সাধারণ জ্ঞান : মুহম্মদ আবদুল হাই

Article Stats 📡 Page Views
Reading Effort
202 words | 2 mins to read
Total View
159
Last Updated
10-Jun-2022 | 03:55 PM
Today View
0
মুহম্মদ আবদুল হাই

মুহম্মদ আবদুল হাই  কবে, কোথায় জন্মগ্রহণ করেন? — ১৯১৯ খ্রিষ্টাব্দের ২৬ শে নভেম্বর, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে। 

তিনি কবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের লেকচারার হিসেবে যোগদান করেন? — ১৯৪৯ সালে।

লন্ডন বিশ্ববিদ্যালয়ে তিনি কী নিয়ে গবেষণা করেন? — ধ্বনিবিজ্ঞান (১৯৫২)।

তিনি প্রথম কোন পত্রিকার সম্পাদক ছিলেন? — ১৯৫৬ খ্রিষ্টাব্দ থেকে প্রকাশিত 'সাহিত্য পত্রিকা'র (তখন ষান্মাসিক) প্রতিষ্ঠাতা সম্পাদক। 

কোন গ্রন্থটি রচনার জন্য তিনি স্মরণীয়? — 'ধ্বনিবিজ্ঞান ও বাংল ধ্বনিতত্ত্ব' (১৯৬৪)।

কোন গ্রন্থ রচনার জন্য তিনি সমালোচিত? — সৈয়দ আলী আহসানের সাথে 'বাংলা সাহিত্যের ইতিবৃত্ত' (১৯৬৮) গ্রন্থ লিখে। কেননা এ গ্রন্থে সম্প্রদায়গত দৃষ্টিভঙ্গির প্রয়োগ করা হয়েছে। লেখকদের যথাযথ মূল্যায়ন করা হয় নি। নামসর্বস্ব মুসলিম লেখকদের নিয়ে অতিকথা ও অতি উচ্ছ্বাস আছে। আর গুরুত্বপূর্ণ অমুসলিম লেখকদের নিয়ে আছে নির্লিপ্ততা। 

তাঁর বিখ্যাত ভ্রমণ গ্রন্থের নাম কী? — 'বিলাতে সাড়ে সাতশ দিন' (১৯৫৮)।

পাকিস্তান সরকার রেডিও টিভিতে রবীন্দ্র সংগীত প্রচাড নিষিদ্ধ ঘোষণা করলে এ বিষয়ে তাঁর মতামত কী ছিল? — ১৯৬৭ সালে পাকিস্তান সরকার রেডিও টিভিতে রবীন্দ্র সংগীত প্রচার নিষিদ্ধ ঘোষণা করলে এ বিষয়ে তাঁর মতামত ভিন্ন ছিল। তিনি এই সিদ্ধান্তের বিরোধিতা করেন।
 
তিনি কবে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন? — ১৯৬১ সালে (প্রবন্ধ ও গবেষণার জন্য)। 

তাঁর মৃত্যু সম্পর্কে লিখ? — ১৯৬৯ সালে ৩রা জুন ঢাকা মালিবাগের রেলক্রসিং এ কাটা পড়ে তিনি মারা যান। অনেকে মনে করেন, কর্মক্ষেত্রে উদ্ভূত বিশেষ অবস্থার কারণে তিনি আত্মহত্যা করেছিলেন।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.docx)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা