সাধারণ জ্ঞান : বাংলার ধারাবাহিক ইতিহাস

Article Stats 📡 Page Views
Reading Effort
1,428 words | 8 mins to read
Total View
621
Last Updated
09-May-2021 | 12:19 PM
Today View
0

বাংলার ধারাবাহিক ইতিহাস


খ্রিষ্টপূর্ব
১৯০০ – আর্যগণ কর্তৃক উত্তর ভারত দখল।

৩২২ – চন্দ্রগুপ্ত মৌর্য কর্তৃক বাংলা অধিকার।

৩২৭ – আলেকজান্ডার কর্তৃক ভারত আক্রমণ।

২৭৩ – অশোকের সিংহাসনে অধিষ্ঠান।

১৮৭ – মৌর্য বংশের পতন।

খ্রিষ্টাব্দ
৭৮ – কণিষ্কের সিংহাসন আরোহণ।

১০০ – আর্যগণের বাংলায় আগমন।

৬০০ – বঙ্গ ও গৌড়ের উত্থান।

৬০৬ – শশাংকের গৌড় সিংহাসন লাভ।

৬৩৮ – হিউয়েন সাং-এর বাংলায় আগমন।

৭১২ – আরব দেশের মুসলমানদের বাংলায় আগমন।

৭৫০ – পাল বংশের প্রতিষ্ঠা।

৭৭০ – ধর্ম পালের সিংহাসন আরোহণ।

১০৫০ – সেন বংশের উত্থান।

১০৭৪ – হেমন্ত সেনের সিংহাসন লাভ।

১০৯৭ – বিজয় সেনের সিংহাসন লাভ।

১১২৪ – পাল বংশের পতন।

১১৫৮ – বল্লাল সেনের সিংহাসন লাভ।

১১৭৯ – লক্ষণ সেনের সিংহাসন লাভ।

১২০৪ – বখতিয়ার খলজির বাংলার শাসনভার গ্রহণ।

১৩৩৮ – ফখরুদ্দিন মোবারক শাহ কর্তৃক বাংলার স্বাধীনতা ঘোষণা।

১৩৪২ – ইলিয়াস শাহের সিংহাসনে আরোহন।

১৩৪৫ – ইবনে বতুতার বাংলায় আগমন।

১৩৫৩ – ফিরুজ শাহ তুগলকের বাংলা আক্রমণ।

১৪৫৯ – রুকনউদ্দিন বরকত শাহের সিংহাসন আরোহণ।

১৪৯৩ – আলাউদ্দিন হুসাইন শাহের সিংহাসন লাভ।

১৫৬১ – বাংলায় কবরানী বংশের প্রতিষ্ঠা।

১৫৯৯ – ঈশা খাঁর মৃত্যু।

১৬১০ – ইসলাম খান কর্তৃক রাজমহল থেকে ঢাকায় রাজধানী স্থানান্তর।

১৬৬১ থেকে ১৬৬৩ – মীর জুমলা বাংলার সুবেদার নিযুক্ত।

১৬৬৩ – শায়েস্তা খাঁ বাংলার সুবেদার নিযুক্ত।

১৬৮৬ – ইংরেজদের প্রথমবারের মত বাংলা আক্রমণ।

১৭০৭ – মুর্শিদকুলি খান কর্তৃক বাংলাকে স্বাধীন ঘোষণা।

১৭২৭ – মুর্শিদকুলি খানের মৃত্যুর পর তাঁর জামাতা সুজাউদ্দিন খান বাংলার নবাব মনোনীত।

১৭৪০ – সরফরাজ খানকে হত্যা করে আলীবর্দী খান বঙ্গ বিহার ও উড়িষ্যার নবাবী লাভ করেন।

১৭৫২ – আলীবার্দী খান কর্তৃক বাংলার শাসনকার্য চালানোর জন্য সিরাজদৌল্লাকে উত্তরাধিকারী নিযুক্ত।

১৭৫৭ – সিরাজদৌল্লা পরাজিত ও পরে নিহত (২৩ জুন পলাশীর আম্রকাননে)।

১৮৫৭ – মীর জাফরের বাংলার সিংহাসনে আরোহণ।

১৭৬০ – মীর কাশিমের বাংলার সিংহাসনে আরোহণ।

১৭৬৪ – মীর কাসিম ও ইংরেজদের মধ্যে বক্সারের যুদ্ধ।

১৭৭০ (১১৭৬ বঙ্গাব্দ) – ছিয়াত্তরের মন্বন্তর।

১৭৭২ – ওয়ারেন হেস্টিংস বঙ্গদেশের শাসনকর্তা নিযুক্ত।

১৭৭৪ – লর্ড ক্লাইভের আত্মহত্যা।

১৭৮১ – কলকাতা মাদ্রাসা স্থাপিত।

১৭৯৩ – লর্ড কর্নওয়ালিস কর্তৃক চিরস্থায়ী বন্দোবস্ত ঘোষণা।

১৮০০ – ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠা।

১৮১৪ – ইংরেজদের সাথে গুর্খাদের যুদ্ধ।

১৮১৮ – ফরায়েজী আন্দোলনের সূত্রপাত।

১৮২৯ – সতীদাহ প্রথার উচ্ছেদ।

১৮৭১ – তিতুমীরের মৃত্যু।

১৮৪৮ – লর্ড ডালহৌসী গভর্নর জেনারেল নিযুক্ত।

১৮৫৩ – উপমহাদেশে প্রথম রেলগাড়ি চালু।

১৮৫৬ – বিধবা বিবাহ চালু।

১৮৫৭ – সিপাহী বিদ্রোহ।

১৮৫৭ – লর্ড স্ক্যানিং কর্তৃক উপমহাদেশে কাগজের মুদ্রা চালু।

১৮৬০ – নীল বিদ্রোহ।

১৮৬১ – উপমহাদেশে লর্ড স্ক্যানিং কর্তৃক পুলিশ ব্যবস্থা চালু।

১৮৮৫ – ভারতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা।

১৮৯৯ – লর্ড কার্জন ভাইসরয় নিযুক্ত।

১৯০১ – ঢাকা শহরে (আহসান মঞ্জিলে) প্রথম বিদ্যুৎ বাতির প্রচলন।

১৯০৩ – স্বদেশী আন্দোলন শুরু।

১৯০৫, ১৬ অক্টোবর – বঙ্গভঙ্গ। পূর্ববঙ্গ ও বাংলায় আসাম নামে নতুন প্রদেশ গঠন। ঢাকা ২য় বার রাজধানী হয়।

১৯০৬ – বঙ্গভঙ্গ ও স্বদেশী আন্দোলনকে কেন্দ্র করে বাংলায় হিন্দু-মুসলিম দাঙ্গা।

১৯০৬ ডিসেম্বর – সলিমুল্লাহর নেতৃত্বে ঢাকার শাহবাগে নিখিল ভারত মুসলিম লীগের প্রতিষ্ঠা লাভ।

১৯০৮ – নওয়াব স্যার সলিমুল্লাহর নেতৃত্বে পূর্ববাংলা ও আসাম প্রাদেশিক মুসলিম লীগ গঠন।

১৯০৮, ১২ আগস্ট – ক্ষুদিরামের ফাঁসি।

১৯১১ – বঙ্গভঙ্গ রদ। বাংলা ভাষী অঞ্চল নিয়ে একটি মাত্র প্রদেশ গঠন, বাংলা থেকে বিহার পৃথক করা হয়। বঙ্গভঙ্গ রদ করা করা হয়।

১৯১২ – ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকল্পে নাথান কমিশন গঠন।

১৯১৩, ৭ আগস্ট – ঢাকা জাদুঘরের (জাতীয় জাদুঘর) প্রতিষ্ঠা।

১৯১৩ – উপমহাদেশে প্রথম রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার লাভ।

১৯১৪ – লর্ড হার্ডিঞ্জ কর্তৃক পাবনার পাকশীতে হার্ডিঞ্জ ব্রীজ নির্মাণ।

১৯১৯ থেকে ১৯২২ – খেলাফত ও অসহযোগ আন্দোলন বিরাজমান।

১৯২১, ১ জুলাই – ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা।

১৯৩০, ১৮ এপ্রিল – মাস্টার দা সূর্যসেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন।

১৯৪০, ২৩ মার্চ – মুসলিম লীগের শেরেবাংলা কর্তৃক ‘লাহোর’ প্রস্তুাব উত্থাপন।

১৯৪৩ – ‘মহাদুর্ভিক্ষ’। পঞ্চাশের মন্বন্তর নামে খ্যাত (১৩৫০ বাংলা)।

১৯৪৬ – সোহরাওয়ার্দীর নেতৃত্বে মুসলিম লীগের নির্বাচনী বিজয় ও মন্ত্রিসভা গঠন।

১৯৪৭, এপ্রিল – স্বাধীন সার্বভৌম বাংলা গঠনে সোহরাওয়ার্দীর আহ্বান।

১৯৪৭, জুন – বাংলা ভাগের পক্ষে বেঙ্গল লেজিসলেটিভ এসেম্বলিতে প্রস্তাব গ্রহণ।

১৯৪৭, ২ সেপ্টেম্বর – ‘তমুদ্দুন মজলিস’ গঠিত।

১৯৪৭ – শরৎচন্দ্র বসু ও আবুল হাশিমের স্বাক্ষরে বাংলার কাঠামো প্রকাশ।

১৯৪৭, ১৪ ও ১৫ আগস্ট – যথাক্রমে পাকিস্তান ও ভারত রাষ্ট্রের জন্ম।

১৯৪৭, ৪ জুন – জিন্নাহর ঘোষণা ‘উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্র ভাষা’।

১৯৫২, ৩১ জানুয়ারি – সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন।

১৯৫২, ২১ ফেব্রুয়ারি – বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে সাধারণ ধর্মঘট আহ্বান। ঢাকায় ছাত্রদের ১৪৪ ধারা ভঙ্গ। পুলিশের গুলিতে সালাম, বরকত, রফিক, জব্বার শহীদ হন।

১৯৫৪ – প্রাদেশিক পরিষদ নির্বাচনে শেরে বাংলার নেতৃত্বে যুক্তফ্রন্টের বিপুল বিজয়।

১৯৫৫ – পূর্ব বাংলার নাম হয় পূর্ব পাকিস্তান।

১৯৫৫ – ‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’ থেকে ‘মুসলিম’ শব্দ বাদ।

১৯৫৫, ৩ ডিসেম্বর – বাংলা একাডেমী প্রতিষ্ঠা।

১৯৫৬, মার্চ – পাকিস্তানের প্রথম শাসনতন্ত্র প্রণীত হয়। পাকিস্তান কর্তৃক বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা প্রদান।

১৯৫৭, ৭ ফেব্রুয়ারি – মাওলানা ভাসানীর কাগমারি সম্মেলন। সম্মেলনে আওয়ামী লীগ বিভক্ত হয়ে ভাসানীর নেতৃত্বে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) গঠিত।

১৯৫৮, ৭ অক্টোবর –
পাকিস্তানে মে. জে. ইস্কান্দার মীর্জার ক্ষমতা দখল।

১৯৫৮, ২৭ অক্টোবর – পাকিস্তানে জে. আইয়ুব খানের ক্ষমতা দখল।

১৯৬৬, ১৩ ফেব্রুয়ারি – লাহোরে অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকে শেখ মুজিবুর রহমানের ‘ছয় দফা’ ঘোষণা।

১৯৬৮, ১৯ জুন – আগরতলা ষড়যন্ত্র মামলার শুনানি শুরু।

১৯৬৯, ২৪ জানুয়ারি – পূর্ব পাকিস্তানে গণঅভ্যুত্থান।

১৯৬৯, ২৪ ফেব্রুয়ারি – আইয়ুব খানের পদত্যাগ এবং ইয়াহিয়া খানের ক্ষমতা গ্রহণ।

১৯৭০, ১২ নভেম্বর – প্রলয়ঙ্করী ঘূণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রায় ১০ লাখ লোকের মৃত্যু।

১৯৭০, ১৭ ডিসেম্বর – প্রাদেশিক ও জাতীয় পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়।

১৯৭১, ৭ মার্চরেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ।

১৯৭১, ২৫ মার্চ – বাঙালির উপর পাক সেনাদের গণহত্যা (অপারেশন সার্চ লাইট) অভিযান।

১৯৭১, ২৬ মার্চ – বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা।

১৯৭১, ১৭ এপ্রিল – মুজিবনগরে অস্থায়ী বাংলাদেশ সরকার গঠন।

১৯৭১, ১৬ ডিসেম্বর – পাকবাহিনীর আত্মসমর্পণ।

১৯৭২, ১০ জানুয়ারি – বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন।

১৯৭২, ১৬ ডিসেম্বর – বাংলাদেশের সংবিধান প্রবর্তন। (১২ অক্টোবর ’৭২ উত্থাপিত ও ৪ নভেম্বর ১৯৭২ গৃহীত)

১৯৭৪, ১৭ সেপ্টেম্বর – জাতিসংঘের সদস্য পদ লাভ।

১৯৭৪, ২৪ সেপ্টেম্বর – জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বঙ্গবন্ধুর বাংলায় ভাষণ।

১৯৭৫, ১৫ আগস্ট – বঙ্গবন্ধু হত্যা।

১৯৭৫, ৩ নভেম্বর – ঢাকা কেন্দ্রীয় কারাগারে চার জাতীয় নেতাকে হত্যা।

১৯৭৫, ৭ নভেম্বর – সিপাহী জনতা বিপ্লব।

১৯৭৫, ৩ মার্চ – বাঙালির পরিবর্তে ‘বাংলাদেশী জাতীয়তা’ আখ্যায়িত করা হয়।

১৯৮১, ৩০ মে – বিদ্রোহী সেনা সদস্যদের হাতে প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিহত।

১৯৮২, ২৪ মার্চ – জেনারেল এরশাদের ক্ষমতা দখল।

১৯৮৮, ৭ জুন – ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা করে অষ্টম সংশোধনী বিল সংসদে পাস।

১৯৯০, ৬ ডিসেম্বর – গণআন্দোলনে এরশাদের পতন।

১৯৯২ – ভারতের পক্ষ থেকে বাংলাদেশের কাছে তিন বিঘা করিডোর হস্তান্তর।

১৯৯৬, ২১ মার্চ – ৩০ বছরের জন্য বাংলাদেশ-ভারত পানি চুক্তি স্বাক্ষর।

১৯৯৭ – বাংলাদেশের আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হয়।

১৯৯৭, ২ ডিসেম্বর – সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতির মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষর।

১৯৯৯, ১৭ নভেম্বর – ২১ ফেব্রুয়ারি (UNESCO কর্তৃক) আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা লাভ।

২০০০, ২১ ফ্রেব্রুয়ারি – প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত।

২০০০, ২৬ জুন – দশম টেস্ট ক্রিকেট খেলুড়ে দেশ হিসেবে বাংলাদেশের বিশেষ পর্যাদা লাভ।

২০০১, ১ অক্টোবর – বাংলাদেশে অষ্টম জাতীয় সংসদ নির্বাচন এবং চারদলীয় ঐক্য জোটের জয়। টেবিল টেনিসে ১৬ বার জাতীয় চ্যাম্পীয়ন হওয়ায় গিনেস বুক অব ওয়াল্ড রেকর্ডস এ জোবায়রা রহমান নিলুর নাম স্থান পায়।

২০০২, ১ মার্চ – সারা দেশে পরিবেশ দূষণকারী পলিথিন ব্যাগ উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধ করা হয়।

২০০৩, ২৩ এপ্রিল – দিনাজপুরের বড়পুকুরিয়ায় কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করা হয়।

২০০৪, ১৯ জানুয়ারি – মতিঝিলে ৩৭ তলা বিশিষ্ট দেশের সর্বোচ্চ ভবন সিটি সেন্টার এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

২০০৬, ১০ ডিসেম্বর – ড. মুহাম্মদ ইউসূস ও গ্রামীণ ব্যাংকের নোবেল শান্তি পুরস্কার লাভ।

২০০৭, ১১ জানুয়ারি – বাংলাদেশে জরুরী অবস্থা জারী এবং নবম জাতীয় সংসর নির্বাচনের লক্ষ্যে নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠন।

২০০৭, ১৫ নভেম্বর – প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সুনামির আঘাতে বাংলাদেশে কমপক্ষে তিনহাজার লোকের প্রাণ হানি।

২০০৮, ২৯ ডিসেম্বর – বাংলাদেশে বহুল আলোচিত নবন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের বিপুল জয়।

২০০৯, ২৫ ফেব্রুয়ারি – ঢাকা পিলখানায় বিডিআর বিদ্রোহে ৬৭ সেনা কর্মকর্তা নিহত।

২০১১, ১০ জানুয়ারি – অব্যাহত মূল্যধসে জের ধরে শেয়ারবাজারে ইতিহাসে প্রথম বারের মতো ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন বন্ধ করা হয়।

২০১১, ২৩ জানুয়ারি – বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আনুষ্ঠানিকভাবে যাত্রা আরম্ভ করে।

২০১১, ১৯ অক্টোবর – উপমহাদেশ ভাগের ৬৪ বছর পর দহগ্রাম-আঙ্গরপোতা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের সাথে সংযুক্ত হয়।

২০১২, ১৪ মার্চ – সমুদ্রসীমা নিয়ে মায়ানমারের সঙ্গে বাংলাদেশের পক্ষে রায় দেয় জার্মানির হামবুর্গে অবস্থিত ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর ল অব দ্যা সি।

২০১২, ২৯ মে – প্রথম বাংলাদেশী নারী হিসেবে এভারেস্ট জয় করেন নিশাত মজুমদার।

২০১২, ৮ অক্টোবর – বাংলাদেশে নির্মিত প্রথম যুদ্ধজাহাজ এর যাত্রা শুরু।

২০১২, ২৪ এপ্রিল – রাষ্টপতি জিল্লুর রহমানের মৃত্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে আব্দুল হামিদের শপথ গ্রহণ। সাভারে ৯ম তলা বাণিজ্যিক ভবন ধ্বসে সহস্রাধিক গার্মেন্টস কর্মীর মর্মান্তিক মৃত্যু।

২০১৩, ৩০ এপ্রিল – বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী হিসেবে স্পীকার পদে ড. শিরিন শারমিন চৌধুরীর শপথ গ্রহণ।

২০১৪, ৫ জানুয়ারি – বাংলাদেশের বহুল আলোচিত দশম জাতীয় সংসদ নির্বাচন। প্রধান বিরোধীদল বিএনপিসহ ২৮টি দলের নির্বাচন বর্জন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫৩ জন নির্বাচিত। আওয়ামীলীগ এককভাবে সরকার গঠন করে।

২০১৫ – একাদশ বিশ্বকাপ ক্রিকেট ২০১৫ এ বাংলাদেশ ক্রিকেট দল প্রথমবারের মতো কোয়াটার ফাইনাল খেলার গৌরব অর্জন করে। এতে পতিপক্ষ ভারত ১০৯ রানে জয় লাভ করে।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.docx)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা