সাধারণ জ্ঞান : বৈদেশিক লেন-দেন / অর্থ প্রেরণ (রেমিটেন্স)

Article Stats 📡 Page Views
Reading Effort
395 words | 3 mins to read
Total View
553
Last Updated
09-May-2021 | 12:24 PM
Today View
0

বৈদেশিক লেন-দেন

জাতীয় রাজস্ব আয়ের সিংহভাগ আসে কোন খাত থেকে? – কৃষি খাত।

বৈদেশিক বাণিজ্যে মোট রপ্তানির আয়ের সিংহ ভাগ আসে কোন খাত থেকে? – তৈরি পোশাক শিল্প থেকে।

বিশ্বের কোন দেশের সাথে বাংলাদেশের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক নেই? – ইসরাইল।

সরকারের আয়-ব্যয়ের নীতিকে কী বলে? – রাজস্ব নীতি।

জাতীয় রাজস্ব আয়ের প্রধান উৎস কোনটি? – কর।

বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন (WIR) প্রকাশ করে কোন সংস্থা? – জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা (আঙ্কটাড)।

বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের কোন দেশ ছাড়া সব দেশেই পণ্য রপ্তানি করে? – লুক্সেমবার্গ।

কোন দেশের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি? – ভারত।

বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে সংযোজন হল কোন শিল্প? – হস্তশিল্প।

বাংলাদেশ কোন খাতে সবচেয়ে বেশি আমদানি করে? – লৌহ ও ইস্পাতজাত দ্রব্য।

জরুরী আমদানি মিটানোর জন্য ঋণ প্রদান করে কোন সংস্থা? – আইএমএফ।

জাতিসংঘ আয়োজিত স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) তৃতীয় শীর্ষ সম্মেলনে বাংলাদেশ কয় দফা পরিকল্পনা পেশ করে? – ৬ দফা

LDC বলতে কী বোঝায়? – Least Development Countriues. (স্বল্পোন্নত দেশ ৪৮টি। বাংলাদেশের অবস্থান ৩৭তম)

বাংলাদেশের রপ্তানি আয়ের তৃতীয় সর্বোচ্চ ভাগ আসে কোন খাত থেকে? – চামড়া।

বাংলাদেশের রপ্তানি আয়ের দ্বিতীয় সর্বোচ্চ ভাগ আসে কোন খাত থেকে? – চিংড়ি (হিমায়িত খাদ্য)।

IDA ঋণ প্রদানের জন্য সারাবিশ্বে কী নামে পরিচিত? – “Soft Loan Window”.

বাংলাদেশকে সবচেয়ে বেশি ঋণ প্রদান করে কোন গোষ্ঠি বা সংস্থা? – IDA (আইডিএ)।

বর্তমানে বাংলাদেশকে সবচেয়ে বেশি ঋণ প্রদান করে কোন দেশ? – জাপান।

বর্তমানে বাংলাদেশকে সবচেয়ে বেশি সাহায্য প্রদান করে কোন দেশ? – জাপান।

বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের প্রসার কোন সংস্থা নিয়োজিত? – রপ্তানি উন্নয়ন ব্যুরো।

বৈদেশিক বাণিজ্যের প্রসারের জন্য দূতাবাসে নিয়োগ করা হয় কাকে? – ইকনোমিক কাউন্সিলর।

বাংলাদেশের সাথে কোন দেশের বাণিজ্যিক সম্পর্ক আছে কিন্তু কূটনৈতিক সম্পর্ক নেই? – তাইওয়ান।

বাংলাদেশ-নেপাল ট্রানজিট চুক্তি কত সালে সম্পাদিত হয়? – ১৯৯৬ সালে। (চালু হয় সেপ্টেম্বর ’৯৭)

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) পার্বত্য চট্টগ্রাম এলাকা উন্নয়নের লক্ষ্যে দাতাগোষ্ঠী ও দেশসমূহের সমন্বয়ে গঠিত তহবিলের নাম কী? – কুইক ইমপ্যাক্ট ফাও।

শিল্প প্রতিষ্ঠান বেসরকারীকরণ কাজের গতিশীলতার লক্ষ্যে প্রাইভেটাইজেশন কমিশনকে কোন মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করা হয়? – প্রধানমন্ত্রীর কার্যালয় (পূর্বে এটি মন্ত্রীপরিষদ বিভাগে ছিল)।

বাংলাদেশ পোশাক শিল্পে কোটামুক্ত বাণিজ্য সুবিধা পায় কত সাল পর্যন্ত? – ২০০৪ সাল।

বাংলাদেশ পোশাক শিল্পে এমএফএ ভিত্তিক কোটাব্যবস্থা কবে বিলুপ্ত হয়? – ১ জানুয়ারি ২০০৫ সালে।

বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে সাম্প্রতিক সংযোজন কী কী? – কম্পিউটার সফ্টওয়ার, হস্তশিল্প ও ওষুধ।

অর্থ প্রেরণ (রেমিটেন্স)

২০১২-১৩ অর্থবছরে বিদেশ থেকে প্রেরিত রেমিটেন্স ছিল ১৪,৪৬১.২ মিলিয়ন মার্কিন ডলার।

২০১৩-১৪ অর্থবছরে (জুলাই ’১৩ – ফেব্রুয়ারি ’১৪) সময়ে রেমিটেন্স হয়েছে ৯,২০৬.১২ মিলিয়ন মার্কিন ডলার। (অর্থনৈতিক সমীক্ষা ২০১৪)

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.docx)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা