দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে দুই সহকর্মীর মধ্যে সংলাপ

Article Stats 📡 Page Views
Reading Effort
244 words | 2 mins to read
Total View
15.1K
Last Updated
12-Nov-2021 | 08:44 AM
Today View
0
দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে দুই সহকর্মীর মধ্যে সংলাপ রচনা করো।


সিরাজ : ভাই, বাজারের অবস্থা কী বলেন তো?

জাফর : কী আর বলব ভাই, সব জিনিসের দাম চোখের পলকে বেড়ে যাচ্ছে।

সিরাজ : তাই নাকি! বাজারে শাকসবজি, মাছের কি আমদানি কমে গেছে?

জাফর : তা একেবারে কম নেই, কিন্তু দাম প্রায় নাগালের বাইরে চলে গেছে।

সিরাজ : সারা দেশ থেকে ঢাকায় মাছ, শাকসবজিসহ অন্যান্য জিনিসের আমদানি হয়। কৃষকরা কম লাভে শাকসবজিসহ অন্য জিনিসগুলো বিক্রি করলেও আমাদের তা বেশি টাকায় কিনতে হয়।

জাফর : আসলে আমাদের অতিলোভী মানসিকতাই এর জন্য দায়ী। তা ছাড়া ভেজাল মেশানোর প্রবণতা তো আছেই ।

সিরাজ : দ্রব্যমূল্যের দাম এভাবে বাড়লে তো ভাই মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত বা গরিব মানুষ ভয়াবহ অবস্থার পড়বে।

জাফর : দেখুন, সরকারের চেষ্টা আছে বাজারে জিনিসের দাম স্থিতিশীল রাখার। এ কারণে তারা স্বল্প মূল্যে বাজারে চাল, তেল, ডাল, ময়দা, চিনি বিক্রি করছে। তাতে কিন্তু গরিব মানুষের একটু হলেও উপকার হচ্ছে।

সিরাজ : হ্যা, তা হচ্ছে; তবে অসাধু কিছু মানুষ সেখানেও ঝামেলা করার চেষ্টা করছে। ফলে সেখানেও সাধারণ মানুষকে কষ্ট করতে হচ্ছে।

জাফর : নাগরিক সচেতনতা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ; বুঝলেন।

সিরাজ : সেটা কেমন?

জাফর : এই ধরুন যে জিনিসের দাম বাজারে বেড়ে যাবে সেটা খাওয়া বা কেনা কমিয়ে দেয়া।

সিরাজ : সেটা কি সব ক্ষেত্রে পারা সম্ভব?

জাফর : প্রথম প্রথম একটু সমস্যা হতে পারে; কিন্তু চর্চা করতে পারলে এটা বেশ সুফল বয়ে আনবে।

সিরাজ : আপনার কথায় যুক্তি আছে। তবে সবার আগে আমাদের অতি মুনাফা করার মানসিকতা পরিত্যাগ করতে হবে। তাহলে আপনা-আপনিই অনেকটা এ সমস্যার সমাধান হয়ে যাবে।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো .doc ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (1)

Guest 07-Nov-2022 | 04:04:29 PM

nice songlap