অনুচ্ছেদ : একটি সূর্যাস্তের দৃশ্য

Article Stats 📡 Page Views
Reading Effort
153 words | 1 min to read
Total View
3.1K
Last Updated
08-Sep-2021 | 09:31 AM
Today View
0

একটি সূর্যাস্তের দৃশ্য


সূর্যাস্তের দৃশ্য সর্বদা আকর্ষণীয়। একজন প্রকৃতিপ্রেমী কবির দৃষ্টিতে সূর্যাস্তের বর্ণনা প্রকৃতপক্ষেই হৃৎস্পন্দময়। মাঠ পেরিয়ে, বন-বনানীর, পাহাড়ের ওপর প্রতিফলিত সূর্যাস্তের রং ও রূপ প্রকৃতিকে অপরূপ সাজে সাজিয়ে তোলে। সূর্য যত পশ্চিমে যায় তত বেশি বড় ও লাল হয়। পশ্চিম দিগন্তে এসে সূর্য ধূসর লাল বর্ণ ধারণ করে। তখন সূর্যের অতি লাল রশ্মির মৃদু কম্পনে বৃক্ষশাখা, পাহাড়চূড়া, ঘরের চালা, সাগর-সৈকত এবং হৃদয় স্পর্শ করে। সমগ্র প্রকৃতি স্বর্গীয় লালচে পোশাক পরিধান করে এবং সমুদ্র সৈকতে, নদী ও সাগরের বুকে মিষ্টি রোদ লুকোচুরি খেলে। কিন্তু যখন আকাশ বিক্ষিপ্ত মেঘে ঢাকা থাকে, তখন বিভিন্ন রঙের জাদু খেলা দেখতে পাওয়া যায়। তখন নীড়মুখী পাখিদের ওড়ার দৃশ্য সেই সৌন্দর্য ও আবেগের সঙ্গে ভিন্নমাত্রা যোগ করে। এরকম সূর্যোদয়ের দৃশ্য কবিহৃদয়কে করে উদাসীন। অস্তগামী সূর্যের বর্ণিল জাদুতে নির্লিপ্ত মানুষের হৃদয়ও অনেক সময় আবেগাপ্লুত হয়ে পড়ে। প্রকৃতপক্ষে সূর্যাস্ত সন্ধ্যালোকে মিলিত হয়ে প্রকৃতিপ্রেমী মানুষের কাছে হয়ে ওঠে চিরন্তন আবেগময়।


আরো দেখুন :
রচনা : নদীতীরে সূর্যাস্ত
রচনা : যখন সন্ধ্যা নামে

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো .doc ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)
Sribas Chandra Das

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

SSC রুটিন
২০২৬
পরীক্ষা শেষ হয়ে গেছে
বাংলা-১ম পত্র
২১ এপ্রিল ২০২৬ | মঙ্গলবার
পরীক্ষা শেষ হয়ে গেছে
বাংলা-২য় পত্র
২৩ এপ্রিল ২০২৬ | বৃহস্পতিবার
🔴 আজ পরীক্ষা!
ইংরেজি-১ম পত্র
২৬ এপ্রিল ২০২৬ | রবিবার
আর মাত্র ২ দিন বাকি
ইংরেজি-২য় পত্র
২৮ এপ্রিল ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ৪ দিন বাকি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
৩০ এপ্রিল ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ৭ দিন বাকি
গণিত
০৩ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ৯ দিন বাকি
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
০৫ মে ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ১১ দিন বাকি
ধর্ম ও নৈতিক শিক্ষা
০৭ মে ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ১৪ দিন বাকি
পদার্থবিজ্ঞান / ইতিহাস ও বিশ্বসভ্যতা / ফিন্যান্স ও ব্যাংকিং
১০ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ১৫ দিন বাকি
ভূগোল ও পরিবেশ
১১ মে ২০২৬ | সোমবার
আর মাত্র ১৬ দিন বাকি
কৃষি / গার্হস্থ্য / অন্যান্য
১২ মে ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ১৭ দিন বাকি
হিসাববিজ্ঞান
১৩ মে ২০২৬ | বুধবার
আর মাত্র ১৮ দিন বাকি
রসায়ন / পৌরনীতি / ব্যবসায় উদ্যোগ
১৪ মে ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ২১ দিন বাকি
উচ্চতর গণিত / বিজ্ঞান
১৭ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ২৪ দিন বাকি
জীববিজ্ঞান / অর্থনীতি
২০ মে ২০২৬ | বুধবার