সৃজনশীল : ধারাবাহিক অনুপাত : অনুশীলনী ১১ - সমস্যা ২৩

History 📡 Page Views
Published
31-Oct-2025 | 04:08 PM
Total View
126
Last Updated
31-Dec-2025 | 07:42 PM
Today View
0

 ২৩  একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত $5:12:13$ এবং পরিসীমা $30$ সে.মি.

  • (ক) ত্রিভুজটি অঙ্কন কর এবং কোণ ভেদে ত্রিভুজটি কী ধরনের তা লেখ।
  • (খ) বৃহত্তর বাহুকে দৈর্ঘ্য এবং ক্ষুদ্রতর বাহুকে প্রস্থ ধরে অঙ্কিত আয়তক্ষেত্রের বর্ণের সমান বাহুবিশিষ্ট বর্গের ক্ষেত্রফল নির্ণয় কর।
  • (গ) উক্ত আয়তক্ষেত্রের দৈর্ঘ্য $10\%$ এবং প্রস্থ $20\%$ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?

(ক) নং এর সমাধান
মনে করি, ত্রিভুজের বাহুগুলো $5x$, $12x$ ও $13x$ সে.মি.

শর্তমতে,
$5x+12x+13x=30$
বা, $30x=30$
বা, $x=\frac{30}{30}$
$\therefore x=1$

সুতরাং, বাহুগুলো $5 \cdot 1=5$ সে.মি., $12 \cdot 1=12$ সে.মি. ও $13 \cdot 1=13$ সে.মি.

নিচে ত্রিভুজটি অঙ্কন করা হলো:
ধারাবাহিক অনুপাত
এখানে, $\triangle ABC$ উদ্দিষ্ট্য ত্রিভুজ যার $AB=5$ সে.মি. $AC=12$ সে.মি. ও $BC=13$ সে.মি.

এখন, উক্ত ত্রিভুজ এর

$BC=13$

বা, $BC^2=13^2$ [উভয় পাশে বর্গ করে]

বা, $BC^2=169$

বা, $BC^2=144+25$

বা, $BC^2=12^2+5^2$

$\therefore BC^2=AC^2+AB^2$


দেখা যাচ্ছে যে, ত্রিভুজটি পিথাগোরাসের উপপাদ্য সমর্থন করে, তাই $\triangle ABC$ একটি সমকোণী ত্রিভুজ। [Answer]

(খ) নং এর সমাধান
‘ক’ থেকে প্রাপ্ত বাহুগুলোর মধ্যে বৃহত্তর বাহু $BC=13$ সে.মি. যা নতুন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং ক্ষুদ্রতর বাহু $AB=5$ সে.মি. যা নতুন আয়তক্ষেত্রের প্রস্থ।

প্রশ্নানুসারে আয়তক্ষেত্রটির চিত্র:
ধারাবাহিক অনুপাত
অর্থাৎ, উপরোক্ত অঙ্কিত নতুন আয়তক্ষেত্র $DEFG$ এর দৈর্ঘ্য$=$পূর্বের চিত্রের$BC=$$DG=EF=13$ সে.মি. এবং প্রস্থ$=$পূর্বের চিত্রের $AB=$$DE=FG=5$ সে.মি.।

$D$, $F$ যোগ করে কর্ণ $DF$ নির্ণয় করি।

সুতরাং, পিথাগোরাসের সূত্রানুসরে, $DEF$ সমকোণী ত্রিভুজের

অতিভুজ$=$লম্ব+ভূমি

বা, $DF^2=(DE)^2+(EF)^2$

বা, $DF=\sqrt{(DE)^2+(EF)^2}$

বা, $DF=\sqrt{(13)^2+(5)^2}$

বা, $DF=\sqrt{169+25}$

$\therefore DF=\sqrt{194}$


এখন আয়তক্ষেত্রের কর্ণ $DF$ এর সমান যদি কোনো বর্গের বাহুর দৈর্ঘ্য হয়, তবে বর্গক্ষেত্রটি হবে নিচের $HIJK$ বর্গের মত,
ধারাবাহিক অনুপাত
যার প্রতিটি বাহুর পরিমাপ পূর্বের আয়তক্ষেত্রের কর্ণ $DF$ এর সমান, অর্থাৎ $HI=IJ=JK=HK=\sqrt{194}$ সে.মি.

সুতরাং বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল হবে,

(বাহু) বর্গ সে.মি.

$=\left(\sqrt{194}\right)^2$ বর্গ সে.মি.

$=194$ বর্গ সে.মি.


(গ) নং এর সমাধান
‘খ’ হতে পাই,
আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য $13$ সে.মি. এবং প্রস্থ $5$ সে.মি

সুতরাং আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল হবে$=$দৈর্ঘ্য$\times$প্রস্থ $=13\times5$$=65$ বর্গ সে.মি.

প্রশ্নানুসারে,
$10\%$ বৃদ্ধতে, আয়তক্ষেত্রটির নতুন দৈর্ঘ্য হবে

$=(13+13$এর$10\%)$ সে.মি.

$=(13+13$এর$\frac{10}{100})$ সে.মি.

$=(13+\frac{13}{10})$ সে.মি.

$=(\frac{130+13}{10})$ সে.মি.

$=\frac{143}{10}$ সে.মি.


$20\%$ বৃদ্ধতে, আয়তক্ষেত্রটির নতুন প্রস্থ হবে
$=(5+5$এর$20\%)$ সে.মি.
$=(5+5$এর$\frac{20}{100})$ সে.মি.
$=(5+1)$ সে.মি.
$=6$ সে.মি.

সুতরাং নতুন আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল হবে
$=$দৈর্ঘ্য$\times$প্রস্থ বর্গ সে.মি.

$=\frac{143}{10} \times 6$ বর্গ সে.মি.

$=85.8$ বর্গ সে.মি.


তাহলে, ক্ষেত্রফল বৃদ্ধ পাবে $85.8-65$$=20.8$ সে.মি.

সুতরাং ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পাবে

$=\left(\frac{20.8}{65} \times 100\right)\%$

$=\left(\frac{208}{65 \times 10} \times 100\right)\%$

$=32\%$ [Answer]

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র ১০ টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো .doc ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)
Sribas Chandra Das

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

SSC রুটিন
২০২৬
⏰ আগামীকাল পরীক্ষা
বাংলা-১ম পত্র
২১ এপ্রিল ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ৩ দিন বাকি
বাংলা-২য় পত্র
২৩ এপ্রিল ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ৬ দিন বাকি
ইংরেজি-১ম পত্র
২৬ এপ্রিল ২০২৬ | রবিবার
আর মাত্র ৮ দিন বাকি
ইংরেজি-২য় পত্র
২৮ এপ্রিল ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ১০ দিন বাকি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
৩০ এপ্রিল ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ১৩ দিন বাকি
গণিত
০৩ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ১৫ দিন বাকি
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
০৫ মে ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ১৭ দিন বাকি
ধর্ম ও নৈতিক শিক্ষা
০৭ মে ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ২০ দিন বাকি
পদার্থবিজ্ঞান / ইতিহাস ও বিশ্বসভ্যতা / ফিন্যান্স ও ব্যাংকিং
১০ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ২১ দিন বাকি
ভূগোল ও পরিবেশ
১১ মে ২০২৬ | সোমবার
আর মাত্র ২২ দিন বাকি
কৃষি / গার্হস্থ্য / অন্যান্য
১২ মে ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ২৩ দিন বাকি
হিসাববিজ্ঞান
১৩ মে ২০২৬ | বুধবার
আর মাত্র ২৪ দিন বাকি
রসায়ন / পৌরনীতি / ব্যবসায় উদ্যোগ
১৪ মে ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ২৭ দিন বাকি
উচ্চতর গণিত / বিজ্ঞান
১৭ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ৩০ দিন বাকি
জীববিজ্ঞান / অর্থনীতি
২০ মে ২০২৬ | বুধবার