সাধারণ জ্ঞান : বাংলাদেশের কৃষিজ সম্পদ

Article Stats 📡 Page Views
Reading Effort
449 words | 3 mins to read
Total View
2.3K
Last Updated
09-May-2021 | 12:19 PM
Today View
0
বাংলাদেশের কৃষিজ সম্পদ
বাংলাদেশের কৃষি কোন প্রকার? – ধান-প্রধান নিবিড় স্বয়ংভোগী।

‘বর্ণলী’ এবং ‘শুভ্র’ কী? – উন্নত জাতের ভূট্টা।

‘ঝুম’ চাষ পদ্ধতি বাংলাদেশের কোন জেলাসমূহে দেখা যায়? – চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলাসমূহে।

IJSG-এর সদর দফতর কোথায়? – ফার্মগেট, ঢাকা।

‘সোনালিকা’ ও ‘আকবর’ বাংলাদেশের কৃষি ক্ষেত্রে কিসের নাম? – উন্নত জাতের গমের নাম।

‘জুম’ বলতে কী বোঝায়? – এক ধরনের চাষাবাদ।

চা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? – শ্রীমঙ্গল।

কোন জেলা তুলা চাষের জন্য সবচেয়ে উপযোগী? – যশোর।

বাংলাদেশে সবচেয়ে বেশি চা উৎপন্ন হয় কোন জেলায়? – মৌলভীবাজার জেলায়।

বাংলাদেশের ভূ-খণ্ডে কোন স্থানে চায়ের চাষ হয়? – সিলেট।

আন্তর্জাতিক পাট সংস্থার সচিবালয় কোথায় অবস্থিত? – ম্যালিনা, ফিলিপাইন।

রেশম চাষকে কী বলা হয়? – সেরিকালচার।

বাংলাদেশের মোট জমির পরিমাণ কত? – ৩ কোটি ৩৮ লাখ ৩৪ হাজার একর।

বাংলাদেশের চাষের অযোগ্য জমির পরিমাণ কত? – ২৫ লক্ষ ৮০ হাজার একর।

বাংলাদেশের কোথায় কাসাভা চাষ করা হয়? – মধুপুর গড়ে।

দেশে মোট খাস জমির পরিমাণ কত? – ১২ লাখ ২ হাজার ২২৯ একর।

দেশে বর্তমানে মোট কৃষি খাস জমির পরিমাণ কত? – ৯ লক্ষ ৮৩ হাজার ০.৯২ একর।

বন্দোবস্তযোগ্য কৃষি খাস জমির পরিমাণ কত? – ৫ লক্ষ ৬৪ হাজার ২৯৭ একর।

বাংলাদেশে মাথাপিছু জমির পরিমাণ কত? – ০.২৫ একর বা ০.৮ হেক্টর।

প্রতিবছর বাংলাদেশের চাষযোগ্য জমির পরিমাপ কতটুকু কমছে? – ১% করে।

বাংলাদেশে কৃষি কাজের সাথে জড়িত লোকের পরিমাণ কত ভাগ? – ৬৩% (প্রত্যক্ষভাবে), ৭৫% (পরোক্ষভাবে)।

বাংলাদেশের শ্রম শক্তির কত শতাংশ কৃষি কাজে নিয়োজিত? – ৬৬ শতাংশ।

দেশের বৃহত্তম কৃষি খামার কোথায় অবস্থিত এবং কবে এর কার্যক্রম শুরু হয়? – ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় অবস্থিত দত্তনগর কৃষি খামার; ১৯৬২ সালে কার্যক্রম চালু করে।

বাংলাদেশে রাসায়নিক সারের ব্যবহার শুরু হয় কত সাল থেকে? – ১৯৫০ সালে।

IRDP বলতে কী বোঝায়? – সমন্বিত পল্লী উন্নয়ন কর্মসূচি।

আনবিক কৃষি গবেষণা প্রতিষ্ঠান (BINA) কখন, কোথায় প্রতিষ্ঠিত হয়? – ১৯৭২ সালে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় চত্বরে, ময়মনসিংহ।

বাংলাদেশের বৃহত্তম কৃষি উদ্যান কোথায় অবস্থিত? – গাজীপুর জেলার কাশিমপুর।

বাংলাদেশের প্রথম কৃষি মিউজিয়াম কোথায় অবস্থিত? – বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ময়মনসিংহ।

BADC কী? – Bangladesh Agricultural Development Corporation বা বাংলাদেশ কৃষি উন্নয়ন সংস্থা।

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (BADC) কোথায় অবস্থিত? – গাজীপুরের জয়দেবপুরে।

HYV কী? – উন্নতমানের কৃষি উপকরণ (High Yielding Variety) বা উচ্চ ফলনশীল জাত।

রবিশস্য বলতে কী বোঝায়? – শীতকালীন শস্য।

বাংলাদেশের কোন জেলাকে শস্যভাণ্ডার বলা হয়? – বরিশাল।

সার্ক কৃষি তথ্যকেন্দ্র প্রতিষ্ঠিত হয় কবে? – ১৯৮৯ সালে।

বাংলাদেশ ফলিত পুষ্টি ও মানব সম্পদ উন্নয়ন বোর্ড (BARTAN) কবে প্রতিষ্ঠিত হয়? – ১৯৬৮ সালে; সদর দফতর ফার্মগেট, ঢাকা।

BMDA-এর পূর্ণরূপ কী? – Barind Multipurpose Development Authority.

BARTAN-এর পূর্ব নাম কী? – ফলিত পুষ্টি প্রকল্প (BARTAN নামকরণ করা হয় ১৯৭৯ সালে)।

বীজ প্রত্যয় এজেন্সি (SCA) কবে প্রতিষ্ঠিত হয়? – ১৯৭৪ সালে।

কৃষি বিপণন অধিদফতর কবে প্রতিষ্ঠিত হয়? – ১৯৩৪ সালে।

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ কবে গঠন করা হয়? – ১৫ জানুয়ারি ১৯৯২।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা