সাধারণ জ্ঞান : গম, তেলবীজ, তুলা, তামাক, রেশম, ডাল, আলু

Article Stats 📡 Page Views
Reading Effort
400 words | 3 mins to read
Total View
2.3K
Last Updated
09-May-2021 | 12:19 PM
Today View
0

গম

বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি গম উৎপন্ন হয়? – রংপুর।

গম গবেষণা কেন্দ্র কোথায়? – দিনাজপুর।

নতুন উদ্ভাবিত উচ্চফলণশীল গম বীজের নাম কী? – শতাব্দী।

তেলবীজ

‘সফল’ ও অগ্রণী’ কী? – উন্নত জাতের সরিষা।

কিরণী ডিএস-১ কী? – সূর্যমুখী তেলবীজের একটি উন্নত জাত।

দেশের প্রধান প্রধান তেলবীজগুলো কী কী? – সরিষা, চীনাবাদাম, তিল, সূর্যমুখী, সয়াবিন, তিসি, নারিকেল, বাজনা, পীতরাজ প্রভৃতি।

টি-৬ কী? – একটি তেলবীজ।

বাংলাদেশের কী পরিমাণ জমিতে সরিষঅ জন্মে? – সাড়ে ৫ লাখ একর।

তুলা

তুলা উন্নয়ন বোর্ড (CDB) কবে গঠিন করা হয়? – ১৪ ডিসেম্বর ১৯৭২।

তুলা উন্নয়ন বোর্ডের সদর দফতর কোথায়? – ফার্মগেট, ঢাকা।

তুলা উন্নয়ন বোর্ড কোন মন্ত্রণালয়ের অধীন? – কৃষি মন্ত্রণালয়।

সিবি-১০ কী? – উন্নত জাতের তুলাবীজ।

বাংলাদেশের কোন জেলা তুলা চাষের জন্য উপযোগী? – যশোর জেলা।

‘রূপালী’ ও ‘ডেলফোজ’ কী? – ‍দুটি উন্নতজাতের তুলা শস্য।

তামাক

কোন জেলায় বেশি তামাক উৎপন্ন হয়? – বহত্তর রংপুর জেলায়।

‘সুমাত্রা’ ও ‘ম্যালিনা’ স্থান ছাড়া কোন জাতীয় শস্যের নাম? – তামাক জাতীয় শস্য।

রেশম

বাংলাদেশের কোন কোন অঞ্চলে রেশমগুটির চাষ হয়? – রাজশাহী, দিনাজপুর, রংপুর ও বগুড়া অঞ্চলে রেশম চাষ হয়। বর্তমানে ফরিদপুর, টাঙ্গাইল, সিলেট, চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলে রেশমগুটির চাষ হচ্ছে।

বাংলাদেশ রেশম গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউট কোথায়? – রাজশাহী।

রেশম চাষকে কী বলা হয়? – সেরিকালচার।

রেশম পোকার বৈজ্ঞানিক নাম কী? – Bombyx mori.

সর্বপ্রথম কখন রেশম উদ্ভাবিত হয়? – আজ থেকে প্রায় ৪৫০০ বছর পূর্বে চীন দেশে প্রথম রেশম উদ্ভাবিত হয়।

রেশম পোকা বা মথ কী খেয়ে বেঁচে থাকে? – তুঁত গাছের পাতা।

ডাল

বাংলাদেশ ডাল গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? – ঈশ্বরদীতে।

বাংলাদেশ ডাল গবেষণা কেন্দ্র কবে প্রতিষ্ঠিত হয়? – ১৯৮৭ সালে।

হাপ্রো ছোলা কী? – BINA কর্তৃক উদ্ভাবিত ছোলা।

বিনামুগ-২ কোন প্রতিষ্ঠানের উদ্ভাবিত ফসল? – বিনা।

আলু

আলু’র ইংরেজি ‘Potato’ শব্দটি এসেছে কোথা থেকে? – স্প্যানিশ Potato থেকে।

‘ডায়মন্ড’, ‘কার্ডিনেল’, ‘কুফরী’ ও ‘সিন্দুরী’ কী? – উন্নত জাতের আলু।

বাংলাদেশে সবচেয়ে বেশি আলু উৎপন্ন হয় কোন জেলায়? – মুন্সিগঞ্জ জেলায়।

কোন দেশ থেকে বাংলাদেশে আলু আনা হয়? – নেদারল্যান্ডস (পূর্বনাম হল্যান্ড)।

বাংলায় আলু চাষের বিস্তার লাভ করে কত সালে? – ১৭৭০ সালে।

কোন ব্রিটিশ গভর্ণরের উদ্যোগে বাংলায় আলু চাষের বিস্তার লাভ করে? – ওয়ারেন হেস্টিংস-এর উদ্যোগে।

দৈনিক মাথপিছু আলু খাওয়ার পরিমাণ কত গ্রাম? – ১১৩ গ্রাম।

বিএডিসি’রি কতটি হিমাগার আছে? – ১৬টি।

দেশের সমস্ত হিমাগারে আলুর ধারণক্ষমতা কত লক্ষ মেট্রিক টন? – ২০-২২ লক্ষ।

আলু বিশ্বের প্রধান কী ফসল? – কন্দাল ফসল।

ধান, গম ও ভুট্টার পর চতুর্থ বৃহত্তর খাদ্যশস্য কী? – আলু।

বিশ্বের প্রথম আলু জাদুঘর স্থাপিত হয়েছিল কত সালে? – ১৯৭৫ সালে।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.docx)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা