সাধারণ জ্ঞান : গার্মেন্টস শিল্প ও এর সার্বিক ব্যবস্থাপনা

Article Stats 📡 Page Views
Reading Effort
257 words | 2 mins to read
Total View
2.3K
Last Updated
09-May-2021 | 12:24 PM
Today View
0

গার্মেন্টস শিল্প ও এর সার্বিক ব্যবস্থাপনা

WTO এর কততম সম্মেলনে ‍যুক্তরাষ্ট্র বাংলাদেশকে পোশাক রপ্তানি খাতে শুল্কমুক্ত সুবিধা না দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করে? – ১১তম সম্মেলনে (হংকংয়ে অনুষ্ঠিত, ১৩-১৫ ডিসেম্বর ২০০৫)।

বাংলাদেশে গার্মেন্টস শিল্পের পথ প্রদর্শক কে? – নুরুল কাদির।

পোশাক শিল্পের অগ্রযাত্রা শুরু হয় কত সালে? – ১৯৭৬ সালে (১ লক্ষ টাকার পোশাক রপ্তানির মধ্যদিয়ে)।

বিশ্ব বাজার পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম? – মার্কিন যুক্তরষ্ট্রে ৫ম কানাডায় ১০ম ও ইউরোপীয় ইউনিয়নে ৮ম।

তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ কোন তারিখ পর্যন্ত জিএসপি (GSP) সুবিধা পায়? – ৩১ ডিসেম্বর ২০০৪ সাল পর্যন্ত।

বাংলাদেশে পরিকল্পিতভাবে স্থাপিত প্রথম গার্মেন্টস কোনটি এবং কোথায় স্থাপিত হয়? – দেশ গার্মেন্টস, চট্টগ্রাম।

দেশের প্রথম রপ্তানিকারক গার্মেন্টস কোনটি? – রিয়াজ গার্মেন্টস (১৯৬০ সালে ঢাকায় প্রতিষ্ঠিত)।

রিয়াজ গার্মেন্টস কবে প্রথম পোশাক রপ্তানি শুরু করে? – ১৯৭৮ সালে।

বাংলাদেশ থেকে প্রথম কোন দেশে তৈরি পোশাক রপ্তানি করা হয়? – ফ্রান্সে।

বাংলাদেশে রাষ্ট্রীয় মালিকানাধীন বস্তশিল্প নিয়ন্ত্রণকারি প্রতিষ্ঠিানের নাম কী? – বাংলাদেশ বস্ত্রশিল্প কর্পোরেশন (বিটিএমসি)।

বাংলাদেশ বস্ত্রকল কর্পোরেশন এর প্রতিষ্ঠা কবে? – ২৬ মার্চ ১৯৭২।

BGMEA-এর প্রতিষ্ঠা কবে? – ১৯৭৭ সালে।

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পকে কবে থেকে শিশু শ্রমিক মুক্ত ঘোষণা করা হয়? – ১ নভেম্বর, ১৯৯৬।

বাংলাদেশের সর্ববৃহৎ ও সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটি? – তৈরি পোশাক শিল্প।

বর্তমানে বাংলাদেশে বস্ত্রকলের সংখ্যা কত? – ৬৫টি। (সরকারি ২৪টি)

বাংলাদেশে সবচেয়ে বেশি উৎপাদিত বস্ত্র স্থানীয় চাহিদার কত অংশ পূরণ করে? – ৯ শতাংশ।

বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানি করে বার্ষিক কী পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করে? – ২০০কোটি মার্কিন ডলার (প্রায়)।

বাংলাদেশে তৈরি পোশাক কোন দেশে বেশি রপ্তানি করা হয়? – যুক্তরাষ্ট্রে।

সম্প্রতি বিশ্ব ঐতিহ্যের মধ্যে বাংলাদেশের কোন পোশাক স্থান পায়? – মসলিন (২০১৪)।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা