সাধারণ জ্ঞান : রাবার, আখ, আম, BINA উদ্ভাবিত ফসলের জাত

Article Stats 📡 Page Views
Reading Effort
503 words | 3 mins to read
Total View
1.3K
Last Updated
23-Feb-2026 | 04:20 PM
Today View
0

রাবার

বাংলাদেশের কোথায় কোথায় রাবার উৎপন্ন হয়? – বহত্তর সিলেট, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজারের সন্নিকটে রামু নামক স্থানে।

দেশে প্রথম রাবার বাগান কোথায় করা হয়? – কক্সবাজারের রামুতে।

প্রথম কবে রামুতে রাবার গাছ লাগানো হয়? – ১৯৬১ সালে।

রামুতে কতটুকু এলাকা জুড়ে রাবার চাষ হয়? – ২৬৩০ একর (প্রায়)।

বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন-এর আওতাধীন রাবার বাগান কতটি? – ১৬টি।

বাংলাদেশের রাবার জোন হিসেবে খ্যাত কোন স্থান? – বাইশারী (বান্দরবান)।

বাইশারীতে প্রথম রাবার বাগানের যাত্রা শুরু হয় কবে? – ১৯৮২ সালে।

আখ

বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট (BSRI) কবে প্রতিষ্ঠিত হয়? – ১৯৫১ সালে।

BSRI এর পূর্ণরূপ কী? – Bangladesh Sugarcane Research Institue.

BSRI-এর সদর দপ্তর কোথায়? – ঈশ্বরদী, পাবনা।

আম

‘মহানন্দা’ নাম কিসের? – BARI উদ্ভাবিত উন্নতজাতের আমের।

বাংলাদেশে আম গবেষণা কেন্দ্র কবে, কোথায় স্থাপন করা হয়? – ১৯৮৫ সালে চাঁপাইনবাবগঞ্জ জেলায়।

‘মোহনভোগ’, ‘ল্যাংড়া’, ‘গোপালভোগ’ কিসের নাম? – উন্নত জাতের আম।

নদী ছাড়া ‘মহানন্দা’ কী? – উন্নত জাতের আম।

বাংলাদেশের কোন জেলায় আম উৎপাদন বেশি হয়? – চাঁপাইনবাবগঞ্জ জেলায় (মোট উৎপাদনের অর্ধেক)।

বাংলাদেশে কত একর জমিতে আম উৎপাদন হয়? – ১ লাখ ২৪ হাজার ৫২০ একর।

BARI কর্তৃক উদ্ভাবিত আমের জাত কী কী? – বারি আম-১ (মহানন্দা), বারি আম-২, বারি আম-৩, বারি আম-৪।

আমকে সর্বপ্রথম বহির্বিশ্বে কে পরিচিত করান এবং কত সালে? – রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও দিনাজপুর।

বাংলাদেশের কত প্রজাতির আম রয়েছে? – ১০০ প্রজাতির।

বাংলাদেশে উন্নত জাতের আমের নামগুলো কী কী? – ফজলী, ল্যাংড়া, গোপালভোগ, হিমসাগর, ক্ষীরসাপাতি, আশ্বিনা কিষাণভোগ, কুয়াপাহাড়ি, লতা, বোম্বাই, ফোরিয়া কোহিতুর, লক্ষণভোগ, মোহনভোগ, মিশ্রিভোগ, মহানন্দা ইত্যাদি।

আম গবেষণা কেন্দ্রের প্রধান উদ্দেশ্য কী? – আম চাষের উপর সার্বিক গবেষণা পরিচালনা করা এবং আমের জাতিগত উন্নতি ও উৎপাদন বৃদ্ধি।

BINA উদ্ভাবিত ফসলের জাত

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (BINA) উদ্ভাবিত উচ্চ ফলনশীল জাত হচ্ছে –

ধান : ইরাটম-২৪, ইরাটম-৩৮, বিনাশাইল, বিনা-৪, বিনা-৫, বিনা-৬, বিনা-৭, বিনা ধান-১৭

চীনা বাদাম : বিনা চীনাবাদাম-১, বিনা চীনা বাদাম-২, বিনা চীনা বাদাম-৩

মুগ : বিনামুগ-১, বিনামুগ-২, বিনামু-৩, বিনামুগ-৪, বিনামুগ-৫, বিনামুগ-৫, বিনামুগ-৭

ছোলা : হাইপ্রোছোলা, বিনাছোলা-২, বিনাছোলা-৩, বিনাছোলা-৪

মাষকলাই : বিনামাষ-১

মসুর : বিনামসুর-১, বিনামসুর-২, বিনামসুর-৩

খেসারী : বিনাখেসারী-১

পাট : এটমপাট-৩৮, বিনাবিদেশি পাট-২, বিনাপাটশাক-১

টমেটো : বাহার, বিনাটমোটো-২, বিনাটমেটো-৩, বিনাটমেটো-৪, বিনাটমেটো-৫

তিল : বিনাতিল-১

অন্যান্য তথ্য

‘ঝুম’ চাষ পদ্ধতি বাংলাদেশের কোন জেলাসমূহে দেখা যায়? – চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলাসূহ।

বাংলাদেশের মসলা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? – বগুড়া।

বাংলাদেশের ডাল গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? – ইশ্বরদী।

বাংলাদেশের ইক্ষু গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? – ইশ্বরদী।

বাংলাদেশের আম গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? – চাঁপাইনবাবগঞ্জ (১৯৮৪ সালে প্রতিষ্ঠিত)।

আম উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত? – ১৪তম।

বাংলাদেশের কোন জেলায় আম উৎপাদন বেশি হয়? – চাঁপাইনবাবগঞ্জ জেলায় (দেশের মোট উৎপাদনের প্রায় অর্ধেক)।

বাংলাদেশের রেশম বোর্ড কোথায় অবস্থিত? – চাঁপাই নবাবগঞ্জ (১৯৭৭ সালে প্রতিষ্ঠিত)।

বাংলাদেশে সবচেয়ে বেশি রেশম উৎপন্ন হয় কোন জেলায়? – রাজশাহী জেলায়।

বাংলাদেশে সবচেয়ে বেশি রাবার উৎপন্ন হয় কোথায়? – কক্সবাজার জেলার রামু।

বাংলাদেশে রাবার চাষ শুরু কবে? – ১৯৬৫ সাল।

বাংলাদেশে সবচেয়ে বেশি তামাক উৎপন্ন হয় কোথায়? – রংপুর জেলায়।

বাংলাদেশে সবচেয়ে বেশি নারিকেল উৎপন্ন হয় কোথায়? – বরিশাল, খুলনা, নোয়াখালী ও যশোর জেলায়।

বাংলাদেশে সবচেয়ে বেশি আনারস উৎপন্ন হয় কোথায়? – পার্বত্য চট্টগ্রাম ও সিলেট জেলায়।

কোন দেশ থেকে বাংলাদেশে আলু আনা হয়? – হল্যান্ড (বর্তমান নেদারল্যান্ড)।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা