সাধারণ জ্ঞান : জর্জ আব্রাহাম গ্রিয়ার্সন

Article Stats 📡 Page Views
Reading Effort
331 words | 2 mins to read
Total View
697
Last Updated
12-Nov-2021 | 10:35 AM
Today View
0
জর্জ আব্রাহাম গ্রিয়ার্সন

জর্জ আব্রাহাম গ্রিয়ার্সন কবে জন্মগ্রহণ করেন? — ৭ই জানুয়ারি, ১৮৫১ সালে। 

তিনি কোথায় জন্মগ্রহণ করেন? — ডাবলিন, আয়ারল্যান্ড। 

তিনি মূলত কি ছিলেন? — প্রাচ্যতত্ত্ববিদ ও ভাষাতাত্ত্বিক। 

তিনি কি অনুশীলনে বিশেষভাবে উৎসাহী ছিলেন? — ভারতীয় ভাষা শিক্ষা ও অনুশীলনে।

তিনি কোন কোন ভারতীয় ভাষায় বিশেষভাবে উৎসাহী ছিলেন? — সংস্কৃত, প্রাকৃত, হিন্দি, মৈথিলি, মগধি, ভোজপুরী, ছত্তিশগড়ি ও বাংলা।

রংপুরের উপভাষা সম্পর্কে তাঁর গবেষণামূলক আলোচনা কবে কোথায় প্রকাশিত হয়? — ১৮৭৭ এ বঙ্গীয় এশিয়াটিক সোসাইটির পত্রিকায়।

তাঁর কোন রচনাটি ১৮৮১-১৮৮২ তে এশিয়াটিক সোসাইটির পত্রিকার বিশেষ সংখ্যায় প্রকাশিত হয়? — বিদ্যাপতির পদাবলি সম্বলিত An Introduction to the Maithile Language of North Bihar. 

তাঁর রচিত কোন গ্রন্থটি কলকাতা থেকে প্রকাশিত হয়? — ১৮৮৩-৮৭ তে আট খণ্ডে প্রকাশিত হয় Seven Grammar ls of the Dialects and Subdialects of the Bihar Language. 

তাঁর রচিত অপর উল্লেখযোগ্য গ্রন্থের নাম কী? — Maithili Grammar for an Introduction to thr Maithili Dialect of the Bihari Language of North Bihar.

তাঁর রচিত বিহারের জনজীবনের ওপর আঞ্চলিক শব্দ সম্বলিত তথ্যবহুল গ্রন্থের নাম কী? — Bihar Peasent Life (1885) 

ভারতে ভাষা সমীক্ষার প্রয়োজনে তাঁর তত্ত্বাবধানে কী গঠিত হয়? — Linguistic Survey of India.

এই সংস্থা কী করে? — এই সংস্থার পক্ষে ১৮৯৮-১৯০২ পর্যন্ত ভাষার প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়।

তিনি কবে স্বদেশ প্রত্যাবর্তন করেন? — ১৯০৩ সালে। 

তাঁর জীবনের সর্বশ্রেষ্ঠ কীর্তি কী? — তৎকালীন ভারতে প্রচলিত ১৭৯ টি ভাষা ও ৫৪৪ টি উপভাষার বিবরণ সম্বলিত Linguistic Survey of India নামক ভাষা সমীক্ষামূলক গবেষণাকর্ম (১১ টি খণ্ডে)। প্রকাশঃ ১৯০৩। 

কাশ্মিরি ভাষা সম্পর্কে তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ কী কী? — Essays on Kashmiri Grammar (1899), A Manual of the Kashmiri Language (1911), ও চার খণ্ডে প্রকাশিত A Dictionary of the Kashmiri Language (1916-1932)। 

তাঁর সম্পাদিত গ্রন্থগুলো কী কী? — The Kashmiri Ramayana, Comprising the Sriramavataracarita and the Lava- Kusayudha Carita of Divakara Prakasa Bhatta (1903). 

তাঁর সম্পাদিত অন্যান্য গ্রন্থগুলো কী কী? — হিন্দি কবি মালিক মুহাম্মাদ জায়সীর 'পদুমাবৎ'। 

তিনি সম্মানসূচক কি কি ডিগ্রি অর্জন করেন? — ডাবলিন, অক্সফোর্ড, পাটনা ও হালে (জার্মানী) বিশ্ববিদ্যালয় প্রদত্ত সম্মানসূচক ডক্টরেট, ব্রিটিশ সরকার প্রদত্ত Order of Merit উপাধি প্রদান (১৯২৮), সিআইই উপাধি লাভ (১৮৮৪), কেসিএসআই উপাধি (১৯১২) লাভ করেন।

তিনি কবে মৃত্যুবরণ করেন? — ৭ই মার্চ, ১৯৪১ সালে।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা