অনুচ্ছেদ : বাংলাদেশের নদী

Article Stats 📡 Page Views
Reading Effort
196 words | 2 mins to read
Total View
17.7K
Last Updated
18-Jun-2021 | 02:45 PM
Today View
0

বাংলাদেশের নদী


বাংলাদেশ নদীমাতৃক দেশ। এদেশের মধ্য দিয়ে জালের মতো ছোট -বড় অসংখ্য নদী বয়ে গেছে। এতো নদ নদী পৃথিবীর আর কোন দেশে নেই। নদীগুলো আমাদের দেশের মাটিকে যেমম উর্বর করছে তেমনি সাধারণ মানুষের জীবিকা ও যোগাযোগের ক্ষেত্রে অনেক অবদান রেখে চলছে। নদীই আমাদের দেশের প্রাণ। এদেশের অর্থনীতি নদীগুলোর উপর বিশেষভাবে নির্ভরশীল। বাংলাদেশের প্রধান প্রধান নদ-নদীগুলো হলো- পদ্মা, মেঘনা, যমুনা ও বহ্মপুত্র। এছাড়া রয়েছে ছোট বড় বহু শাখা নদী। যেমন- ধলেশ্বরী, বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, আত্রাই, গড়াই, তিস্তা, কুশিয়ারা, কর্ণফুলি ও মধুমতিসহ আরো অনেক। একেক নদী একেক রূপ ধারন করে বর্ষায় আরেক রূপ। মনে হয় কোনো চিত্রশিল্পী রং তুলি দিয়ে এঁকে রেখেছে। নদীর শোভা সত্যিই মনোরম নদীর দুধারের কাশবন ও গাছপালা দেখতে অপরূপ লাগে নদীর বুকে পালতোলা নৌকা সকলকে মুগ্ধ করে। বলা যায় আমাদের দৈনন্দিন জীবনে নদী ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। নদী আমাদের অনেক উপকার করে। আমরা নদীতে কাপড় ধৌত ও গোসল করি। যাতায়াত ও মালপত্র আনা-নেওয়ার জন্য নদীপথই সেরা। জেলেরা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। খরা মৌসুমে নদী থেকে জল সেচের মাধ্যমে ফসন উৎপাদন করা হয়। সব মিলিয়ে আমাদের প্রত্যাহিক জীবন ও অঅর্থনীতিতে নদীর গুরুত্ব অপরিসীম। নদ-নদীর কারণেই আমাদের এ বাংলাদেশ সুজলা -সুফলা ও শস্য শ্যামলা। এদেশেফ মাটি মানুষ ও অলঅর্থনৈতিক সম্ভাবনার সঙ্গে নদ-নদীর সম্পর্ক অত্যন্ত গভীর।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (3)

Guest 04-Jun-2025 | 01:32:33 PM

Good writing, but need some speacial words and arranged sentences. By the way, good for 10 marks but it could be much better.

Your **** 29-Jul-2024 | 02:18:23 PM

Bro It's need to be shorter to memorize it but it's good for my exam. It's good for 10 MARKS🫂

ZN1GHTPLAYZ 02-Jun-2024 | 02:25:55 PM

It needs to be short. It's too big for me. If it's short enough,then I can easily memorize it.

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা