প্রবন্ধ রচনা : বাংলাদেশের পরিচিত পাখী

Article Stats 📡 Page Views
Reading Effort
304 words | 2 mins to read
Total View
1.6K
Last Updated
28-Dec-2024 | 06:53 AM
Today View
0
সূচনা : 
“এদেশ পাখির দেশ, কত পাখি আছে এইখানে;
কত রূপ! কত রঙ! কত গান সে পাখিরা জানে।”
নানা রং রূপের বৈচিত্র্যময় পাখিরা বাংলাদেশকে রূপময় করেছে। পাখির ডাকে আমাদের ঘুম ভাঙ্গে। তাইতো বাঙালি কবি পাখির দেশ বলেই তা উক্তরূপে ছন্দাকারে বর্ণনা করেছেন।

প্রকার : বর্ণ, গঠন, আকৃতি, প্রকার মিলিয়ে হরেক রকমের পাখি দেখা যায় এদেশে।

বর্ণনা : বৈশিষ্ট্য অনুযায়ী এদেশের পাখির বর্ণনা কয়েক প্রকারে করা যায়। তা নিম্নে আলোচনা করা হল:

জাতীয় পাখি : দোয়েল আমাদের জাতীয় পাখি। দোয়েলের শিষ এবং রং রূপ সবাইকে বিমোহিত করে।

ঝাড়ুদার পাখি : কাককে প্রকৃতির ঝাড়ুদার বলা হয়। কবির বর্ণনায়:
“এঁটো কাঁটা উচ্ছিষ্টের গন্ধ পেয়ে উড়ে আসে কাক,
ভোরবেলা চোখ মেলে শুনি সেই কাকদের ডাক।”

গায়ক পাখি : বসন্ত দূত কোকিল, চড়ুই, বউ কথা কও প্রভৃতি পাখির সুরেলা কণ্ঠ প্রকৃতিকে মুখরিত করে তোলে।

কথা বলা পাখি : ময়না, টিয়া, চন্দনা, কাকাতুয়া সুদর্শন ও কথাবলা পাখি।

শিল্পী পাখি : বাবুই পাখিকে শিল্পী পাখি বলে। একে কারিগর পাখিও বলা হয়। এদের বোনা বাসা সত্যই শৈল্পিক।

খেলার পাখি : ঘুঘু, কাদাখোঁচা, শামুক ভাঙ্গা, সারস, তিতির, বালিহাঁসকে খেলার পাখি বলা হয়।

নিশাচর পাখি : পেঁচা, বাদুর নিশাচর পাখি। রাতে এরা বের হয় এবং খাবার সংগ্রহ করে।

শিকারী পাখি : চিল, বাজ, শকুন, বক হচ্ছে শিকারী পাখি। এরা ছোঁ মেরে শিকার ধরে বলে এদের শিকারী পাখি বলা হয়।

পোষা পাখি : কবুতর, হাঁস, মুরগী, কোয়েল পোষা পাখি। এদের গৃহপালিত পাখিও বলে। তবে ঘুঘু, ময়না, টিয়াসহ বেশ কিছু পাখিকেও মানুষ পোষে।

অন্যান্য : টুনটুনি, বুলবুলি, ময়ূর পাখি আমাদের প্রকৃতিকে সুন্দর করেছে।

উপকারিতা : এরা প্রকৃতির শোভা বর্ধন করে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এদের কতকগুলোর মাংস ও ডিম আমিষের চাহিদা মেটায়। অনেক পাখি ক্ষতিকর কীট-পতঙ্গ খেয়ে আমাদের ফসলের শত্রু নাশ করে।

অপকারিতা : অনেক সময় কোন কোন পাখি রোগের প্রাদুর্ভাব ঘটায়। যেমন- বাদুর। কোন কোন পাখি ক্ষেতের ফসল, ফল খেয়ে ফেলে।

উপসংহার: পাখি আমাদের প্রকৃতির এক অনন্য উপাদান। এদের সংরক্ষণ করা আমাদের কর্তব্য। এখনও পাখি আমাদের ঘুম ভাঙ্গায়, সন্ধ্যা ডেকে আনে। তাইতো ছড়াটির সুর হৃদয়ে জাগে -
পাখি সব করে রব
রাতি পোহাইল।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.docx)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)