ত্রিকোণমিতিক অনুপাত : অনুশীলনী-৯ - সৃজনশীল - ৩৬

Article Stats 💤 Page Views
Reading Effort
436 words | 3 mins to read
Total View
3
Last Updated
4 hours ago
Today View
3

৩৬ $\tan (p+q) = \sqrt3$, $\sin (p-q) = 0$; $p$, $q$ সূক্ষ্মকোণ। $x = \cot \theta$, $y = \cos \theta$

  • (ক) $\cos \left( 90^\circ - \theta \right) = \frac{3}{5}$ হলে, ${\rm cosec}\ \theta$ এর মান নির্ণয় কর।
  • (খ) $\cot^2p - \cos^2q$ এর মান নির্ণয় কর।
  • (গ) $x^4 - x^2 = 1$ হলে, প্রমাণ কর যে, $y^4 + y^2 = 1$
💡 এই অধ্যায়ের সব সৃজনশীলের সূচি ➔

(ক) নং এর সমাধান

দেওয়া আছে,

$\cos \left( 90^\circ - \theta \right) = \frac{3}{5}$


আমরা জানি, পূরক কোণের সূত্রানুসারে $\cos \left( 90^\circ - \theta \right) = \sin \theta$

সুতরাং, $\sin \theta = \frac{3}{5}$


আবার আমরা জানি,

${\rm cosec}\ \theta = \frac{1}{\sin \theta}$


মান বসিয়ে পাই,

${\rm cosec}\ \theta = \frac{1}{\frac{3}{5}}$

$\therefore {\rm cosec}\ \theta = \frac{5}{3}$


সুতরাং, ${\rm cosec}\ \theta$ এর নির্ণেয় মান $\frac{5}{3}$। Answer


(খ) নং এর সমাধান

উদ্দীপক হতে পাই,

$\tan (p+q) = \sqrt{3}$

বা, $\tan (p+q) = \tan 60^\circ$     [যেহেতু $\tan 60^\circ = \sqrt{3}$]

$\therefore p + q = 60^\circ$ ........ (i)


আবার,

$\sin (p-q) = 0$

বা, $\sin (p-q) = \sin 0^\circ$     [যেহেতু $\sin 0^\circ = 0$]

$\therefore p - q = 0^\circ$ ........ (ii)


সমীকরণ (i) ও (ii) যোগ করে পাই,

$(p + q) + (p - q) = 60^\circ + 0^\circ$

বা, $2p = 60^\circ$

$\therefore p = 30^\circ$


সমীকরণ (i) হতে সমীকরণ (ii) বিয়োগ করে পাই,

$(p + q) - (p - q) = 60^\circ - 0^\circ$

বা, $2q = 60^\circ$

$\therefore q = 30^\circ$


প্রদত্ত রাশি $= \cot^2 p - \cos^2 q$


$p$ ও $q$ এর মান বসিয়ে পাই,

$= \cot^2 30^\circ - \cos^2 30^\circ$

$= (\sqrt{3})^2 - \left(\frac{\sqrt{3}}{2}\right)^2$

$= 3 - \frac{3}{4}$


লসাগু করে পাই,

$= \frac{12 - 3}{4}$

$= \frac{9}{4}$


সুতরাং, নির্ণেয় মান $\frac{9}{4}$। Answer


(গ) নং এর সমাধান

দেওয়া আছে,

$x = \cot \theta$

$y = \cos \theta$


প্রশ্নমতে,

$x^4 - x^2 = 1$


$x$ এর মান বসিয়ে পাই,

বা, $\cot^4 \theta - \cot^2 \theta = 1$


পক্ষান্তর করে পাই,

বা, $\cot^4 \theta = 1 + \cot^2 \theta$


আমরা জানি, $1 + \cot^2 \theta = {\rm cosec}^2 \theta$

বা, $\cot^4 \theta = {\rm cosec}^2 \theta$


সাইন ও কোসাইনে পরিবর্তন করে পাই,

বা, $\frac{\cos^4 \theta}{\sin^4 \theta} = \frac{1}{\sin^2 \theta}$


উভয়পক্ষকে $\sin^2 \theta$ দ্বারা গুণ করে পাই,

বা, $\frac{\cos^4 \theta}{\sin^2 \theta} = 1$


আড়গুণন করে পাই,

বা, $\cos^4 \theta = \sin^2 \theta$


আমরা জানি, $\sin^2 \theta = 1 - \cos^2 \theta$

বা, $\cos^4 \theta = 1 - \cos^2 \theta$


পক্ষান্তর করে পাই,

বা, $\cos^4 \theta + \cos^2 \theta = 1$


এখন $y = \cos \theta$ মানটি বসিয়ে পাই,

$\therefore y^4 + y^2 = 1$


সুতরাং, প্রমাণ হলো যে, $y^4 + y^2 = 1$। Proved

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!




Comments (0)