সাধারণ জ্ঞান : মোহাম্মদ এয়াকুব আলী চৌধুরী

Article Stats 📡 Page Views
Reading Effort
166 words | 1 min to read
Total View
138
Last Updated
29-Dec-2021 | 06:34 AM
Today View
0
মোহাম্মদ এয়াকুব আলী চৌধুরী

মোহাম্মদ এয়াকুব আলী চৌধুরী কবে জন্মগ্রহণ করেন? — ১৮ ই কার্তিক ১২৯৫ (১৮৮৮)।

তিনি কোথায় জন্মগ্রহণ করেন? — তৎকালীন ফরিদপুর বর্তমান রাজবাড়ী জেলার পাংশার মাগরাডাঙ্গা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।

তিনি কোথায় পড়াশোনা করেছেন? — রাজবাড়ী সূর্যকুমার ইন্সটিটিউট থেকে এন্ট্রান্স পাস; কলকাতায় প্রেসিডেন্সি কলেজে ভর্তি। 

তিনি মূলত কী ছিলেন? — সাহিত্যিক ও সাংবাদিক। 

তিনি কোন পত্রিকার সম্পাদক ছিলেন? — মাসিক সাহিত্য পত্রিকা ' কোহিনূর '।

তিনি কোন সাহিত্য সমিতির প্রতিষ্ঠাদের একজন ছিলেন? — বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি (৪ঠা সেপ্টেম্বর ১৯১১)।

তাঁর রচনার মূল উপজীব্য কি ছিল? — ইসলামী দর্শন ও সংস্কৃতি। কিন্তু হিন্দু মুসলমান সম্প্রীতি।

কর্মজীবনে তিনি কী ছিলেন? — শিক্ষক ও সাংবাদিক।

তাঁর সম্পাদিত পত্রিকাগুলোর নাম কী? — মাসিক 'কোহিনূর', মাসিক 'সাহিত্যিক' (কবি গোলাম মোস্তফা সহযোগে)।

তাঁর দৃষ্টিভঙ্গি কেমন ছিল? — ইসলামের প্রতি তিনি ছিলেন দরদি। এই দরদ নিয়েই হিন্দু – মুসলমান সম্প্রীতিতে বিশ্বাসী ছিলেন। বাঙালি মুসলমানের মাতৃভাষা বাংলা না উর্দু এই বির্তকে তিনি বাংলার পক্ষাবলম্বন করেন।

তাঁর রচিত গ্রন্থগুলোর নাম কী কী? — 'ধর্মের কাহিনী' (১৯১৪), 'নূরনবী' (১৯১৮), 'শান্তিধারা' (১৯১৯), 'মানব মুকুট' (১৯২২)। 

তিনি কবে মৃত্যুবরণ করেন? — ১৯৪০ সালের ১৫ই ডিসেম্বর, ফরিদপুর।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.docx)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা