সাধারণ জ্ঞান : জাতীয় ও স্থানীয় পর্যায়ের প্রশাসনিক ব্যবস্থাপনা কাঠামো

Article Stats 📡 Page Views
Reading Effort
740 words | 5 mins to read
Total View
2.4K
Last Updated
09-May-2021 | 12:28 PM
Today View
0
জাতীয় ও স্থানীয় পর্যায়ের প্রশাসনিক ব্যবস্থাপনা কাঠামো
বাংলাদেশের বৃহত্তর জেলা কতটি? – ১৯টি।

বাংলাদেশে সরকার পদ্ধতি হচ্ছে – এককেন্দ্রিক।

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন একটি – স্বায়ত্তশাসিত সংস্থা।

দেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী কর্তৃপক্ষ হচ্ছে – শাসন বিভাগ।

বাংলাদেশের সচিবালয় কোথায় অবস্থিত? – ঢাকা।

বাংলাদেশ সচিবালয় ছাড়াও আর কতটি সচিবালয় আছে? – ২টি। (রাষ্ট্রপতির সচিবালয় ও প্রধানমন্ত্রী সচিবালয়)

বাংলাদেশের সর্বশেষ স্থানীয় সরকার কাঠামো কয় স্তর বিশিষ্ট? – ৩ স্তর। (জেলা পরিষদ – উপজেলা পরিষদ – ইউনিয়ন পরিষদ)।

সার্কভূক্ত কোন দেশের দূতাবাস বাংলাদেশে নেই? – মালদ্বীপ।

বাংলাদেশের সরকার পদ্ধতি কীরূপ? – সংসদীয় পদ্ধতি।

লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের নির্বাহী কর্মকর্তার পদবি কী? – রেক্টর।

কোন বিভাগকে বাংলাদেশ সরকারের প্রশাসনের কেন্দ্র বিন্দু বলে অভিহিত করা হয়? – শাসন বিভাগ।

বাংলাদেশ কোন ধরনের রাষ্ট্র? – এককেন্দ্রিক রাষ্ট্র।

বাংলাদেশের প্রশাসনিক ট্রাইবুন্যাল কয়টি ও কোথায় অবস্থিত? – ২টি। ঢাকা ও বগুড়ায়।

বাংলাদেশের প্রশাসনিক আপিল ট্রাইবুন্যাল কোথায় অবস্থিত? – ঢাকা।

প্রশাসনিক ট্রাইবুন্যাল কয় সদস্য বিশিষ্ট? – এক সদস্য।

প্রশাসনিক আপিল ট্রাইবুন্যাল কয় সদস্য বিশিষ্ট? – তিন।

১৯৯৬ এ প্রণীত রুলস অব বিজনেস অনুযায়ী মন্ত্রণালয়ের নির্বাহী প্রধান কে? – মন্ত্রী।

ভারতের দখলিকৃত যে চরটি অর্ধ শতাব্দী পর ভারত বাংলাদেশকে ছেড়ে দেয় তার নাম কী? – নির্মল চর।

দেশের প্রথম উপজাতীয় রাষ্ট্রদূত হওয়ার গৌরব অর্জন করেন কে? – শরবিন্দু শেখর চাকমা।

বাংলাদেশের প্রথম মহিলা রাষ্ট্রদূতের নাম কী? – মাহমুদা হক চৌধুরী।

বাংলাদেশের সর্বশেষ মন্ত্রণালয় কোনটি? – রেলপথ মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় (৪ ডিসেম্বর ২০১১)।

বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য সর্বনিম্ন বয়স কত হওয়া দরকার? – ২৫ বছর।

বাংলাদেশের জেলার সংখ্যা কত? – ৬৪টি।

বাংলাদেশে মোট বিভাগের সংখ্যা কত? – ৮টি। সর্বশেষ ময়মনসিংহ বিভাগ (১৪ সেপ্টেম্বর ২০১৫)

বাংলাদেশের আয়তনে সবচেয়ে বড় বিভাগ কোনটি? – চট্টগ্রাম (৩৩,৭৭১ বর্গ কিমি)।

বাংলাদেশের বৃহত্তর জেলা কতটি? – ১৯টি।

ঢাকা বিভাগে কতটি জেলা রয়েছে? – ১৩টি জেলা।

চট্টগ্রাম বিভাগে কতটি জেলা রয়েছে? – ১১টি জেলা।

রাজশাহী বিভাগে কতটি জেলা রয়েছে? – ৮টি জেলা (যাত্রাশুরু ১ জুন ২০১০)

খুলনা বিভাগে কতটি জেলা রয়েছে? – ১০টি জেলা।

বরিশাল বিভাগে কতটি জেলা রয়েছে? – ৬টি জেলা।

সিলেট বিভাগে কতটি জেলা রয়েছে? – ৪টি জেলা।

সর্বশেষ ঘোষিত ময়মনসিংহ বিভাগে কতটি জেলা রয়েছে? – ৪টি জেলা (ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা)।

আয়তনে সবচেয়ে ছোট বিভাগরে নাম কী? – ময়মনসিংহ বিভাগ।

সিলেট বিভাগ কবে গঠন করা হয়? – ১ আগস্ট, ১৯৯৫।

পার্বত্য চট্টগ্রামে কয়টি জেলা রয়েছে? – ৩টি জেলা।

বাংলাদেশের উপজেলাগুলোতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (UNO) পুনঃনিয়োগ দেয়া হয় কবে? – ৬ ডিসেম্বর ২০০০।

বাংলাদেশে নৌ থাকা কতটি? – ৪টি (যথা : হাইমচর, জুসমারা, কাকইলসিও এবং বাহাদুরাবাদ)।

বাংলাদেশে রেলওয়ে থানা কতটি? – ২১টি।

বাংলাদেশে পৌরসভার সংখ্যা কতটি? – ৩২৬টি। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি ঘোষিত সর্বশেষ পৌরসভা- আলফাডাঙ্গা, ফরিদপুর (২৯ ফেব্রুয়ারি ২০১৬)।

বাংলাদেশে মোট থানার সংখ্যা কতটি? – ৬৩৯টি। সর্বশেষ- মধাবদী (নরসিংদী) ও মহিপুর পটুয়াখালী (২৯ ফেব্রুয়ারি ২০১৬)।

ঢাকা পৌরসভা গঠিত হয় কবে? – ১৮৬৪ সালে।

ঢাকা পৌর কর্পোরেশন ‘সিটি কর্পোরেশন’ এ রূপান্তরিত হয় কত সালে? – ১৯৮৯ সালে।

ঢাকা সিটি কর্পোরেশন প্রথম নির্বাচন হয় কত সালে? – ১৯৯৪ সালে।

দেশের ৬১ জেলায় কবে প্রশাসক নিয়োগ দেয়া হয়? – ১৫ ডিসেম্বর ২০১১ খ্রি.।

বাংলাদেশে সিভিল সার্ভিসের ক্যাডার কতটি? – ২৮টি। (নোট-পূর্বে ২৯টি ছিল। BCS বিচার জুডিশিয়াল সার্ভিস কমিশনে ন্যাস্ত করা হয়)।

ঢাকা মেট্রোপলিটন এলাকার আয়তন কত? – ৩০০.৪৪ বর্গ কিঃ মিঃ বা ১১৬ বর্গ মাইল।

বাংলাদেশে সিটি কর্পোরেশনের সংখ্যা কতটি? – ১১টি। (সর্বশেষ গাজীপুর, ৭ জানুয়ারি ২০১৩)

কুমিল্লা সিটি কর্পোরেশন ঘোষণা করা হয় কবে? – ১০ জুলাই ২০১১।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কার্যক্রম শুরু করে কবে থেকে? – ৫ জুন ২০১১ সালে।

ঢাকা সিটি কর্পোরেশনকে কবে দুইভাগ করা হয়? – ২৯ নভেম্বর ২০১১ খ্রি. (ঢাকা দক্ষিণ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন; ১ ডিসেম্বর ২০১১ কার্যক্রম শুরু)

বর্তমান ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা কতটি? – যথাক্রমে ৫৬টি ও ৩৬টি (২০১২)।

সরকারের কোন ব্যক্তি সড়ক, নৌ ও বিমান পথে জাতীয় পতাকা বহন করতে পারে? – রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যানকে নিয়োগ করেন কে? – রাষ্ট্রপতি।

BPATC কী? – Bangladesh Public Administration Training Centre (লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র)।

লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র কত সালে প্রতিষ্ঠিত হয়? – ১৯৮৪ সালে। (এটি সাভারে)

বাংলাদেশের ইতিহাসে উচ্চতর আদালতের প্রথম মহিলা বিচারপতি কে? – নাজমুন আরা সুলতানা।

বিশেষ ক্ষমতা আইন প্রণীত হয কত সালে? – ২৯ জুলাই ১৯৭৪ সালে।

যৌতুক বিরোধ আইন প্রণীত হয় কত সালে? – ১৯৮০ সালে।

মুসলিম পারিবারিক আইন পাস হয় কবে? – ১৯৬১ সালে।

আনসার প্রশিক্ষণ কেন্দ্র কোথায়? – গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শফিপুরে।

বিমান বাহিনীর ট্রেনিং সেন্টার কোথায়? – যশোরে।

PRL-এর পূর্ণরূপ কী? – Post Retirment Leave.

বিশ্বের কতটি দেশের সাথে বাংলাদেশের সামরিক মহড়া অনুষ্ঠিত হয়? – ১টি (যুক্তরাষ্ট্র)।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় গঠিত হয় কবে? – ১৯৯৪ সালে।

প্রথম গ্রাম পরিষদ গঠনের ঘোষণা কবে হয়? – ১৯৭৬ সালে।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.docx)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)