ব্যাকরণ : অশুদ্ধ বাক্য শুদ্ধকরণ

Article Stats 💤 Page Views
Reading Effort
1,362 words | 8 mins to read
Total View
8.3K
Last Updated
07-Nov-2022 | 02:03 AM
Today View
0
অশুদ্ধ বাক্য শুদ্ধকরণ

অশুদ্ধ : তোমার সাথে আমার একটি গোপন পরামর্শ আছে।
শুদ্ধ : তোমার সাথে আমার একটি গোপনীয় পরামর্শ আছে। 

অশুদ্ধ : আবশ্যকীয় ব্যয়ে কার্পণ্যতা অনুচিৎ।
শুদ্ধ : আবশ্যকীয় ব্যয়ে কার্পণ্য অনুচিত।

অশুদ্ধ : আমি বড় অপমান হইয়াছি। 
শুদ্ধ : আমি বড় অপমানিত হইয়াছি। 

অশুদ্ধ : সকল সুধীমণ্ডলী উপস্থিত আছেন।
শুদ্ধ : সুধীমণ্ডলী উপস্থিত আছেন।

অশুদ্ধ : এ বিষয়ে তাহারা সচেষ্টিত নহে।
শুদ্ধ : এ বিষয়ে তাহারা সচেষ্ট নহে।

অশুদ্ধ : তাহারা যেন ভূল করার প্রতিযোগীতায় নেমেছে। 
শুদ্ধ : তারা যেন ভুল করার প্রতিযোগীতায় নেমেছে। 

অশুদ্ধ : আশাকরি তুমি আরোগ্য হইয়াছ।
শুদ্ধ : আশাকরি তুমি আরোগ্য লাভ করিয়াছ।

অশুদ্ধ : ইহা প্রমাণ হইয়াছে।
শুদ্ধ : ইহা প্রমাণিত হইয়াছে।

অশুদ্ধ : তিনি তোমার বিরুদ্ধে সাক্ষী দিলেন।
শুদ্ধ : তিনি তোমার বিরুদ্ধে সাক্ষ দিলেন।

অশুদ্ধ : অন্যায়ের প্রতিফল দুর্নিবার্য।
শুদ্ধ : অন্যায়ের প্রতিফলন অনিবার্য।

অশুদ্ধ : অন্যাভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার।
শুদ্ধ : অন্নাভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার।

অশুদ্ধ : একের লাঠি দশের বোঝা
শুদ্ধ : দশের লাঠি একের বোঝা।

অশুদ্ধ : ইহার আবশ্যক নাই।
শুদ্ধ : ইহার আবশ্যকতা নাই।

অশুদ্ধ : হীন চরিত্রবান লোক পশ্বাধম।
শুদ্ধ : চরিত্রহীন লোক পশ্বাধম।

অশুদ্ধ : তার অন্তর অজ্ঞান সমুদ্রে আচ্ছন্ন। 
শুদ্ধ : তার অন্তর তিমিরাচ্ছন্ন। 

অশুদ্ধ : মাতাহীন শিশুর কি দুঃখ।
শুদ্ধ : মাতৃহীন শিশুর কি দুঃখ।

অশুদ্ধ : সবিনয় পূর্বক নিবেদন করি।
শুদ্ধ : বিনয়পূর্বক নিবেদন করি।

অশুদ্ধ : সব মাছগুলোর দাম কত।
শুদ্ধ : মাছগুলোর দাম কত।

অশুদ্ধ : বিদ্যান হইতে হলে নিয়মিত অধ্যয়ন করতে হয়।
শুদ্ধ : বিদ্বান হতে হলে নিয়মিত অধ্যয়ন করতে হয়।

অশুদ্ধ : দিবারাত্র পরিশ্রমে তাহার শারিরীক স্বাস্থ্য ভঙ্গ হইয়াছে।
শুদ্ধ : দিবারাত্র পরিশ্রমে তাহার স্বাস্থ্য ভঙ্গ হইয়াছে।

অশুদ্ধ : তাহার সৌন্দর্যতাবোধ আমাকে অভিভূত করেছে।
শুদ্ধ : তার সৌজন্যবোধ আমাকে অভিভূত করেছে।

অশুদ্ধ : দুর্বিসহ বানানটি অধিকাংশ ব্যাক্তি ভূল লেখে। 
শুদ্ধ : দুর্বিষহ বানানটি অধিকাংশ ব্যক্তি ভুল লেখে। 

অশুদ্ধ : বিদ্যান লোকেরা মনে করেন আমাদের ছেলেমেয়েরা অধ্যায়ন ছেড়েছে বলেই তারা ব্যাথা আকাঙ্খা মুহুর্ত প্রতিযোগীতা দরিদ্র্যতা ইত্যাদি বানান ভূল করে। 
শুদ্ধ : বিদ্বান লোকেরা মনে করেন, আমাদের ছেলেমেয়েরা অধ্যয়ন ছেড়েছে বলেই তারা ব্যথা, আকাঙ্খা, মুহূর্ত, প্রতিযোগীতা, দরিদ্রতা ইত্যাদি বানান ভুল করে।

অশুদ্ধ : ছেলেটি নিষ্পাপী নিরপরাধী কিন্তু সেই সেষ বংশের মাথায় চূণকালী দিল।
শুদ্ধ : ছেলেটি নিষ্পাপ, নিরপরাধ কিন্তু সেই শেষ পর্যন্ত বংশের মুখে চুনকালি দিল।

অশুদ্ধ :  আকণ্ঠ পর্যন্ত ভোজন ভাল নয়। 
শুদ্ধ : আকণ্ঠ ভোজন ভাল নয়।

অশুদ্ধ : আমি সন্তোষ হইলাম।
শুদ্ধ : আমি সন্তুষ্ট হইলাম।

অশুদ্ধ : আজকাল বিদ্বান মেয়ের অভাব নেই।
শুদ্ধ : আজকাল বিদুষী মেয়ের অভাব নেই।

অশুদ্ধ : এমন লজ্জাস্কর ব্যাপার যে ঘটবে তাহা কদাপিও চিন্তা করিনি।
শুদ্ধ : এমন লজ্জাকর ব্যাপার যে ঘটবে তা কখনও চিন্তা করি নি।

অশুদ্ধ : ক্ষমা একটি মহানগুণ।
শুদ্ধ : ক্ষমা একটি মহৎ গুণ।

অশুদ্ধ : ছেলেটি ভয়ানক মেধাবী।
শুদ্ধ : ছেলেটি অত্যন্ত মেধাবী।

অশুদ্ধ : দৈনতা সব সময় ভালো নয়।
শুদ্ধ : দীনতা সব সময় ভালো নয়।

অশুদ্ধ : তিনি স্বস্ত্রীক বাজারে গিয়েছেন।
শুদ্ধ : তিনি সস্ত্রীক বাজারে গিয়েছেন। 

অশুদ্ধ : সে ক্রোধে আত্মহারা হইয়া উঠিয়াছে।
শুদ্ধ : সে ক্রোধান্ধ হইয়াছে।

অশুদ্ধ : সশঙ্কিত চিত্তে সে বলল।
শুদ্ধ : শঙ্কিত চিত্তে সে বলল।

অশুদ্ধ : বাংলা দেশ একটি উন্নতশীল দেশ।
শুদ্ধ : বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ।

অশুদ্ধ : উৎপন্ন বৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম প্রয়োজন। 
শুদ্ধ : উৎপাদন বৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম প্রয়োজন।

অশুদ্ধ : তুমি, করিম ও আমি আজ পড়িতে যাইব্
শুদ্ধ : করিম, তুমি ও আমি আজ পড়িতে যাইব।

অশুদ্ধ : আইনানুসারে তিনি একাজ করতে পারেন না। 
শুদ্ধ : আইনত তিনি একাজ করতে পারেন না।

অশুদ্ধ : এটা অপক্ক হাতের লেখা।
শুদ্ধ : এটা কাঁচা হাতের লেখা।

অশুদ্ধ : মেয়েটি সুকেশৈলী ও সুহাসি।
শুদ্ধ : মেয়েটি সুকেশী ও সুহাসিনী। 

অশুদ্ধ : আমার এ কাজে মনোযোগীতা নেই। 
শুদ্ধ : আমার এ কাজে মনোযোগ নেই। 

অশুদ্ধ : আমরা বাংলা দেশের সুসন্তান এই কথা যেন কদাপিও বা ভুলি।
শুদ্ধ : আমরা বাংলাদেশের সুসন্তান এই কথা যেন কদাপি না ভুলি।

অশুদ্ধ : সকল সভ্যগণ এখানে উপসর্গ ছিলেন। 
শুদ্ধ : সভ্যগণ এখানে উপস্থিত ছিলেন। 

অশুদ্ধ : প্রায়ই অর্থ কথাগুলো বড় হয়ে থাকে অস্পষ্ট। 
শুদ্ধ : বড় কথাগুলোর অর্থ প্রায়ই অস্পষ্ট হয়ে থাকে। 

অশুদ্ধ : রচনাটির উৎকর্ষতা অনস্বীকার্য। 
শুদ্ধ : রচনাটির উৎকর্ষ অনস্বীকার্য। 

অশুদ্ধ : সর্ব বিষয়ে বাহুল্যতা বর্জন করিবে।
শুদ্ধ : সর্ব বিষয়ে বাহুল্য বর্জন করিবে।

অশুদ্ধ : জ্যোৎস্না রাত বড়ই মাধুর্যময়।
শুদ্ধ : জ্যোৎস্না রাত বড়ই মধুর।

অশুদ্ধ : তুমি নির্দোষী নও।
শুদ্ধ : তুমি নির্দোষ নও।

অশুদ্ধ : বিপদগ্রস্থকে সাহায্য কর।
শুদ্ধ : বিপদগ্রস্তকে সাহায্য কর।

অশুদ্ধ : তাহার সাংঘাতিক আনন্দ হইল।
শুদ্ধ : তাহার অপরিসীম আনন্দ হইল।

অশুদ্ধ : এ রূপ জীবন কল্পনা করিতেও আমাদের আতঙ্কিত হয়েছিল।
শুদ্ধ : এরূপ জীবন কল্পনা করিতেও আমাদের আতঙ্ক হয়েছিল।

অশুদ্ধ : শরীর অসুস্থ্যের জন্য আমি কাল আসিতে পারি নাই।
শুদ্ধ : অসুস্থতার জন্য আমি কল্য আসিতে পারি নাই। 

অশুদ্ধ : তিনি মনোকষ্টে কাল কাটাচ্ছেন। 
শুদ্ধ : তিনি মনঃকষ্টে কাল কাটাচ্ছেন। 

অশুদ্ধ : দরীদ্রকে দয়া কর।
শুদ্ধ : দরিদ্রকে দয়া কর।

অশুদ্ধ : আমার আর বাঁচিবার স্বাদ নেই।
শুদ্ধ : আমার আর বাঁচার স্বাদ নেই।

অশুদ্ধ : মুমুর্ষু রোগীকে শুশ্রষা কর।
শুদ্ধ : মুমূর্ষু রোগীকে শুশ্রূষা কর।

অশুদ্ধ : ইহা একটি কিম্বদন্তী।
শুদ্ধ : ইহা একটি কিংবদন্তি। 

অশুদ্ধ : লালালু খুব পুষ্টিকর।
শুদ্ধ : লাল আলু খুব পুষ্টিকর।

অশুদ্ধ : অক্ষির জলে বুক ভেসে গেল
শুদ্ধ : চোখের জলে বুক ভেসে গেল।

অশুদ্ধ : সে শৈশবেই মাতা বাপ হারিয়েছে। 
শুদ্ধ : সে শৈশবেই মা-বাপ হারিয়েছে। 

অশুদ্ধ : তার দুরাবস্থা দেখিলে দুঃখ হয়।
শুদ্ধ : তার দুরবস্থা দেখলে দুঃখ হয়।

অশুদ্ধ : শুধুমাত্র গায়ের জোরে কাজ হয় না।
শুদ্ধ : শুধু গায়ের জোরে কাজ হয় না।

অশুদ্ধ : এই কাজে স্বার্থকতা লাভ করিতে চাইলে আরো মনযোগ করিতে হইবে। 
শুদ্ধ : এই কাজে স্বার্থকতা লাভ করতে চাঔলে আরো মনোোগ দিতে হবে।

অশুদ্ধ : আমি এখন ভীষণ ব্যাস্ত। 
শুদ্ধ : আমি এখন ভীষণ ব্যস্ত। 

অশুদ্ধ : হাতে ব্যাথা পেয়েছি।
শুদ্ধ : হাতে ব্যথা পেয়েছি।

অশুদ্ধ : শশান ঘাট কোথায়।
শুদ্ধ : শ্মশান ঘাট কোথায়?

অশুদ্ধ : এর একটা ব্যাবস্থা কর।
শুদ্ধ : এর একটা ব্যবস্থা কর। 

অশুদ্ধ : সে কৌতূক করার কৌতুহল সম্বরণ করিতে পারিল না।
শুদ্ধ : সে কৌতুক করার কৌতূহল সংবরণ করিতে পারিল না।

অশুদ্ধ : তার সব ছেলেরাই কৃতি।
শুদ্ধ : তার সব ছেলেই কৃতী।

অশুদ্ধ : বাজী করের অদ্ভুত ক্রিয়া দেখিয়া ছাত্রগণেরা প্রফল্লিত হলো।
শুদ্ধ : বাজিকরের অদ্ভুত খেলা দেখে ছাত্ররা আনন্দিত হলো।

অশুদ্ধ : এক অগ্রহায়ণে শীত যায় না। 
শুদ্ধ : এক মাঘে শীত যায় না। 

অশুদ্ধ : হে ত্রি নয়নী আমাকে রক্ষা কর।
শুদ্ধ : হে ত্রিনয়না, আমাকে রক্ষা কর।

অশুদ্ধ : ইতিপূর্বে তার সাথে দেখা হয় নাই।
শুদ্ধ : ইতঃপূর্বে তার সঙ্গে দেখা হয় নি। 

অশুদ্ধ : কায়কোবাদ মহাশশান লেখেন।
শুদ্ধ : কায়কোবাদ 'মহাশ্মশান' লেখেন।

অশুদ্ধ : শিল্পায়নের সাহায্যে দেশ সমৃদ্ধশালী হইতে পারে।
শুদ্ধ : শিল্পায়নের সাহায্যে দেশ সমৃদ্ধ (বা সমৃদ্ধিশালী) হইতে পারে। 

অশুদ্ধ : উহার উদ্ধতপূর্ণ আচারণে ব্যাথিত হইয়াছি। 
শুদ্ধ : তাহার উদ্ধত (বা ঔদ্ধতপূর্ণ) আচরণে ব্যথিত হইয়াছি।

অশুদ্ধ : তাহার দুর্দমনীয় অধ্যাবসায় সত্যিই প্রশংসনীয়। 
শুদ্ধ : তাহার অধ্যবসায় সত্যিই প্রশংসনীয়।

অশুদ্ধ : বাংলাদেশ একটি উন্নতশীল আধুনিক রাষ্ট্র। 
শুদ্ধ : বাংলাদেশ একটি উন্নতিশীল (বা উন্নয়নশীল) আধুনিক রাষ্ট্র। 

অশুদ্ধ : আমি এই ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করিয়াছি। 
শুদ্ধ : আমি এই ঘটনা চাক্ষুস দেখিয়াছি। (বা প্রত্যক্ষ করিয়াছি)। 

অশুদ্ধ : তাহাদের মধ্যে বেশ সখ্যতা দেখিতে পাই। 
শুদ্ধ : তাহাদের মধ্যে বেশ সখ্য দেখিতে পাই।

অশুদ্ধ : শশীভূষণ কি আসে নাই?
শুদ্ধ : শশিভূষণ কি আসে নাই?

অশুদ্ধ : শওকত ওসমানের কৃতদাসের হাসি একটি আদমজি পুরস্কার প্রাপ্ত উপন্যাস। 
শুদ্ধ : শওকত ওসমানের 'ক্রীতদাসের হাসি' আদমজি পুরস্কারপ্রাপ্ত উপন্যাস। 

অশুদ্ধ : স্নেহভাজন পুরুষলোককে পত্রের আদিতে কল্যানীয়াসু বলিয়া সম্বোধন করিবে। 
শুদ্ধ : স্নেহভাজন পুরুষলোককে লিখিত পত্রের আদিতে 'কল্যাণীয়েসু' বলিয়া সম্বোধন করিবে।

অশুদ্ধ : কুপুরুষের মত কথা বল কেন? 
শুদ্ধ : কাপুরুষের মতো কথা নল কেন? 

অশুদ্ধ : এক সদ্যজাত শিশুর সর্বাংগীন কুশলতা কামনা করে তিনি কাব্যিকতা করেছেন। 
শুদ্ধ : এক সদ্যোজাত শিশুর সর্বাঙ্গীণ কুশল কামনা করে তিনি কাব্য রচনা করেছেন। 

অশুদ্ধ : কালীদাস বিখ্যাত কবি। 
শুদ্ধ : কালিদাস বিখ্যাত কবি। 

অশুদ্ধ : উহার আবশ্যক নাই।
শুদ্ধ : ইহার আবশ্যকতা নাই।

অশুদ্ধ : হস্তীটি অপরিসীম স্থূল।
শুদ্ধ :  হস্তীটি অত্যন্ত স্থুল।

অশুদ্ধ : তোমার তিরষ্কার বা পুরষ্কার কিছুই চাই না।
শুদ্ধ : তোমার তিরস্কার বা পুরস্কার কিছুই চাই না।

অশুদ্ধ : বংকিমচন্দ্রের ভয়ানক প্রতিভা ছিল। 
শুদ্ধ : বঙ্কিমচন্দ্রের অসাধারন প্রতিভা ছিল।

অশুদ্ধ : তারকাবৃন্দ আকাশে মিটিমিটি করে জ্বলছে।
শুদ্ধ : তারকারাজি আকাশে মিটিমিটি করে জ্বলছে। 

অশুদ্ধ : অধ্যাপনাই ছাত্রদের তাপস্যা।
শুদ্ধ : অধ্যয়নই ছাত্রদের তপস্যা।

অশুদ্ধ : প্রাতকালে লোকটি গাত্রন্থান করে।
শুদ্ধ : প্রাতঃকালে লোকটি গাত্রোন্থান করে।

অশুদ্ধ : ছোট নাটকটি সবাইকে মুগ্ধ করল।
শুদ্ধ : নাটিকাটি সবাইকে মুগ্ধ করল।

অশুদ্ধ : তাহার বৈমাত্রেয় সহোদর অসুস্থ। 
শুদ্ধ : তাহার বৈমাত্রেয় ভ্রাতা অসুস্থ। 

অশুদ্ধ : সে এমন রূপসী যেন অপ্সরী।
শুদ্ধ :সে এমন রূপবতী যেন অপ্সরা।

অশুদ্ধ : দারিদ্র্যতার মধ্যেই মহত্ব আছে।
শুদ্ধ : দরিদ্রতার মধ্যেই মহত্ব আছে।

অশুদ্ধ : মেয়েটি স্বয়ংম্বর। 
শুদ্ধ : মেয়েটি স্বয়ংবরা।

অশুদ্ধ : আবাল্য হতে তিনি কাব্য প্রিয়।
শুদ্ধ : বাল্য হতেই তিনি কাব্য প্রিয়।

অশুদ্ধ : মনরঞ্জন মনমোহনের বড় ভাই।
শুদ্ধ : মনোরঞ্জন মনমোহনের বড় ভাই।

অশুদ্ধ : এখানে খাটি গরুর দুধ পাওয়া যায়। 
শুদ্ধ : এখানে গরুর খাঁএি দুধ পাওয়া যায়।

অশুদ্ধ : কীর্তিবাস বাঙলা রামায়ণ রচনা করেছিলেন। 
শুদ্ধ : কৃত্তিবাস বাংলা ' রামায়ণ ' রচনা করেছিলেন।

অশুদ্ধ : প্রেমগঙ্গা আজ এমন করিয়া উদ্বেল হইল কেন?
শুদ্ধ : প্রেমযমুনা আজ এমন উদ্বেল হইল কেন?

অশুদ্ধ : সারা জীবন ভুতের মজুরী খেটে মরলাম।
শুদ্ধ : সারা জীবন ভূতের বেগার খেটে মরলাম।

অশুদ্ধ : বুনো কচু, বাঘা তেঁতুল। 
শুদ্ধ : বুনো ওল, বাঘা তেঁতুল।

অশুদ্ধ : উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয়। 
শুদ্ধ : উপর্যুক্ত বাক্যটি শুদ্ধ নয়।

অশুদ্ধ : পরের মাথায় বন্দুক রেখে শিকার। 
শুদ্ধ : পরের কাঁধে বন্দুক রেখে শিকার।

অশুদ্ধ : যার লাঠি, তার ঘাঁটি।
শুদ্ধ : যার লাঠি, তার মাটি।

অশুদ্ধ : তপ্ত ভাতে নুন জোটে না, ঠাণ্ডা ভাতে ঘি।
শুদ্ধ : তপ্ত ভাতে নুন জোটে না, পান্তা ভাতে ঘি। 

অশুদ্ধ : ভাত ছড়ালে শালিখের অভাব হয় না। 
শুদ্ধ : ভাত ছড়ালে কাকের অভাব হয় না। 

অশুদ্ধ : শুধুমাত্র গায়ের জোরে সব হয় না। 
শুদ্ধ : শুধু গায়ের জোরে সব হয় না। 

অশুদ্ধ : তার দুচোখ অশ্রুজ্বলে ভেসে গেল।
শুদ্ধ : তার দুচোখ অশ্রুতে ভেসে গেল।

অশুদ্ধ : এ মহান নারীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। 
শুদ্ধ : এ মহীয়সী নারীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই।

অশুদ্ধ : এ প্রেক্ষিতে আমরা ঘটনাটি ঘটিয়েছি।
শুদ্ধ : এ পরিপ্রেক্ষিতে (প্রেক্ষাপটে) আমরা ঘটনাটি ঘটিয়েছি।

অশুদ্ধ : আজকের সন্ধ্যা বড়ই মনমুগ্ধকর। 
শুদ্ধ : আজকের সন্ধ্যা বড়ই মনোমুগ্ধকর। 

অশুদ্ধ : যাদুঘরে কিন্তু যাদু দেখানো হয় না। 
শুদ্ধ : জাদুঘরে কিন্তু জাদু দেখানো হয় না।

অশুদ্ধ : বাংলা বানান আয়ত্ব করা কঠিন নয়।
শুদ্ধ : বাংলা বানান আয়ত্ত করা কঠিন নয়।

অশুদ্ধ : যাবতীয় লোকসমূহ সভায় উপস্থিত ছিলেন। 
শুদ্ধ : যাবতীয় লোক সভায় উপস্থিত ছিলেন।

অশুদ্ধ : এমন অষহনীয় ব্যাথ্যা কখনো অনুভব করিনি। 
শুদ্ধ : এমন অসহ্য ব্যথা কখনো অনুভব করি নি।

অশুদ্ধ : বমালশুদ্ধ চোর ধরা পড়েছে।
শুদ্ধ : বমাল/ মালশুদ্ধ চোর ধরা পড়েছে।

অশুদ্ধ : মনস্কামনা পূর্ণ না হওয়ায় সে মনোস্তাপ ভুগছে।
শুদ্ধ : মনস্কামনা পূর্ণ না হওয়ায় সে মনস্তাপে ভুগছে।

অশুদ্ধ : পিপিলিকা আর মরিচিকার পিছু ধাওয়া করা একই কথা।
শুদ্ধ : পিপীলিকা আর মরীচিকার পিছু ধাওয়া করা একই কথা। 

অশুদ্ধ : রাত্রিতে আসন্ন পরীক্ষার বিভীষিকা উপেক্ষা করে তাড়াতাড়ি গেলাম শয়ন করতে ভাল নিদ্রা না হলে পাছে অসুখ - বিসুখ হতে পারে এই ভয়ে।
শুদ্ধ : পাছে রাতে ভাল ঘুম না হলে অসুখ-বিসুখ হতে পারে এই ভয়ে আসন্ন পরীক্ষার বিভীষিকা উপেক্ষা করে তাড়াতাড়ি ঘুমোতে গেলাম। 

অশুদ্ধ : নদীর ঘাটে যাইয়া আমরা মরাদাহ দেখিতে লাগিলাম। চিতার ধোঁয়ায় সমস্ত জায়গাটা সমাচ্ছন্ন হইয়া আঁধার করে তুলিছিল যে আমাদের নিঃশ্বাস আটকাইয়া যাইতেছিল।
শুদ্ধ : নদীর তীরে যাইয়া আমরা শবদাহ দেখিতে লাগিলাম। চিতার ধূমে সমস্ত স্থান সমাচ্ছন্ন হইয়া এরূপ অন্ধকার হইয়া গিয়াছিল যে আমাদের নিঃশ্বাস রোধ হইয়া যাইতেছিল।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Live Sports App

✓ 100% Free & Secure