সাধারণ জ্ঞান : মনোএল দা আসসুম্পসাঁউ
| Article Stats | 📡 Page Views |
|---|---|
|
Reading Effort 174 words | 1 min to read |
Total View 1.7K |
|
Last Updated 10-Jun-2022 | 03:55 PM |
Today View 0 |
মনোএল দা আসসুম্পসাঁউ
মনোএল দা আসসুম্পসাঁউ কে ছিলেন? — একজন খ্রিষ্টান ধর্মযাজক।
তিনি কোন দেশের বাসিন্দা ছিলেন? — পর্তুগালের বাসিন্দা ছিলেন। জাতিতে তিনি একজন পর্তুগিজ।
বাংলা সাহিত্যে তাঁর নাম স্মরণ করা হয় কেন? — বাংলা সাহিত্যে তাঁর নাম স্মরণ করা হয় কারণ তিনি বাংলায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন।
মনোএল দা আসসুম্পসাঁউ এর ব্যাকরণ কী?
মনোএল দা আসসুম্পসাঁউ এর আগে বাংলা ভাষায় কেউ ব্যাকরণ রচনা করেন নি। ১৭৪৩ খ্রিষ্টাব্দে পর্তুগালের রাজধানী লিসবন শহরে রেমান লিপিতে মনোএল দুটি বাংলা গ্রন্থ রচনা ও মুদ্রাণ করেন। গ্রন্থ দুটির নাম হল— 'কৃপার শাস্ত্রের অর্থভেদ' এবং 'ভোকাবলারিও এম ইদিওমা বেনগল্লা ই পোরতুগিজ'। এর মধ্যে দ্বিতীয়টি অর্থাৎ ভোকাবলারিও এম ইদিওমা বেনগল্লা ই পোরতুগিজ' হল মূলত অভিধান গ্রন্থ। তবু মনোএল এই গ্রন্থে অতি সংক্ষেপে বাংলা ভাষার ব্যাকরণ একটি অধ্যায়ে সংযোজন করেন। এটাকেই মনোএলের বাংলা ব্যাকরণ বলে এবং এই কারণেই তিনি বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচয়িতা হিসেবে স্মরণীয় হয়ে আছেন।
'কৃপার শাস্ত্রের অর্থভেদ' গ্রন্থের পরিচয় দাও।
'কৃপার শাস্ত্রের অর্থভেদ' (১৭৩৫) মনোএল দা আসসুম্পসাঁউ নামক পর্তুগিজ খ্রিষ্টান মিশনারী কর্তৃক রচিত বাংলা গদ্যগ্রন্থ। ১৭৪৩ খ্রিষ্টাব্দে লিসবনে শহরে রোমান লিপিতে এটি মুদ্রিত হয়। গুরুশিষ্যের কথোপকথনের মধ্যদিয়ে খ্রিষ্টধর্মের মহিমা কীর্তন এই গ্রন্থের লক্ষ্য।
Leave a Comment (Text or Voice)
Comments (0)