সম্পাদ্য ৬ : একটি বৃত্ত বা বৃত্তচাপ দেওয়া আছে, কেন্দ্র নির্ণয় করতে হবে।

Article Stats 📡 Page Views
Reading Effort
106 words | 1 min to read
Total View
112
Last Updated
08-Jan-2026 | 09:27 PM
Today View
0

একটি বৃত্ত বা বৃত্তচাপ দেওয়া আছে, কেন্দ্র নির্ণয় করতে হবে।


সম্পাদ্য ৬

মনে করি, বৃত্ত (চিত্র-১) বা বৃত্তচাপ (চিত্র-২) দেওয়া আছে, বৃত্তটির বা বৃত্তচাপটির কেন্দ্র নির্ণয় করতে হবে।


অঙ্কন : প্রদত্ত বৃত্তে বা বৃত্তচাপে তিনটি বিন্দু $A$, $B$ ও $C$ নিই। $A$, $B$ ও $B$, $C$ যোগ করি। $AB$ ও $BC$ জ্যা দুইটির লম্বদ্বিখণ্ডক।

যথাক্রমে $EF$, $GH$ রেখাংশ দুইটি টানি। মনে করি, তারা পরস্পর $O$ বিন্দুতে ছেদ করে। সুতরাং, $O$ বিন্দুই বৃত্তের বা বৃত্তচাপের কেন্দ্র।


প্রমাণ : $EF$ রেখাংশ $AB$ জ্যা এর এবং $GH$ রেখাংশ $BC$ জ্যা এর লম্বদ্বিখণ্ডক। কিন্তু $EF$ ও $GH$ উভয়ে কেন্দ্রগামী এবং $O$ এদের সাধারণ ছেদ বিন্দু। সুতরাং $O$ বিন্দুই বৃত্তের বা বৃত্তচাপের কেন্দ্র।

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা