সাধারণ জ্ঞান : বাংলাদেশ ব্যাংক / বাংলাদেশে ইসলামী ব্যাংকিং / বীমা ব্যবস্থাপনা

Article Stats 📡 Page Views
Reading Effort
428 words | 3 mins to read
Total View
4.4K
Last Updated
11-May-2021 | 03:49 PM
Today View
0

বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কী? – বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের পূর্ব নাম কী? – স্টেট ব্যাংক অব পাকিস্তান।

বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠা হয় কত সালে? – ১৬ ডিসেম্বর ১৯৭১।

বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পরিশদের সদস্য কত জন? – ১২ জন। (গভর্নর ১ জন, ডেপুটি গভর্নর ৩ জন ও পরিচালক ৮ জন)।

বাংলাদেশ ব্যাংকের শাখা কয়টি? – ১০টি (প্রধান কার্যালয় ছাড়া)।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ শাখা কোনটি? – ময়মনসিংহ (১০ম) (১৭ জানুয়ারি ২০১৩)।

বৈদেশিক মুদ্রার বিনিময় হার নির্ধারণ করে কোন ব্যাংক? – কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক প্রশিক্ষণ একাডেমি কোথায়? – মিরপুর।

সুদের হার নিয়ন্ত্রণ করে কোন ব্যাংক? – বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের প্রধান কর্মকর্তার পদবী কী? – গভর্নর। [সি এ জি সমতুল্য]

বাংলাদেশ ব্যাংকের গভর্নর কত বছরের জন্য নিয়োগ প্রাপ্ত হন? – ৪ বছরের জন্য (রাষ্ট্রপতি কর্তৃক চুক্তিভিত্তিক নিয়োগ)।

বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর কে ছিলেন? – এ. এন. হামিদুল্লাহ। (১৮.০১.১৯৭২ – ১৭.১১.১৯৭৪)

বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর কে ছিলেন? – ড. ফজলে কবির (১৬.০৩.২০১৬ – বর্তমান)

বাংলাদেশ ব্যাংকের প্রথম মহিলা মহাব্যবস্থাপকের নাম কী? – নাজনীন সুলতানা।

বাংলাদেশ ব্যাংকের প্রথম নারী পরিচালক কে? – অধ্যাপিকা হান্নানা বেগম।

বাংলাদেশ ব্যাংকের ‘মুদ্রা জাদুঘর’ যাত্রা শুরু করে কবে? – ২৮ এপ্রিল ২০০৯।

বাংলাদেশের একমাত্র সরকারি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন (বাংলাদেশ) লিমিটেড কবে প্রতিষ্ঠিত হয়? – শিমুলতলী, গাজীপুর।

উপমহাদেশের প্রথম কাগজের মুদ্রা প্রচলন করেন কে? – লর্ড ক্যানিং।

সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন (বাংলাদেশ) লি. থেকে মুদ্রিত প্রথম নোট কোনটি? – ১০ টাকার নোট।

বাংলাদেশের প্রথম টাকা ও মুদ্রার নকশাকার কে? – কে জি মুস্তফা।

বাংলাদেশে ইসলামী ব্যাংকিং

বিশ্বে ইসলামী অর্থনীতির ধারণার উদ্ভব হয় কবে? – ১৯৭০ সালে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম সুদমুক্ত ব্যাংক কোনটি? – ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

ইসলামী ব্যাংক বাংলাদেশ লি. আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় কত সালে? – ১৩ মার্চ ১৯৮৩। (যাত্রা শুরু ৩০ মার্চ ১৯৮৩)।

বাংলাদেশে প্রথম সুদবিহীন ব্যাংকিং কত সালে চালু হয়? – ১৯৮৩ সালে।

বাংলাদেশে প্রথম সুদবিহীন ব্যাংকের নাম কী? – ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

২৮ ফেব্রুয়ারি ২০১০ দেশের কোন রাষ্ট্রায়ত্ত ব্যাংক প্রথম ইসলামী ব্যাংকিং ইউনিট চালু হয়? – অগ্রণী ব্যাংক লি.।

বীমা ব্যবস্থাপনা

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (IDCA) কবে গঠিত হয়? – ২৬ জানুয়ারী ২০১১।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বিল ২০১০ কবে জাতীয় সংসদ পাস হয়? – ৩ মার্চ ২০১০।

বীমাগ্রহীতার উদ্দেশ্যগুলো কী কী? – অর্থনৈতিক নিরাপত্তা লাভ, মানসিক প্রশান্তি অর্জন, সঞ্চয়ের সুবিধা লাভ ইত্যাদি।

জীবন বীমা কাকে বলে? – মানুষের জীবন উপর সম্পাদিত বীমা চুক্তিকেই জীবন বীমা বলে।

সরকারের পরিচালনাধীন জীবন বীমা সংশ্লিষ্ট একক প্রতিষ্ঠানের নাম কী? – জীবন বীমা কর্পোরেশন।

জীবন বীমা কর্পোরেশন (JBC) গঠিত হয় কোন সনে? – ১৯৭৩ সালে।

IDCA-এর পূর্ণরূপ কী? – Insurance Development and Controlling Authority.

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য কত? – ৪ জন।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ-এর প্রধান কার্যালয় কোথায়? – ঢাকা।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.docx)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা