সাধারণ জ্ঞান : কৃষ্টি ও সংস্কৃতি

History 📡 Page Views
Published
29-Aug-2019 | 05:50 AM
Total View
2.1K
Last Updated
09-May-2021 | 12:19 PM
Today View
0
গুরুত্বপূর্ণ
বিখ্যাত চিত্রকর্ম ‘তিন কন্যা’ এর চিত্রকার কে? – কামরুল হাসান।

‘Making of a Nation Bangladesh’ -গ্রন্থের রচয়িতা কে? – নুরুল ইসলাম।

‘মনপুরা ৭০’ কী? – শিল্পাচার্য জয়নুল আবেদীনের আঁকা একটি চিত্রকর্ম।

বাংলাদেশের কোন শিল্প দুর্ভিক্ষের ছবি এঁকে বিখ্যাত হন? – জয়নুল আবেদীন।

‘কবর’ নাটকটি সর্বপ্রথম অভিনীত হয় – ঢাকা কেন্দ্রিয় কারাগারে।

কান চলচ্চিত্র উৎসবে পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশী ছায়াছবি – মাটির ময়না।

চর্যাপদের আবিষ্কারক কে? – হরপ্রসাদ শাস্ত্রী।

ব্যঙ্গ চিত্রশিল্পী হিসাবে অধিক পরিচিত – রফিকুন্নবী।

কৃষ্টি ও সংস্কৃতি

বাংলাদেশের একমাত্র লোকশিল্প জাদুঘরটি কোথায় অবস্থিত? – নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে।

লোকশিল্প জাদুঘরের বর্তমান নাম কী? – জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘর।

বাংলাদেশের কোন অঞ্চলকে ‘রূপসী বাংলা’ বলে ঘোষণা করা হয়েছে? – সোনারগাঁয়ের জাদুঘর এলাকাকে।

‘বাংলা নববর্ষ’ পহেলা বৈশাখ চালু করেন কে? – সম্রাট আকবর। (১৫৫৬ সালে)।

‘ভাওয়াইয়া’ ও ‘চটকা’ বাংলাদেশের কোন অঞ্চলের গান? – রংপুর।

‘গম্ভীরা’ বাংলাদেশের কোন অঞ্চলের গান? – চাপাইনবাবগঞ্জ (চাপাইনবাবগঞ্জ প্রশ্নে না থাকলে রাজশাহী হবে)।

‘ভাটিয়ালী’ বাংলাদেশের কোন অঞ্চলের গান? – ময়মনসিংহ।

বৃহত্তর ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের ঐতিহ্যবাহী সংগীতের নাম কী? – জারি।

বাংলা সংস্কৃতির অন্তর্ভুক্ত গান নয় কোনটি? – পপ, রক, ডিসকো, র‌্যাপ।

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটির গীতিকার কে? – আব্দুল গাফফার চৌধুরী।

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটির প্রথম সুরকার ছিলেন কে? – আব্দুল লতিফ।

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানিটির বর্তমান সুরকার কে? – আলতাফ মাহমুদ।

বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যাদুকর কে? – জুয়েল আইচ।

বাংলাদেশের শ্রেষ্ঠ কার্টুনিস্ট কে? – রনবী (রফিকুন্নবী)।

বাংলাদেশের বিখ্যাত ভাস্কর কে? – শামীর শিকদার।

বাংলাদেশের শ্রেষ্ঠ কাঠ খোদাই শিল্পী কে? – অলক রায়।

বাংলাদেশের বিশিষ্ট লালন গীতি গবেষক কে? – ড. আশরাফ সিদ্দিকী।

লালনগীতির জীবন্ত কিংবদন্তী শিল্পী কে? – ফরিদা পারভীন।

বাংলাদেশের সুর সম্রাট বলা হয় কাকে? – ওস্তাদ আলাউদ্দিন খাঁকে। (আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন)

বাংলাদেশের প্রখ্যাত মনিপুরী নাচ কোন অঞ্চলের? – সিলেট অঞ্চলের।

রংপুর, রাজশাহী অঞ্চলের বিখ্যাত নৃত্য কোনটি? – ঝুমুর নৃত্য।

‘বল নৃত্য’ কোন অঞ্চলের নৃত্য? – যশোর অঞ্চলের।

১৯৪৩ সালের দুর্ভিক্ষের উপর বিখ্যাত চিত্রকর্ম ‘ম্যাডোনা ৪৩’ কে এঁকেছেন? – শিল্পাচার্য জয়নুল আবেদীন।

বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী কে? – শিল্পাচার্য জয়নুল আবেদীন।

শিল্পাচার্য জয়নুল আবেদীনের আঁকা বিখ্যাত চিত্রকর্ম কী কী? – ম্যাডোনা-৪৩, সংগ্রাম, মনপুরা-৭০, পাইন্যার মা, গায়ের বধু, নবান্ন, মইটানা প্রভৃতি।

প্রখ্যাত ‘তিন কন্যা’ ছবিটি কে এঁকেছেন? – পটুয়া কামরুল হাসান।

বাংলাদেশের কোন সঙ্গীতজ্ঞ আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতি অর্জন করেছিলেন? – আব্বাস উদ্দিন ও আব্দুল আলীম (পল্লীগীতি)।

বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নৃত্যশিল্পী কে? – বুলবুল চৌধুরী।

“মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি” গানটির গীতিকার কে? – গোবিন্দ হালদার।

“মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি” গানটির সুরকার কে? – আপেল মাহমুদ।

‘আরেক ফাল্গুন’ উপন্যাসের রচয়িতা কে? – জহির রায়হান।

ভাষা আন্দোলনের উপর প্রথম উপন্যাস কোনটি? – আরেক ফালগুন।

কায়কোবাদের মহাশ্মশানে বর্ণনা রয়েছে কোন ঘটনা? – পানিপথের তৃতীয় যুদ্ধের ঘটনা।

“ধন ধান্যে পুষ্পে ধরা আমাদেরই বসুন্ধরা” গানটির গীতিকার কেন? – দ্বিজেন্দ্রলাল রায়।

“সব কটি জানালা খুলে দাও না” গানটির সুরকার কে? – নজরুল ইসলাম বাবু।

একুশে ফেব্রুয়ারির উপর লিখিত প্রথম কবিতা কোনটি? – “কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসছি”।

“কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসছি” কবিতাটি কে রচনা করেন? – মাহবুবুল আলম চৌধুরী।

‘ভাতদে হারাম জাদা, নইলে মানচিত্র চিবিয়ে খাবো’ কবিতাটি কোন বিতর্কিত লেখকের? – কবি রফিক আজাদের।

কবর নাটকটির রচয়িতা কে? – মুনীর চৌধুরী।

কবর নাটকের মূল উপজীব্য বিষয় কোনটি? – ৫২ এর ভাষা আন্দোলন।

‘রক্তাক্ত প্রান্তর’ নাটকটির লেখক কে? – মুনীর চৌধুরী।

‘রক্তাক্ত প্রান্তর’ নাটকের উপজীব্য বিষয় কী ছিল? – পানি পথের ৩য় যুদ্ধ।

‘বাংলা একাডেমি’ প্রতিষ্ঠিত হয় কবে? – ৩ ডিসেম্বর ১৯৫৫ সালে।

বাংলা একাডেমি’র মূল ভবনের পুরাতন নাম কী? – বর্ধমান হাউজ।

বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলা শুরু হয় কবে থেকে? – ১৯৭৮ সাল থেকে।

বাংলা একাডেমি কত সালে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন আয়োজন করে যা ছিল প্রথম ও শেষ সাহিত্য সম্মেলন? – ১৯৭৪ সালে।

বাংলা একাডেমি’র প্রথম ফেলো কে? – ড. মুহম্মদ শহীদুল্লাহ।

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় কবে? – ১৫ মার্চ ২০০১ (কপি আনান, জাতিসংঘের সাবেক সহাসচিব)।

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? – ঢাকার সেগুন বাগিচায়।

এশিয়াটিক সোসাইট কত সালে প্রতিষ্ঠিত হয়? – ৩ জানুয়ারি ১৯৫২ সালে (১৯৭১ সালে ‘বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি’ নামে রূপান্তরিত হয়।)

এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে? – স্যার উইলিয়াম জোন্স।

এশিয়াটিক সোসাইটি থেকে প্রকাশিত ‘বিশ্বকোষ’ টির নাম কী? – বাংলা পিডিয়া (১০ খণ্ডে বাংলা ও ইংরেজিতে, ২০০৩ সালে প্রকাশিত হয়।)

বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক কে? – প্রফেসর মযহারুল ইসলাম।

সর্বপ্রথম কবে বাংলা একাডেমি প্রাঙ্গণে বই মেলা অনুষ্ঠিত হয় এবং বই মেলা পূর্ণাঙ্গ রূপ লাভের স্বীকৃতি দেয়া হয় কবে? – ১৯৭২ সালে এবং ১৯৭৮ সালে।

বাংলা সাহিত্যের বিখ্যাত ‘১৪০০ সাল’ কবিতাটির রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর

বাংলাদেশ শিল্পকলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়? – ১৯৭৪ সালে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি কোথায় অবস্থিত? – ঢাকার সেগুন বাগিচায়।

শিশু একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে? – ১৯৭৭ সালে।

শিশু একাডেমি কোথায় অবস্থিত? – ঢাকার পুরাতন হাইকোর্ট সংলগ্ন।

‘ময়মনসিংহ গীতিকা’ কে সংগ্রহ করেন? – দীনেশ চন্দ্র সেন।

দীনেশ চন্দ্র সেন কোন জেলায় জন্মগ্রহণ করেন? – মানিকগঞ্জ।

বাংলাদেশের তথা উপমহাদেশের ‘বাউল সম্রাট’ কে? – লালন ফকির।

লালন ফকিরের মাজার (লালন কমপ্লেক্স) কোথায় অবস্থিত? – কুষ্টিয়ার ছেঁউড়ীতে।

লালন ফকিরের জীবনের উপর ভিত্তি করে নির্মিতব্য সিনেমার নাম কী? – অচিন পাখি।

লালন ফকিরের জীবন নিয়ে নির্মিত ‘লালন’ চলচ্চিত্রটির পরিচালক কে? – তানভীর মোকাম্মেল।

বাংলা টম্পাগানের জনক কে? – রামনিধি গুপ্ত। (নিধু বাবু)

হাছন রাজার মাজার কোথায় অবস্থিত? – সিলেট।

সম্প্রতি হাছন রাজার জীবন নিয়ে নির্মিত ‘হাছন রাজা’ চলচ্চিত্রটির কাহিনীকার ও পরিচালক কে? – কাহিনীকার : অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ ও পরিচালক : চাষী নজরুল ইসলাম।

বাংলা ভাষার আদি নিদর্শন কী? – চর্যাপদ। (আবিষ্কার ১৯০৭ সালে)

চর্যাপদের মোট লেখক কত জন ছিল? – ২৪ জন।

বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ কোথায় পাওয়া যায়? – নেপালের রাজ দরবারে।

হরপ্রসাদ শাস্ত্রী কে ছিলেন? – ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান।

চর্যাপদ কত সালে আবিষ্কার করা হয়? – ১৯০৭ সালে।

মোট কতটি চর্যাপদ উদ্ধার করা হয়েছিল? – সাড়ে ছেচল্লিশটি।

সর্বাধিক চর্যাপদ কে রচনা করেন? – কাহ্নপা (১৩টি)।

বাংলা মুদ্রাক্ষরের জনক কে? – চার্লস উইলকিনস।

প্রথম কোন বাঙালি বাংলা মুদ্রাক্ষর খোদাই করেন? – পঞ্চানন কর্মকার। (একেও বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয়।)

‘দেওয়ানা মদীনা’ পালার রচয়িতা কে? – মনুসর বয়াতি।

‘পাঁচালি’ গানের শক্তিশালী কবি কে? – দশরথি রায়।

‘ঠাকুরমার ঝুলি’ -এর লেখক কে? – দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার।

‘ঠাকুরমার ঝুলি’র ভূমিকা অংশ কে লিখেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর

উপমহাদেশের রাগ সঙ্গীতকে সর্বপ্রথম পাশ্চাত্যে পরিচিত কারী অগ্রপথিক কে? – ওস্তাদ আলাউদ্দিন খাঁ।

বাংলা ভাষায় রচিত গানের সম্রাট কে?কাজী নজরুল ইসলাম

‘মরমী কবি’ নামে পরিচিত কে? – হাছন রাজা।

বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সঙ্গীতজ্ঞের নাম কী? – ওস্তাদ আয়াত আলী খান।

ওস্তাদ আলাউদ্দিন খাঁ-কে কবে ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ‘দেশিকত্তোম’ উপাধিতে ভূষিত করে? – ১৯৬১ সালে।

ওস্তাদ আলাউদ্দিন খাঁ জন্মগ্রহণ করেন কোথায়? – ব্রাহ্মণবাড়ীয়া জেলার শিবপুর গ্রামে।

ভাওয়াইয়া, ভাটিয়ালী, জারি, সারি, মুর্শিদী ইত্যাদি লোক সংগীতের অনন্য সাধারণ গায়ক কে ছিলেন? – আব্বাসউদ্দীন আহমেদ।

সঙ্গীতে অবদান রাখার জন্য আব্বাস উদ্দিনকে বাংলাদেশ সরকার কর্তৃক মরনোত্তর স্বাধীনতা দিবস পুরস্কার প্রদান করা হয় কত সালে? – ১৯৮১ সালে।

সম্প্রতি কোন সঙ্গীত নিয়ে ইউরোপের বড় বড় বিশ্ববিদ্যালয়ে গবেষণা চলছে? – লালনগীতি।

বাংলাদেশের শ্রেষ্ঠ ভাওয়াইয়া গায়িকা কে? – ফেরদৌসী রহমান।

লোকসঙ্গীত ও আধুনিক সংগীতে সুনাম অর্জনকারী গায়িকা কে? – সাবিনা ইয়াসমিন।

বিভিন্ন ভাষার সংগীতে অন্যন্য আবদান রেখেছেন বাংলাদেশের কোন গায়িকা? – রূনা লায়লা।

উপমহাদেশের সবচেয়ে বেশি অডিও ক্যাসেটে কণ্ট প্রদানকারী শিল্পী কে? – মমতাজ; মানিকগঞ্জের জয়মন্টপ গ্রামের বাড়ি।

বাংলাদেশ লোক সাহিত্যের সংগ্রাহক কারা? – ড. মুহাম্মদ শহীদুল্লাহ, কবি আবদুস সাত্তার, ডা. আশরাফ সিদ্দিকী, অধ্যাপক মনসুর উদ্দিন আহমদ।

প্রচলিত বাংলা বর্ষপঞ্জি কার পরিকল্পনায় তৈরি? – ড. মুহাম্মদ শহীদুল্লাহ (১৯৬৩ সালে)।

আবদুল আলিম কীসের জন্য খ্যাতি অর্জন করেন? – পল্লীগীতি গায়ক হিসেবে।

ঢাকার মঞ্চে প্রথম মহিলা অভিনেত্রী কে ছিলেন? – কামরুন্নাহার চৌধুরী।

‘শিশুস্বর্গ’ কী? – এস. এম. সুলতানের নিজবাড়ি নড়াইলে শিশুদের জন্য একটি চিত্রাংকন প্রতিষ্ঠান।

কোন চিত্রশিল্পী সাপ, ব্যাঙ, ইঁদুর প্রভৃতি প্রাণির সাথে নির্জন পোড়োবাড়িতে বাস করতেন? – এস. এম. সুলতান।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো .doc ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)
Sribas Chandra Das

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

SSC রুটিন
২০২৬
পরীক্ষা শেষ হয়ে গেছে
বাংলা-১ম পত্র
২১ এপ্রিল ২০২৬ | মঙ্গলবার
⏰ আগামীকাল পরীক্ষা
বাংলা-২য় পত্র
২৩ এপ্রিল ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ৪ দিন বাকি
ইংরেজি-১ম পত্র
২৬ এপ্রিল ২০২৬ | রবিবার
আর মাত্র ৬ দিন বাকি
ইংরেজি-২য় পত্র
২৮ এপ্রিল ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ৮ দিন বাকি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
৩০ এপ্রিল ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ১১ দিন বাকি
গণিত
০৩ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ১৩ দিন বাকি
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
০৫ মে ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ১৫ দিন বাকি
ধর্ম ও নৈতিক শিক্ষা
০৭ মে ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ১৮ দিন বাকি
পদার্থবিজ্ঞান / ইতিহাস ও বিশ্বসভ্যতা / ফিন্যান্স ও ব্যাংকিং
১০ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ১৯ দিন বাকি
ভূগোল ও পরিবেশ
১১ মে ২০২৬ | সোমবার
আর মাত্র ২০ দিন বাকি
কৃষি / গার্হস্থ্য / অন্যান্য
১২ মে ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ২১ দিন বাকি
হিসাববিজ্ঞান
১৩ মে ২০২৬ | বুধবার
আর মাত্র ২২ দিন বাকি
রসায়ন / পৌরনীতি / ব্যবসায় উদ্যোগ
১৪ মে ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ২৫ দিন বাকি
উচ্চতর গণিত / বিজ্ঞান
১৭ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ২৮ দিন বাকি
জীববিজ্ঞান / অর্থনীতি
২০ মে ২০২৬ | বুধবার