সাধারণ জ্ঞান : ধান

Article Stats 📡 Page Views
Reading Effort
455 words | 3 mins to read
Total View
1.2K
Last Updated
09-May-2021 | 12:19 PM
Today View
0
ধান
সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয় কোন জেলায়? – ময়মনসিংহ জেলায়।

বাংলাদেশের আবাদী জমির কত অংশে ধান চাষ হয়? – ৭০%।

চলতি বাজার মূল্যে জিডিপিতে সর্বাধিক অবদান কোন খাতের? – কৃষি খাত।

বাংলাদেশের জাতীয় কৃষি নীতি কবে প্রণয়ন করা হয়? – ১৯৯৯ সালে।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (BRRI) কোথায় অবস্থিত? – গাজীপুরের জায়দেবপুরে।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কত সালে প্রথম, কী ধান উদ্ভাবন করে? – ১৯৭০ সালে ‘চান্দিনা’ বি. আর. ৮।

বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী বাংলাদেশের উন্নত জাতের ধান কোনটি? – হাইব্রিড (জনক-ইউয়েন লং পিং)।

সর্বোচ্ছ ফলনের ধানের জাত কোনটি? – বিনাধান-৬।

আলোক-৬২০১ কী? – উচ্চ ফলনশীল এক প্রকার ধানের জাত।

বাংলাদেশে বীজ শোধন যন্ত্রের উদ্ভাবক কে? – প্রফেসর ড. বাহাদুর মিয়া।

IRRI কী? – International Rice Research Institute (আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র)।

IRRI (International Rice Research Institue)-এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? – ফিলিপাইনের ম্যালিনায়।

বাংলাদেশে কবে হাইব্রিড ধান উৎপাদন শুরু হয়েছে? – ১৯৯৮ সালের ডিসেম্বর থেকে।

‘বাউ-১৬’ কী? – উচ্চ ফলনশীল ধান; এটি ১৯৯৬ সালে উদ্ভাবিত হয়।

‘আলোক-৬২১০’ কী? – উচ্চ ফলনশীল ধান।

উচ্চ ফলনশীল ‘আলোক-৬২১০’ কোন দেশে থেকে আমদানী করা হয়েছে? – ভারত থেকে (ব্রাক আমদানি করেছে)।

চাল রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? – থাইল্যান্ড।

বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চালকল রয়েছে? – নওগাঁ।

‘পূর্বাচী’ ধান কোন দেশ থেকে আনা হয়েছে? – গণচীন থেকে।

সুপার সাইস (Super Rice) কী? – উচ্চ ফলনশীল ধান।

স্পিরোলিনা কী, কে আবিষ্কার করেন? – এক প্রকার শৈবাল জাতীয় সুষম খাদ্য। আবিষ্কারক: ড. ফ্লোরা মজিদ।

স্বর্ণা সার কী, কে, কখন আবিষ্কার করেন? – এক ধরনের জৈব সার, ১৯৮৭ সালে আবদুল খালেক এই সার আবিষ্কার করেন।

‘স্বর্ণা সার’ এ পর্যন্ত কী কী পুরস্কার পেয়েছে? – কমনওয়েলথ ও বাংলাদেশের প্যাটেন্ট সার্টিফিকেট।

বাংলাদেশের কৃষি উন্নয়ন ক্ষেত্রে প্রথম রাষ্ট্রপতি পুরস্কার ঘোষণা করা হয় কবে? – ১৯৭৯ সালের ১৪ এপ্রিল। (জাতীয় কৃষি পুরস্কার)।

বাংলাদেশের পানি সম্পদের চাহিদা সবচেয়ে বেশি কোন খাতে? – কৃষি খাতে।

বাংলাদেশের এ যাবৎ কয়ট কৃষিশুমারী অনুষ্ঠিত হয় এবং কত সালে? – ৪টি। প্রথম কৃষিশুমারী ১৮ নভেম্বর ১৯৮০ (ফলপ্রকাশ), দ্বিতীয় কৃষিশুমারী ২৬ জুন ১৯৮৬, তৃতীয় কৃষিশুমারি ৬-২৬ জানুয়ারি ১৯৯৭, চতুর্থ কৃষি শুমারী সারাদেশে একযোগে ১১ মে ২০০৮ এ অনুষ্ঠিত হয়।

সমগ্র বাংলাদেশে প্রথমবারের মতো ২ কোটি ৯৯ লাখ খানা একযোগে কৃষি শুমারী করে কবে? – ১১ মে ২০০৮।

বর্তমানে ধান উৎপাদনে পৃথিবীতে বাংলাদেশের স্থান কততম? – চতুর্থ।

ধান উৎপাদন ও রপ্তানির ক্ষেত্রে শীর্ষ দেশ কোন গুলো? – উৎপাদনে-চীন এবং রপ্তানিতে-থাইল্যান্ড।

‘হাইব্রীড’ ’হীরা’ ও ‘সোনার বাংলা-১’ ‘সুপার রাইস’ কী? – নতুন উদ্ভাবিত উচ্চফলনশীল জাতের এক প্রকার ধান।

বৈচিত্র্যময় ধান
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত লবণাক্তসহিষ্ণু ধান কী কী? – বিনা-৮ ও বিনা-৯।

মঙ্গা এলাকার জন্য কোন ধান বিখ্যাত? – বিআর-৩৩।

লবণাক্ত সহনশীল ধানের জাত কোনটি? – ব্রি ধান ৪৭।

জোয়ার-ভাটা অঞ্চলের জন্য উপযুক্ত ধান কোনটি? – ব্রি ধান ৪৪, ব্রি ধান ৩৩, বিআর ১১।

বন্যা-পরবর্তী এলাকার জন্য উপযুক্ত ধান কোনটি? – ব্রি ধান ৪৬।

জলমগ্ন এলাকায় সহনশীল ধান কোনটি? – বিআর ১১।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (1)

মোঃ কামরুল হাসান 11-Dec-2025 | 11:46:56 AM

Good

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা