? – ১৯৫০ সালে।

সাঁওতালদের সমাজে কোন বিবাহের প্রচলন রয়েছে? – বিধবা বিবাহ।

সাঁওতালী ভাষায় বিধবাকে কী বলা হয়? – রাণ্ডি।

সাঁওতালদের প্রধান উৎসব কী? – সোহারাই উৎসব।

সাঁওতালদের ভাষার নাম কী? – সাঁওতালী (এর কোনো লিখিত বর্ণমালা নেই)।


মণিপুরী

মণিপুরীদের মধ্যে কতটি শ্রেণি রয়েছে? – ২টি। বিষ্ণুপ্রিয়া ও মৈ তৈ।

বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা কোন ভাষাভাষী? – ইন্দো-এশিয়ান।

মৈ তৈ মণিপুরী কোন জনগোষ্ঠীর লোক? – মঙ্গোলীয়।

মণিপুরীদের প্রধান উৎসব কী? – রাসোৎসব (মহা রাস লীলা)।

বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর কবে, কোথায় পরিভ্রমণ করতে এসে মণিপুরীদের রাসনৃত্য উপভোগ করেন? – ১৯১৯ সালে; শ্রীহট্টে (বর্তমান সিলেট)।

মণিপুরী ললিতকলা একাডেমী কবে, কে স্থাপন করেন? – ১৯৭৬-৭৭ সালে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।

কবে, কোথায় ‘ভানুবিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী কৃষক প্রজা আন্দোলন’ সংগঠিত হয়? – ১৯৪০ সালে; কমল গঞ্জ, সিলেট।

গারো

নৃবিজ্ঞানীদের মতে, গারোরা কোন শ্রেণি ভুক্ত? – মঙ্গোলীয়।

গারোদের ঐতিহ্যবাহী চাষ পদ্ধতি কী? – জুমচাষ।

গারোদের ভাষার স্থানীয় নাম কী? – মান্দি ভাষা বা গারো ভাষা।


পাঙন

পাঙন বা পাঙ্গালরা কোন ধর্মাবলম্বী? – ইসলাম।

পাঙনদের সৃষ্টিকর্তা কে? – আল্লাহ।

পাঙনদের ধর্মীয় গ্রন্থ কী? – কুরআন শরীফ।

পাঙন সমাজ কোন তান্ত্রিক? – পিতৃ তান্ত্রিক।

পাঙনদের ধমীয় উৎসব কী? – ঈদুল ফিতর, ঈদুল আযহা, শব-ই-বরাত, শব-ই-কদর প্রভৃতি।

পাঙনরা কোন ভাষায় কথা বলে? – মৈ তৈ মনিপুরীদের ভাষায়।


হাজং

হাজংদের প্রধান খাদ্য কী? – ভাত।

হাজংরা কোন ধর্মে বিশ্বাসী? – হিন্দু।

কোন উপজাতির মধ্যে বিবাহ বিচ্ছেদ, বহু বিবাহ ও বিধবা বিবাহের প্রচলন রয়েছে? – হাজং।


খিয়াং

খিয়াং অর্থ কী? – ইচ্ছা।

খিয়াংরা নিজেদের কী বলে? – হ্যউ (Hiou)।

খিয়াংরা কোথায় থেকে এসেছে? – আরাকান-ইয়োমা উপত্যকা হতে এসেছে।

খিয়াংরা ঈশ্বরকে কী বলে? – হ্নাদাগা।

খিয়াংদের প্রধান ধর্মীয় উৎসব কী? – সাংলান।


খাসিয়া

খাসিয়া ও মনিপুরী উপজাতি বাস করে কোন জেলায়? – সিলেট।

খাসিয়া গ্রামগুলো কী নামে পরিচিত? – পঞ্জি।

খাসিয়া সমাজ কীরূপ? – মাতৃতান্ত্রিক।

খাসিয়াদের প্রধান দেবতার নাম কী? – উব্লাই নাংথউ।

কোন ক্ষুদ্র জাতিসত্তা পিতাকে দেবতা মনে করে পূজা করে? – খাসিয়ারা।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.docx)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা