সাধারণ জ্ঞান : ব্যাংক ও বীমা ব্যবস্থাপনা

History 📡 Page Views
Published
13-Sep-2019 | 07:33 AM
Total View
5K
Last Updated
28-Apr-2025 | 01:30 AM
Today View
0

ব্যাংক ও বীমা ব্যবস্থাপনা

গ্রামীণ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? – ১৯৮৩ সালে।

বাংলাদেশ ব্যাংক-এর স্থপতি কে? – শফিউল কাদের।

ট্রেজারী বিল সাধারণত কে ইস্যু করে থাকে? – সরকার।

বাংলাদেশে কোট কতটি শহরে নিকাশ ব্যবস্থা চালু রয়েছে? – ১৬টি শহরে।

বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক কোনটি? – আরব বাংলাদেশ ব্যাংক লিঃ (এবি ব্যাংক লি.)

ইংরেজি ব্যাংক শব্দটি কোন দেশীয় শব্দ হতে এসেছে? – ইতালির ব্যাংক্রাপ্ট শব্দের অপভ্রংশ হতে।

কেন্দ্রীয় ব্যাংকের সূচনা হয় কোন দেশে? – সুইডেনে।

উপমহাদেশে প্রথম ব্যাংকিং ব্যবস্থা চালু হয় কোন আমলে? – মোঘল আমলে।

উপমহাদেশের প্রথম ব্যাংক কোনটি? – হিন্দুস্থান ব্যাংক (১৭০০ সালে প্রতিষ্ঠিত)।

বিশ্বের সবচেয়ে প্রাচীন ব্যাংক কোনটি? – সানসী ব্যাংক (খৃঃ পূর্ব ৬০০ অব্দে চীনে প্রতিষ্ঠিত হয়)।

বিশ্বের প্রথম সরকারি ব্যাংক কোনটি? – ব্যাংক অব ভেনিস (১১৫৭ সালে ইতালিতে প্রতিষ্ঠিত হয়)।

বিশ্বের প্রথম নোট ইস্যুকারী ও সনদ প্রাপ্ত ব্যাংক কোনটি? – ব্যাংক অব সুইডেন (১৯৫৬ সালে সুইডেনে প্রতিষ্ঠিত হয়)।

বিশ্বের প্রথম সাংগঠনিক ব্যাংক কোনটি? – ব্যাংক অব বার্সিলোনা (১৪০১ সালে স্পেনে প্রতিষ্ঠিত হয়)।

বিশ্বের প্রথম সাংগঠনিক কেন্দ্রীয় ব্যাংক কোনটি? – ব্যাংক অব ইংল্যান্ড (১৬৬৪ সালে ইংল্যান্ডে প্রতিষ্ঠিত হয়)।

উপমাদেশে আধুনিক ব্যাংকিং প্রথার বিকাশ ঘটে কোন যুগে? – মুঘল আমলে (শেরশাহের শাসনামলে)।

বাংলাদেশের প্রথম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক কোনটি? – আইএফআইসি ব্যাংক।

বাংলাদেশে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক কয়টি ও কী কী? – ৪টি। যথা : সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক। প্রতিষ্ঠা ১৯৭২ খ্রি.।

বিশেষায়িত ব্যাংক কয়টি ও কী কী? – ৫টি। যথা : বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বাংলাদেশ ডেভলাপমেন্ট ব্যাংক, বেসিক ব্যাংক ও প্রবাসী কল্যাণ ব্যাংক।

নোট : ১৬ জুলাই ২০১৪ পল্লী সঞ্চয় ব্যাংক সংসদে পাশ হয়। ২০১৬ সালে চালুা হবে। এটিসহ বিশেষায়িত ব্যাংক ৬টি হবে।

বাংলাদেশে কার্যরত বিদেশি ব্যাংকের সংখ্যা কত? – ১২টি। (৬ এপ্রিল ২০১২ খ্রি. অনুমোদিত ৬টি সহ)।

বাংলাদেশে কার্যরত মোট বেসরকারি ব্যাংকের সংখ্যা কত? – ৫৯টি। (৮ এপ্রিল ২০১২ খ্রি. অনুমোদিত ৬টি সহ)

বেকার যুবক যুবতীদের আত্মকর্মসংস্থান কর্মসূচিমূলক প্রথম ব্যাংক কোনটি? – কর্মসংস্থান ব্যাংক (২২ সেপ্টেম্বর ১৯৯৮ প্রতিষ্ঠিত)।

কৃষি উন্নয়ন ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়? – ১৯৫৭ সালে।

কৃষি উন্নয়ন ফাইন্যান্স কর্পোরেশন ও কৃষি উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? – কৃষি ক্ষেত্রে সহজ ঋণ দান।

কৃষি উন্নয়ন ব্যাংক ও কৃষি উন্নয়ন ফাইন্যান্স কর্পোরেশন দুটিকে কবে একীভূত করা হয়েছিল? – ১৯৬১ সালে।

কৃষি উন্নয়ন ফাইন্যান্স কর্পোরেশন কবে প্রতিষ্ঠিত হয়? – ১৯৫২ সালে।

কর্মসংস্থান ব্যাংক কবে আনুষ্ঠানিকভাবে চালু হয়? – ২২ সেপ্টেম্বর ১৯৯৮।

দেশের কোন প্রতিষ্ঠান প্রথম ই-ব্যাংক বা ই-কমার্স কার্যক্রম শুরু করে এবং কবে? – ওয়ার্ল্ড ওয়াইড ওয়েভ ইনস্টিটিউট, ২ মে ২০০০।

উপহার চেক ইস্যু করে কে? – জনতা ব্যাংক।

দেশে প্রথম স্কুল ব্যাংকিং প্রথা চালু করে কোন ব্যাংক? – আরব-বাংলাদেশ ব্যাংক (এবি ব্যাংক)।

ইসলামী উন্নয়ন ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়? – ১৯৭৫ সালে।

বিশ্ব ব্যাংক কোন ধরনের ঋণ প্রদান করে? – দীর্ঘ মেয়াদী।

বাংলাদেশ সরকারের কত নং আদেশ বলে বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয়? – ১২৭ নং আদেশ বলে।

মোট কী পরিমাণ মূলধন নিয়ে বাংলাদেশ ব্যাংক গঠিত হয়? – ৩ কোটি টাকার মূলধন।

বাংলাদেশে কত সালে বাণিজ্যিক ব্যাংকগুলোকে জাতীয়করণ করা হয়? – ১৯৭২ সালের মার্চ মাসে।

বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যাংকগুলোকে কবে থেকে বিরাষ্ট্রীয়করণ শুরু করা হয়? – ১৯৮৩ সাল থেকে।

সর্বপ্রথম বিরাষ্ট্রীয়করণকৃত ব্যাংক কোনটি? – উত্তরা ব্যাংক লিমিটেড।

দেশে প্রথমবারের মত এটিএম ব্যাংকিং পদ্ধতির প্রচলন হয় কবে? – ১২ জুলাই, ১৯৯৪।

বাংলাদেশে প্রথম টেলিফোন ব্যাংকিং চালু করে কোন ব্যাংক? – স্ট্যান্ডার্ড চাটার্ড এন্ড গ্রীন্ডলেজ ব্যাংক।

নিকাশ ঘর হিসেবে কোন ব্যাংক দায়িত্ব পালন করে থাকে? – বাংলাদেশ ব্যাংক।

সরাসরি সরকার নিয়ন্ত্রণাধীন ও বিশেষ কাজে নিয়োজিত ব্যাংককে কী বলা হয়? – বিশেষায়িত ব্যাংক।

বাংলাদেশের বিশেষায়িত ব্যাংক কোনগুলো? – বাংলাদেশ কৃষি ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লি. প্রবাসি কল্যাণ ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বেসিক ব্যাংক লি. প্রভৃতি।

বাংলাদেশ কৃষি ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে? – ১৯৭৫ সালে।

বাংলাদেশ ইসলামি উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে? – ১৯৭৫ সালে।

বাংলাদেশ শিল্প ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে? – ১৯৭২ সালে।

বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা প্রতিষ্ঠিত হয় কত সালে? – ১৯৭২ সালে।

সোনালী ব্যাংকের পূর্ব নাম কী? – ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান।

জনতা ব্যাংকের পূর্ব নাম কী? – ইউনাইটেড ব্যাংক লিঃ।

কোন ব্যাংক বাংলাদেশের দারিদ্রতম জনগোষ্ঠীকে ঋণ দিয়ে দেশে বিদেশে সুনাম কুড়িয়েছে? – গ্রামীণ ব্যাংক।

বাংলাদেশে ক্ষুদ্র ঋণ প্রদানে প্রধান ভূমিকা রাখে কোন ব্যাংক? – গ্রামীণ ব্যাংক।

গ্রামীণ ব্যাংক প্রথম কার্যক্রম শুরু করে কবে? – ১৯৭৬ সালে চট্টগ্রামের জোবরা গ্রামে এনজিও হিসেবে (প্রতিষ্ঠাতা : ড. মুহাম্মদ ইউনুস, ২০০৬ সালে শান্তিতে নবেল পুরস্কার পান)।

গ্রামীণ ব্যাংক কত সালে আনুষ্ঠানিক স্বতন্ত্র ব্যাংকের মর্যাদা পায়? – ১৯৮৩ সালে (এটিই প্রতিষ্ঠাকাল)।

ইউরোপের কোন দেশে সর্বশেষ গ্রামীণ ব্যাংকের কার্যক্রম চালু হয়? – তুরস্ক।

রাষ্ট্রায়ত্ত্ব খাতে ‘রেডিক্যাশ’ চালু করে কোন ব্যাংক? – জনতা ব্যাংক।

বাংলাদেশে প্রথম বারের মত এটিএম ব্যাংকিং পদ্ধতি চালু করে কোন ব্যাংক? – স্টান্ডার্ড ব্যাংক; বংশাল শাখা।

কবে রাষ্ট্রয়াত্ত বাণিজ্যিক ব্যাংক গুলো লিমিডেট কোম্পানীতে পরিণত হয়? – ২০০৮ সালে।

রাষ্ট্রায়ত্ত ব্যাংক বা সোনালী ব্যাংকের প্রথম মহিলা মহাব্যবস্থাপনা পরিচালক কে? – আনিসা হামেদ (যিনি বাংলাদেশের প্রথম মহিলা এই পদে)।

বাংলাদেশের বৃহত্তর রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক কোনটি? – সোনালী ব্যাংক (বর্তমান নাম সোনালী ব্যাংক লি.)

বাংলাদেশ শিল্প ব্যাংক ও বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা-এর একীভূত ব্যাংকের নাম কী? – বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড।

বিশ্বের প্রথম দেশ হিসেবে বাংলাদেশের কোথায় বর্গাচাষী ঋণ চালু হয়? – হোসেনপুর, চাঁদপুর।

ব্রাঞ্চের দিক দিয়ে সোনালী ব্যাংকের অবস্থান বিশ্বে কততম? – পঞ্চম।

সর্বশেষ ভারতের কোন প্রদেশে সোনালী ব্যাংকের শাখা খোলা হয়? – শিলিগুড়িতে।

বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক ‘সোনালী ব্যাংকের’র দেশে ও বিদেশে মোট কতটি শাখা রয়েছে? – দেশে ১৩২০টি, বিদেশে ৭টি। [বর্তমানে যুক্তরাষ্ট্রের শাখাগুলো বন্ধ রাখা হয়েছে]

রূপালী ব্যাংক বেসরকারিকরণ হয় কখন? – ৩০ জুন ১৯৮৩ সালে।

হুন্ডি কী? – হস্তান্তরযোগ্য ঋণ দলিল।

সর্বশেষ কোন রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংককে বেসরকারি খাতে ছেড়ে দেয়া হয়? – রূপালী ব্যাংক।

সর্বশেষ ৩টি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংককে লিমিটেড কোম্পানিতে রূপান্তর করা হয়? – ১৫ নভেম্বর ২০০৭ সালে।

১৫ নভেম্বর ২০০৭ সালে রাষ্ট্রায়ত্ত তিনটি বাণিজ্যিক ব্যাংক কোম্পানি হিসেবে যাত্রা শুরু করে কোন চুক্তির মধ্য দিয়ে? – ভেন্ডরস চুক্তি।

প্রথম বাঙালি মালিকানার ব্যাংকের নাম কী? – পূবালী ব্যাংক লি. (১৯৫৯ সালে)।

উত্তরা ব্যাংক ও পূবালী ব্যাংককে কবে বেসরকারি খাতে ছেড়ে দেয়া হয়? – ৩০ জুন ১৯৮৩ সালে।

বিশ্বের কতটি দেশ গ্রামীণ ব্যাংককে মডেল হিসেবে গ্রহণ করেছে? – ১১৯টি।

বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লি. কার্যক্রম শুরু করে কবে? – ৩ জানুয়ারি ২০১০।

কোন দুটি বিশেষায়িত ব্যাংকের বিলুপ্তির মধ্য দিয়ে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিষ্ঠিত হয়? – বাংলাদেশ শিল্প ব্যাংক ও বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা।

প্রবাসী কল্যাণ ব্যাংক কার্যক্রম শুরু করে কবে থেকে? – ২০ এপ্রিল ২০১১ সাল।

বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে ‘কর্মসংস্থান ব্যাংক লিমিটেড’ বিল সংসদে পাস হয় কবে? – ২৬ এপ্রিল ১৯৯৮।

বাংলাদেশ ডাকবিভাগ ‘পোস্ট ই-পে’ নামে মোবাইল ব্যাংকিং শুরু করে কবে? – ১৬ ডিসেম্বর ২০১২।

বাংলাদেশের প্রথম মোবাইল ব্যাংকিং সেবা চালু করে কোন ব্যাংক? – ডাচ্ বাংলা ব্যাংক।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র ১০ টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো .doc ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)
Sribas Chandra Das

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

SSC রুটিন
২০২৬
আর মাত্র ৪ দিন বাকি
বাংলা-১ম পত্র
২১ এপ্রিল ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ৬ দিন বাকি
বাংলা-২য় পত্র
২৩ এপ্রিল ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ৯ দিন বাকি
ইংরেজি-১ম পত্র
২৬ এপ্রিল ২০২৬ | রবিবার
আর মাত্র ১১ দিন বাকি
ইংরেজি-২য় পত্র
২৮ এপ্রিল ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ১৩ দিন বাকি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
৩০ এপ্রিল ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ১৬ দিন বাকি
গণিত
০৩ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ১৮ দিন বাকি
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
০৫ মে ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ২০ দিন বাকি
ধর্ম ও নৈতিক শিক্ষা
০৭ মে ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ২৩ দিন বাকি
পদার্থবিজ্ঞান / ইতিহাস ও বিশ্বসভ্যতা / ফিন্যান্স ও ব্যাংকিং
১০ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ২৪ দিন বাকি
ভূগোল ও পরিবেশ
১১ মে ২০২৬ | সোমবার
আর মাত্র ২৫ দিন বাকি
কৃষি / গার্হস্থ্য / অন্যান্য
১২ মে ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ২৬ দিন বাকি
হিসাববিজ্ঞান
১৩ মে ২০২৬ | বুধবার
আর মাত্র ২৭ দিন বাকি
রসায়ন / পৌরনীতি / ব্যবসায় উদ্যোগ
১৪ মে ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ৩০ দিন বাকি
উচ্চতর গণিত / বিজ্ঞান
১৭ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ৩৩ দিন বাকি
জীববিজ্ঞান / অর্থনীতি
২০ মে ২০২৬ | বুধবার