সাধারণ জ্ঞান : মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা

Article Stats 📡 Page Views
Reading Effort
881 words | 5 mins to read
Total View
3.5K
Last Updated
11-May-2025 | 08:36 AM
Today View
0
মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা

বিভিন্ন পরীক্ষায় আসা মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলি দিয়ে সাজানো হয়েছে এ বিভাগ। চাকরি প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়োজন। 

স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলিত হয়েছিল ১৯৭১ সালের — ২ মার্চ (ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র সভায়)। 

১৯৭১ সালের ২৫ মার্চ রাত থেকে বর্বর পাকিস্তানি সামরিক বাহিনী বাংলাদেশে যে সশস্ত্র আক্রমণ চালায় তার নাম দিয়েছিল — অপারেশন সার্চলাইট। 

Who is the first martyr in our liberation war? — Sangku Samajhder. 

১৯৭১ সালে ঢাকা শহরে ‘অপারেশন সার্চলাইট’ পরিচালনার মূল দায়িত্বে ছিলেন — জেনারেল রাও ফরমান আলী। 

১৯৭১ সালে ২৫ মার্চ ছিল — বৃহস্পতিবার। 

আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়? — ১০ এপ্রিল ১৯৭১। 

বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার ঘোষণা করা হয় ১৯৭১ এর — ৩ মার্চ। 

কোথায় বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার ঘোষণা করা হয়? — পল্টন ময়দান। 

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মূল মন্ত্র ছিল — জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। 

স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম স্থাপন করা হয় — কালুরঘাট, চট্টগ্রাম। 

বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা বার্তাটি কোন সংগঠনের মাধ্যমে বাংলাদেশের সকল স্থানে প্রচারিত হয়েছিল? — ইপিআর। 

পৃথিবীর কোন দেশ দুটির স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে? — বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। 

সেক্টর/ফোর্স 
বাংলাদেশের মুক্তিযুদ্ধে মোট কয়টি ফোর্স ছিল? — ৩টি; যথা— জেড ফোর্স, কে ফোর্স ও এস ফোর্স। 

স্বাধীনতা সংগ্রামের সময় মুক্তিবাহিনীর চিফ অব স্টাফ কে ছিলেন? — লে. কর্নেল (অব.) আব্দুর রব। 

মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক ছিলেন — এ. কে. খন্দকার। 

মুক্তিযুদ্ধের সময় নৌ-কমান্ড গঠিত হয় কোন সেক্টর নিয়ে? — ১০নং সেক্টর। 

মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? — ১১টি। 

মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল? — দুই নম্বর সেক্টর। 

মুক্তিযুদ্ধের কোন সেক্টরটি ছিল ব্যতিক্রমধর্মী? — ১০নং। 

মুক্তিযুদ্ধের মোট সাব সেক্টর কতটি ছিল? — ৬৪টি। 

মুক্তিযুদ্ধের সময় ঢাকার গেরিলা বাহিনীর নাম কী ছিল? — ক্র্যাক প্লাটুন।

মুক্তিযুদ্ধে ‘ক্র্যাক প্লাটুন' কোন শহরে সক্রিয় ছিল? — ঢাকা। 

শহীদ মুক্তিযোদ্ধা শফি ইমাম রুমী মুক্তিবাহিনীর কোন গেরিলা দলের সদস্য ছিলেন? — ক্র্যাক প্লাটুন। 

অপারেশন জ্যাকপট কী? — বাংলাদেশের মুক্তিযুদ্ধে নৌ কমান্ডোদের অভিযান।

তারামন বিবি যুদ্ধ করেন কোন সেক্টরে? — ১১। 

মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন — ইস্টবেঙ্গল রেজিমেন্ট। 

মুক্তিবাহিনীর ‘ওয়ার স্ট্র্যাটেজি’ কী নামে পরিচিত? — তেলিয়াপাড়া স্ট্র্যাটেজি। 

মুক্তিযুদ্ধের সময় ১০ নম্বর সেক্টরের অধীনে দেশের কোন অঞ্চল ছিল? — সমগ্র নৌপথ।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় অপারেশন জ্যাকপটে নৌ-কমান্ডারদের আক্রমণের সাংকেতিক নির্দেশ দেওয়া হতো কীভাবে? — স্বাধীন বাংলা বেতারের গানে। 

বহির্বিশ্ব 
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘে কোন দেশ বাংলাদেশের পক্ষে ‘ভেটো’ প্রদান করেছিল? — সোভিয়েত ইউনিয়ন। 

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন — Nikita khrushchev. 

মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা 
মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতা লাভের বিরোধিতা করেছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কোন দুটি স্থায়ী রাষ্ট্র? — চীন ও যুক্তরাষ্ট্র। 

১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি বাহিনীর বর্বরতার খবর প্রথম বহিঃবিশ্বে প্রচার করেন কোন সাংবাদিক? — সাইমন ড্রিং। 

বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে জাতিসংঘের মহাসচিব কে ছিলেন? — উ থান্ট। 

আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় তৎকালীন সোভিয়েত ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? — আদ্রেই গ্রোমিকো। 

আমাদের স্বাধীনতা যুদ্ধের সময়ে জাতিসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি কে ছিলেন? — সমর সেন।

১৯৭১ সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে আমাদের স্বাধীনতা সংগ্রামে সাহায্য করেছিলেন — অজয় মুখোপাধ্যায়। 

মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দেশ কোনটি? — যুক্তরাষ্ট্র। 

কোন বিখ্যাত গায়ক ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের জন্য গান গেয়েছিলেন? — জর্জ হ্যারিসন। 

'Concert for Bangladesh' কে আয়োজন করেন? — পণ্ডিত রবি শংকর ও জর্জ হ্যারিসন। 

১৯৭১ সালে 'বাংলাদেশের জন্য কনসার্ট’ খ্যাত জর্জ হ্যারিসন কোন বাদক দলের সদস্য? — বিটলস। 

রবি শংকর একজন বিখ্যাত — সেতারবাদক। 

১৯৭১ সালে জর্জ হ্যারিসন কার আহ্বানে বাংলাদেশ কনসার্টে যোগদান করেন? — Ravi Shankar। 

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে কোন তারিখে ভারত পাকিস্তানের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করে? — ৩ ডিসেম্বর ১৯৭১। 

বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিহত ফাদার মারিওভেরেনজি ছিলেন — ইতালির নাগরিক। 

স্বীকৃতি 
বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম অনারব মুসলিম দেশ কোনটি? — সেনেগাল। 

বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি? — পূর্ব জার্মানি। 

কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে? — মিসর। 

বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতিদানকারী দ্বিতীয় দেশের নাম — ভারত। 

বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আফ্রিকান দেশ কোনটি? — সেনেগাল। 

মধ্যপ্রাচ্যের কোন দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়? — ইরাক। 

খেতাব
একমাত্র খেতাবপ্রাপ্ত উপজাতি মুক্তিযোদ্ধার নাম কী? — ইউ কে চিং। 

স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য ‘বীরপ্রতীক’ উপাধি লাভ করে কতজন? — ৪২৬ জন। 

মহান মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশী ব্যক্তি ওডারল্যান্ড কোন দেশের নাগরিক? — নেদারল্যান্ডস। 

বাংলাদেশে মর্যাদা অনুসারে ৩য় বীরত্বসূচক খেতাব — বীরবিক্রম। 

স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীরপ্রতীক উপাধিতে ভূষিত করা হয়? — ২ জন। 

কোন নারী মুক্তিযোদ্ধা সর্বপ্রথম বীর প্রতীক খেতাব পান? — ক্যাপ্টেন সিতারা বেগম। 

মুক্তিযুদ্ধে সর্বশেষ শহীদ হন কোন বীরশ্রেষ্ঠ? — সিপাহি মোস্তফা কামাল। 

অন্যান্য 
মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের ওপর ব্যাপক হত্যাকাণ্ড সংঘটিত হয়? — ১৪ ডিসেম্বর ১৯৭১। 

মুক্তিযুদ্ধের বিজয়ের দিন আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন কে? — এ কে খন্দকার। 

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী ঢাকার কোথায় আত্মসমর্পণ করে? — তৎকালীন রেসকোর্স ময়দানে। 

বাংলাদেশের মুক্তিযুদ্ধে ১৬ ডিসেম্বর কোন পাকিস্তানি জেনারেল আত্মসমর্পণ করেন? — এ এ কে নিয়াজি। 

১৬ ডিসেম্বর ১৯৭১ এর আত্মসমর্পণ অনুষ্ঠানে মিত্রবাহিনীর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন —  জেনারেল জগজিৎ সিং আরোরা। 

১৬ ডিসেম্বর ১৯৭১ এর আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন — একে খন্দকার। 

১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের মূলে যে প্রেরণা ছিল তা কোনটি? — বাঙালি জাতীয়তাবাদ। 

পাকিস্তানি সেনাবাহিনীর হাতে শহীদ দার্শনিকের নাম —  ড. জি সি দেব (গোবিন্দ চন্দ্ৰ দেব)।


💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো .doc ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)