সাধারণ জ্ঞান : জাতীয় আয়-ব্যয় (বাজেট) / রাজস্ব নীতি

Article Stats 📡 Page Views
Reading Effort
465 words | 3 mins to read
Total View
837
Last Updated
09-May-2021 | 12:22 PM
Today View
0

জাতীয় আয়-ব্যয় (বাজেট)

বাংলাদেশে প্রথম বাজেট ঘোষণা করা হয় কত সালে? – ৩০ জুন ১৯৭২ সালে।

বাংলাদেশের কোন অর্থমন্ত্রী সর্বপ্রথম বাজেট পেশ করেন? – তাজউদ্দিন আহমেদ (৩০ জুন ১৯৭২)।

আয়কর কোন ধরনের কর? – প্রত্যক্ষ কর।

উপমহাদেশে প্রথম বাজেট ঘোষণা করা হয় কত সালে? – ১৮৬১ সালে (লর্ড ক্যানিং)।

বাংলাদেশের বাজেট কোন ধরনের? – ঘাটতি বাজেট। (সম্ভাব্য আয় অপেক্ষা সম্ভাব্য ব্যয় বেশি)।

মোট জাতীয় আয় (GNI) কাকে বলে? – একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের সকল বস্তুগত ও অবস্তুগত দ্রব্য-সামগ্রীর ও সেবাপণ্যের আর্থিক মূল্যের সমষ্টিকে মোট জাতীয় আয় (GNI) বলে।

বাংলাদেশে পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে কোন সংস্থা? – পরিকল্পনা কমিশন।

জাতীয় আয়-ব্যয় বলতে কী বুঝানো হয়? – জাতীয় আয়-ব্যয় বলতে মূলত জাতীয় বাজেটকে বুঝানো হয়।

রাষ্ট্রপতি শাসিত সরকারের আমলে পেশকৃত বাজেটের সংখ্যা কত? – ৭টি।

বাংলাদেশের কতটি বাজেট প্রধান সামরিক আইন প্রশাসকের কার্যালয়ে পেশ করা হয়? – ৫টি।

বাংলাদেশের কোন বাজেট সংসদ চলতি না থাকা অবস্থায় পেশ করা হয়? – ১৯৭২-৭৩ সালের বাজেট।

১৯৭২-৭৩ সালের বাজেট কোথায় পেশ করা হয়? – বঙ্গভবনে।

বাংলাদেশে এ পর্যন্ত কয়টি অন্তবর্তীকালীন বাজেট ঘোষণা করা হয়? – ১টি (২০ জুন ১৯৯৬, ওয়াহিদ উদ্দিন মাহমুদ)।

বাংলাদেশে সবচেয়ে বেশি বাজেট পেশ করেন কোন অর্থমন্ত্রী? – অর্থমন্ত্রী এম সাইফুর রহমান। (১২টি)

বাংলাদেশে অর্থ বছর শুরু হয় কোন সালে? – জুলাই মাসে। (জুলাই - জুন)

বাংলাদেশে প্রথম বাজেট ঘোষণা করা হয় কত সালে? – ৩০ জুন ১৯৭২ সালে।

বিশ্বের ইতিহাসে প্রথম কবে, কোন দেশে বাজেট দেয়া হয়? – ১৭৩৩ সালে, যুক্তরাজ্যে।

বাংলাদেশের কোন রাষ্ট্রপতি বাজেট পেশ করেছেন? – রাষ্ট্রপতি জিয়াউর রহমান। (১৯৭৬-৭৭, ১৯৭৭-৭৮, ১৯৭৮-৭৯ অর্থবছরে)।

বেকার যুবকদের জন্য প্রবর্তিত ন্যাশনাল সার্ভিস প্রকল্প প্রথম কোন জেলায় চালু হয়? – ৬ মার্চ ২০১০, কুড়িগ্রাম।

বাংলাদেশে প্রথম জেলা বাজেট ঘোষণা করা হয় কোন জেলার? – টাঙ্গাইল জেলার। (২০১৩-১৪ অর্থ বছরে)

২০১৪-১৫ অর্থবছরে সর্বমোট কত টাকার বাজেট ঘোষণা করা হয়? – ২ লাখ ৫০ হাজার ৫০৬ কোটি টাকা (জিডিপি’র ১৮.৭%)।

বাংলাদেশে বৈদেশিক অনুদান ব্যয় হয় কীসে? – বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে।

বার্ষিক উন্নয়ন কর্মসূচি কোন ধরনের বাজেটের অন্তভূক্ত? – উন্নয়নমূলক বাজেট।

ADP-এর পূর্ণরূপ কী? – Annual Development Program.

মূল্য সংযোজন কর বাংলাদেশে চালু হয় কবে থেকে? – ১ জুলাই ১৯৯১ সাল।

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন কার্যকর হয় কবে? – ১ জুলাই ২০১৫ সাল। (ফলে মূল্য সংযোজন আইন ১৯৯১ রহিত হয়।)

আয়কর কোন ধরনের কর? – প্রত্যক্ষ কর।

বিক্রয় কর কোন ধরনের কর? – পরোক্ষ কর।

জাতীয় মূল্য সংযোজন কর দিবস কবে? – ১০ জুলাই।

জাতীয় আয় কী? – উৎপাদিত দ্রব্য ও সেবাসামগ্রীর আর্থিক মূল্য।

রাজস্ব নীতি

সামগ্রিক রাজস্ব ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত জাতীয় রাজস্ব বোর্ড (NBR)।

সবচেয়ে বেশি কর আদায় হয় মূল্য সংযোজন কর (VAT) থেকে। এটি পরোক্ষ কর।

অধিকতর কর আদায় ও সচেতনতার লক্ষ্যে ইতোমধ্যে কর মেলা করা হচ্ছে।

বর্তমানে ২৫ বিঘা পর্যন্ত খাজনা মওকুফ করা হয়েছে।

আয়কর, ভ্যাট, শুল্ক, ভূমি রাজস্ব ও অন্যান্য কর ও রাজস্ব আদায়ের মাধ্যমে জাতীয় বাজেট ঘাটতি বা ঋণ গ্রহণ রোধ করার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড কাজ করে থাকে।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো .doc ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)