সাম্প্রতিক ক্রিকেটে বাংলাদেশে সাফল্য নিয়ে দুই বন্ধু মধ্যে সংলাপ

Article Stats 📡 Page Views
Reading Effort
275 words | 2 mins to read
Total View
12K
Last Updated
11-Nov-2021 | 10:05 AM
Today View
0
সাম্প্রতিক ক্রিকেটে বাংলাদেশে সাফল্য নিয়ে দুই বন্ধু মধ্যে সংলাপ রচনা করো।


রূপক : শ্রীলঙ্কা বধ উপভোগ করেছিস বন্ধু?

রিপন : বহুল প্রতিক্ষিত ছিল এটি তাই বেশ উপভোগ করেছি।

রূপক : টি-২০তে আমরা এই প্রথম হারিয়েছি শ্রীলঙ্কাকে। আনন্দটাই অন্য রকম।

রিপন : একদিনের ক্রিকেটে অনেক আগেই আমরা শ্রীলঙ্কাকে হারিয়েছি। টি-২০তে এই প্রথম।

রূপক : ব্যাটিংয়ে ১৪৭ রান তোলার পর জেতার ব্যাপারে কী মনে হয়েছিল তোর?

রিপন : সাব্বিরের ৫৪ বলে ৮০ রান করা বিধ্বংসী ইনিংস দেখেই বুঝেছিলাম আজ আমরা জিতবই।

রূপক : কেন সাকিবের ৩৪ বলে ৩২ রান কম কীসে?

রিপন : হ্যা তবে মাহমুদুল্লাহ্ ১২ বলে ২৩ রানের ঝড়ো ইনিংসটাও দেখার মতো ছিল।

রূপক : সব মিলিয়ে বাংলাদেশের ব্যাটিংটা দেখার মতোই ছিল, তাই নয় কি?

রিপন : ঠিক বলেছিস।

রূপক : সব থেকে ভালো দেখেছে এবং বুঝেছে শ্রীলঙ্কান বোলার কুলেসাকারা ৪ ওভারে ৪৪ রান দিয়ে।

রিপন : পেরেরার ওভারে ১৪ রান দেওয়াটাও বা কম কী?

রূপক : আমাদের ব্যাটসম্যানেরাই আসলে চালকের আসনে ছিল পুরো ম্যাচজুড়ে ।

রিপন : শ্রীলঙ্কা প্রথমদিকে ভালোই ব্যাটিংস করছিল। জানতাম এটা বেশিক্ষণ চলবে না।

রূপক : মাহমুদুল্লাহ্ ও সাকিবের বোলিং নৈপূণ্য বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে আনে।

রিপন : বোলিং এ আল আমিন, সাকিব, মোস্তাফিজ, মাশরাফিরা চালকের আসনে ছিল।

রূপক : পুরো ম্যাচটাতেই ছিল বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিং।

রিপন : ‘প্লেয়ার অব দি ম্যাচ’ সাব্বিরকে দেওয়াতে আমি খুশি হয়েছি। এ ব্যাপারে তোর মত কী?

রূপক : আমিও তোর মতোই খুশি হয়েছি। আল আমিনের বোলিং নৈপূণ্য কম না কিন্তু সাব্বিরের ব্যাটিং এ ম্যাচের সেরা পাওয়া।

রিপন : এশিয়া কাপের আগের ম্যাচে আমরা UAE-কে ভালোভাবে হারিয়েছি।

রূপক : সর্বশেষ একদিনের ম্যাচ তথা টি-২০ প্রায় সব ম্যাচেই বাংলাদেশের অর্জন অনেক।

রিপন : ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, অধিনায়কত্বের এমন মিশেল বাংলাদেশের ক্রিকেটে নতুন। আসলে সাম্প্রতিক ক্রিকেটে বাংলাদেশের সাফল্য অনেক।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.docx)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (1)

Guest 24-Jan-2025 | 03:22:28 PM

ata kobekar??

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা