অনুচ্ছেদ : এসএমএস - ‍SMS

Article Stats 📡 Page Views
Reading Effort
199 words | 2 mins to read
Total View
554
Last Updated
18-Jun-2021 | 07:42 AM
Today View
0

এসএমএস - SMS


কাগজে কলমে চিঠি লেখার দিন বুঝি শেষ হলো! এক সময় প্রিয়জনের কাছে মনের কথা জানানোর বাহন ছিল চিঠি। এখন চিঠির জায়গা নিয়েছে এসএমএস। এমনকি কাগজে লিখে ছোটখাটো চিরকুট পাঠানোর রীতিও এখন নেই। মুঠোফোনে ক্ষুদেবার্তা বা এসএমএস (শর্ট মেসেজ সার্ভিস) বিভাগে গিয়ে মুহুর্তেই নিজের মনের কথা লিখে পাঠানো যায় আজকাল। মোবাইল ব্যবহারকারী প্রায় সব মানুষেরই এসএমএস সম্পর্কে ধারণা আছে। প্রত্যেকেই প্রতিদিন একাধিক এসএমএস পাঠায় বা গ্রহণ করে। যেকোনো সময় গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছানো, পণ্যের বিজ্ঞাপন, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অনুষ্ঠানের নিমন্ত্রণ, জনসচেতনতা ছাড়াও নানা ক্ষেত্রর এখন এসএমএস ব্যবহৃত হচ্ছে। তবে, চিঠি লিখতে যেমন ব্যাকরণ পড়তে হয়, তেমনি মুঠোফোনে ক্ষুদে বার্তা পাঠাতে কিছু নিয়ম-কানুন অবশ্যই মেনে চলতে হয়। কাকে, কীভাবে ক্ষুদে বার্তা পাঠাতে হবে, কখন পাঠাতে হবে এগুলো নিয়ে সচেতনতা জরুরি। কোন ব্যক্তিকে ক্ষুদে বার্তা পাঠানো হচ্ছে তাঁর সম্পর্কে সম্যক ধারনা থাকতে হবে। লক্ষ্য রাখতে হবে তাঁর সাথে বার্তা প্রেরকের সম্পর্কের বিষয়টি। এমন কাউকে ক্ষুদে বার্তা পাঠানো উচিত নয় যার পড়তে সমস্যা হতে পারে বা অগুরুত্বপূর্ণ বিষয় পড়ার সময় নেই। মুঠোফোনে বার্তা পাঠাতে অবশ্যই ভাষার দিকে লক্ষ রাখতে হবে। বাংলা না ইংরেজি তা আগেই ঠিক করে নিতে হবে। তবে ভাষা হতে হবে সহজ ও সরল। ক্ষুদে বার্তায় অবশ্যই কম কথা লিখতে হবে। অপ্রয়োজনে হুটহাট কাউকে ক্ষুদে না পাঠানোই ভালো।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো .doc ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)
Sribas Chandra Das

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

SSC রুটিন
২০২৬
পরীক্ষা শেষ হয়ে গেছে
বাংলা-১ম পত্র
২১ এপ্রিল ২০২৬ | মঙ্গলবার
পরীক্ষা শেষ হয়ে গেছে
বাংলা-২য় পত্র
২৩ এপ্রিল ২০২৬ | বৃহস্পতিবার
⏰ আগামীকাল পরীক্ষা
ইংরেজি-১ম পত্র
২৬ এপ্রিল ২০২৬ | রবিবার
আর মাত্র ৩ দিন বাকি
ইংরেজি-২য় পত্র
২৮ এপ্রিল ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ৫ দিন বাকি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
৩০ এপ্রিল ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ৮ দিন বাকি
গণিত
০৩ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ১০ দিন বাকি
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
০৫ মে ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ১২ দিন বাকি
ধর্ম ও নৈতিক শিক্ষা
০৭ মে ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ১৫ দিন বাকি
পদার্থবিজ্ঞান / ইতিহাস ও বিশ্বসভ্যতা / ফিন্যান্স ও ব্যাংকিং
১০ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ১৬ দিন বাকি
ভূগোল ও পরিবেশ
১১ মে ২০২৬ | সোমবার
আর মাত্র ১৭ দিন বাকি
কৃষি / গার্হস্থ্য / অন্যান্য
১২ মে ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ১৮ দিন বাকি
হিসাববিজ্ঞান
১৩ মে ২০২৬ | বুধবার
আর মাত্র ১৯ দিন বাকি
রসায়ন / পৌরনীতি / ব্যবসায় উদ্যোগ
১৪ মে ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ২২ দিন বাকি
উচ্চতর গণিত / বিজ্ঞান
১৭ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ২৫ দিন বাকি
জীববিজ্ঞান / অর্থনীতি
২০ মে ২০২৬ | বুধবার