Lesson # 10 - Online Bijoy Bangla Typing Tutorial / অনলাইন বিজয় বাংলা টাইপিং টিউটোরিয়াল

Article Stats 📡 Page Views
Reading Effort
509 words | 3 mins to read
Total View
7.1K
Last Updated
22-Apr-2026 | 03:04 PM
Today View
0
Step : 20
এই লেসনে আমরা যুক্ত বর্ণ লিখা শিখবো। যুক্ত বর্ণ লিখাও খুব সোজা। মনে করুন আপনি “ষ” এর সাথে “ট” যুক্ত করতে চান। তার আগে আমি আপনাকে বলতে চাই আপনি “ষ” এবং “ট” লিখতে জানেন তো? আপনি যদি আমার আগের লেসন গুলো ভালো করে আয়ত্ব করেন তবে এটা আপনার জন্য সহজ কাজ।

দেখি  আপনি এখানে একবার ষ এবং ট লিখুন-
ষট


এইবার এদের মাঝখানে একটা হসন্ত দিন।
প্রথমে “ষ” লিখুন, তারপর হসন্ত দিন, তারপর “ট” লিখুন।

মনে রাখতে হবে, হসন্ত এর পর যদি Space দেন তবে তারা যুক্ত হবে না।

ষ+হসন্ত+ট=ষ্ট

অর্থাৎ বাংলায় দুইটা বর্ণকে যুক্ত করতে তাদের মাঝে হসন্ত দিতে হয়।

বাংলা ‍যুক্তবর্ণের তালিকা

 দেয়া হলো। এগুলো চর্চা করুন।

ক্ষ = ক হসন্ত ষ (ক্ষমা)
হ্ম = হ হসন্ত ম (ব্রাহ্মণ)
ক্ষ্ম = ক হসন্ত ষ হসন্ত ম
ষ্ণ = ষ হসন্ত ণ (কৃষ্ণ)
ঞ্জ = ঞ হসন্ত জ (কুঞ্জ)
জ্ঞ = জ হসন্ত ঞ (জ্ঞান)
ঙ্গ = ঙ হসন্ত গ (সঙ্গা)
ঙ্ক = ঙ হসন্ত ক (অঙ্কন)
ঞ্চ = ঞ হসন্ত চ (বেঞ্চ)
ঞ্ছ = ঞ হসন্ত ছ (বঞ্ছনা)

ট্ট = ট হসন্ত ট (চট্টগ্রাম)
হ্ন = হ হসন্ত ন (চিহ্ন)
হ্ণ = হ হসন্ত ণ (অপরাহ্ণ)
দ্ধ = দ হসন্ত ধ (বৃদ্ধ)
ধ্ব = ধ হসন্ত ব (ধ্বংশ)
ত্র = ত লিখে র-ফলা দিন (ত্রাণ) (অনেকে এটাকে স্বরবর্ণ “এ” মনে করে ভুল করে)
ক্র = ক লিখে র-ফলা দিন (চক্র)
ত্ত = ত হসন্ত ত (উত্তর) (অনেকে এটাকে স্বরবর্ণ “ও” মনে করে ভুল করে)
ক্ত = ক হস্ত ত (রক্ত)
ত্থ = ত হসন্ত থ (উত্থান)

ক্স = ক হসন্ত স (কক্সবাজার)
ত্ম =  ত হসন্ত ম (আত্মা)
ক্ট = ক হসন্ত ট (ডক্টর)
ক্ট্র = ক হসন্ত ট লিখে র-ফলা (্র) দিন (অক্ট্রয়)
গ্ধ = গ হসন্ত ধ (মুগ্ধ)
হৃ = হ দিয়ে ঋ-কার (ৃ) (হৃদয়)
রূ = র দিয়ে ঊ-কার (ূ) (রূপা)
দ্ব = দ হসন্ত ব (দ্বীন)
ঘ্ন = ঘ হসন্ত ন (বিঘ্ন)
ঙ্খ = ঙ হসন্ত খ (শৃঙ্খলা)

চ্ছ = চ হসন্ত ছ (ইচ্ছা)
ন্ড = ন হসন্ত ড (দন্ড)
ণ্ড = ণ হসন্ত ড (খণ্ড)
ণ্ট = ণ হসন্ত ট (ঘণ্টা)
ন্ট = ন হসন্ত ট
ন্ত = ন হসন্ত ত (দন্ত)
ল্প = ল হসন্ত প (গল্প)
প্ত = প হসন্ত ত (গুপ্ত)
জ্জ্ব = জ হসন্ত জ হসন্ত ব (লজ্জ্ব)
ণ্ঠ = ণ হসন্ত ঠ (লণ্ঠন)

স্ফ = স হসন্ত ফ (স্ফুটনাঙ্ক)
স্থ = স হসন্ত থ (স্থান)
ষ্প = ষ হসন্ত প (পুষ্প)
ম্ন = ম হসন্ত ন (নিম্ন)
ন্ম = ন হসন্ত ম (জন্ম)
শু = শ দিয়ে ‍উ-কার ( ু) (শুভ)
ত্ত্ব = ত হসন্ত ত হসন্ত ব (তত্ত্ব)
ন্ধ = ন হসন্ত ধ (গন্ধ)
গ্ম = গ হসন্ত ম (যুগ্ম)
ন্থ = ন হসন্ত থ (মন্থন)

এই রকম আরো অনেক যুক্ত বর্ণ আছে। শুধু যুক্ত বর্ণ টিতে কি কি বর্ণ যুক্ত আছে তাদের মাঝে শুধু হসন্ত দিয়ে দিলেই যুক্ত হয়ে যাবে।

এখন মনের ইচ্ছা মত যা ইচ্ছা তাই লিখুন কমেন্ট বক্সে। দেখি কেমন টাইপ শিখলেন...

মোবাইলে বিজয় কি-বোর্ড দিয়ে বাংলা টাইপিং

- - - - - - - - - - -

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (16)

My All Garbage 06-Mar-2023 | 03:52:04 PM

ধন্যবাদ, ভাই।

নাহিদ 06-Mar-2023 | 09:29:13 AM

মনে খুব ইচ্ছে ছিল, যেদিন সব লেসন শেষ করতে পারবো সেদিন কমেন্ট করবো ,আজ সেই দিন ,আজ আমি না দেখে বাংলা টাইপ করতে পারি , অসংখ্য ধন্যবাদ My All Garbage trem কে

Guest 19-Dec-2022 | 09:18:17 AM

আপনি সত্যি খুব চমৎকার কাজ করেছেন। অনেক অনেক ধন্যবাদ....

Sadman Showhardo 24-Nov-2022 | 06:17:20 PM

অনেক ভালো ভাবে বুঝিয়ে সব কিছু লিখেছেন। প্র্যাকটিসের জন্য উদাহরণ গুলোও অনেক ভালো (স্পিড বাড়লে পরে আরো অনেক কিছু লিখবো ইনশাল্লাহ্।)

My All Garbage 06-Dec-2021 | 10:42:19 AM

আপনি ইউনি-বিজয় ইউজ করছেন, আপনি Ctrl+Alt+B দিয়ে বিজয় চালু করতে হবে। আপনি Ctrl+Alt+V দিয়ে বিজয় চালু করেছিলেন।

ইউনি-বিজয় দিয়ে শুধু মাত্র ইন্টারনেট/মোবাইলের জন্য বাংলা লিখা হবে।

Guest 06-Dec-2021 | 09:42:48 AM

বিজয় দিয়ে এত সহজে বাংলা লিখতে পারব কখনো ভাবতে পারিনাই কিন্তু গেলো ৭ দিন পর আজ এটা প্রমান হয়ে গেলো যে আপনার পক্ষে আরো অনেক কিছুই সম্ভব । বাংলা ও বাংলির উন্নয়ন এর কাজ করার জন্য সম্মান জানাই আপনাকে ।
তবে বিজয় দিয়ে লিখলে ( রেফ - র্র্ ) কোনদিন ঠিকমত কাজ করে আবার কোনদিন করেনা কেন?

Raihan 27-Apr-2021 | 08:18:05 PM

দিনে একবার করে প্র্যাক্টিস করি। আগে অভ্র ইউজার ছিলাম। ইউনিজয়তে শিফ্ট করলাম এক সপ্তাহ হলো। আপনাকে ধন্যবাদ।

My All Garbage 31-Oct-2020 | 06:30:07 AM

লিখা দ্রুত করার একটাই উপায়। বেশি বেশি লিখা।

All You Need to Know about Bangladesh 30-Oct-2020 | 07:58:49 PM

দুই দিনে নাদেখে লেখা শিখলাম, বাট লেখা দ্রুত করার উপায় কি?

Guest 18-Oct-2020 | 08:17:42 PM

অনেক ধন্যবাদ এমন একটা টিউটেরিয়াল বানানোর জন্য । সতিই বিজয় টাইপিং শেখার জন্য ভাল কিছু পাচ্ছিলাম না । বিজয়ের সাধে যেইটা থাকে ঔইটা দিয়ে শেখা সম্ভব না । এমন কিছু খুজতেছিলাম । ধন্যবাদ ।

Guest 09-Apr-2020 | 04:16:49 PM

ভাই সত্যি অনেক ভালো লাগছে , ‍সম্পূন্ন টাইপিং করেছি । ধন্যবাদ ভাই , আশা করি আপনি এভাবেই সবার পাশে থাকবেন ।

My All Garbage 26-Jul-2019 | 03:39:05 AM

স্থা = স হসন্ত থ (অবস্থা)

Shakila 26-Jul-2019 | 01:24:21 AM

But aivabe "obostha" sobdota likha jaccena Kno pls janaben

Guest 06-May-2019 | 05:54:44 AM

খুব সুন্দর করে সাজানো, ধন্যবাদ আপনাকে।

Guest 11-Feb-2019 | 05:50:49 PM

বাংলা টাইপিংয়ের জন্য এটা অত্যন্ত চমৎকার একটি টাইপিং টিউটোরিয়াল তথা অনলাইন টিউটোরিয়াল। আমি সত্যি এতোটা উপকৃত হয়েছি যা ভাষায় বোঝাতে পারবোনা। ধন্যবাদ , এ রকম একটি টিউটোরিয়ালের জন্য।দোয়া করি আপনারা আরো ভালো কিছু করেন।

Guest 29-Sep-2018 | 02:21:45 PM

এটা খুব সুন্দর সিস্টেম হয়েছে । ধন্যবাদ ভাই ।

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা