সাধারণ জ্ঞান : সমুদ্র, জোয়ার ভাটা, পরিবেশ দূষণ

Article Stats 📡 Page Views
Reading Effort
445 words | 3 mins to read
Total View
991
Last Updated
25-Mar-2023 | 06:06 AM
Today View
0
↬ সমুদ্র (Ocen) 
↬ জোয়ার ভাটা (High Tide & Low Tide)
↬ পরিবেশ দূষণ (Environment Pollution) 

বারিমণ্ডল বলতে কি বুঝায়? — পৃথিবীর সকল জলরাশির অবস্থানভিক্তিক বিবরণ। 

পৃথিবী পৃষ্ঠে স্থলভূমি এবং জলভূমির পরিমাণ কত? — ২৯.২% স্থলভূমি এবং ৭০.৮% জলভূমি। 

পৃথিবীর সমস্ত পানিকে কয়ভাগে ভাগ করা যায়? — ২ ভাগে। যথা— মিঠা পানি ও লবণাক্ত পানি।
 
সমুদ্রের তলদেশের ভূমিরূপকে কয়ভাগে বিভক্ত করা হয়েছে? — ৫ ভাগে। 

সমুদ্রস্রোত কী? — সমুদ্রের পানি একটি নির্দিষ্ট গতিপথ অনুসরণ করে চলাচল করে, একে সমুদ্রস্রোত বলে।

জোয়ার ভাটা কী? — সমুদ্র এবং উপকূলবর্তী নদীর জলরাশি নিয়মিত স্ফীতি বা ফুলে ওঠাকে জোয়ার এবং নেমে যাওয়াকে ভাটা বলে। 

সমুদ্রের একই জায়গায় প্রতিদিন কয়বার জোয়ার এবং ভাটার সৃষ্টি হয়? — প্রতিদিন ২ বার জোয়ার ভাটার হয়।

উপকূলের কোনো একটি অঞ্চলে পরপর দুটি জোয়ার বা পরপর দুটি ভাটার মধ্যবর্তী সময়ের ব্যবধান কত? — ১২ ঘন্টা। 

একমাসে কয়বার তেজ বা ভরা কটাল এবং কয়বার মরা কটাল হয়? — ২ বার তেজ ও ২ বার মরা কটাল হয়।

জাতিসংঘ সমুদ্র আইন (UN Convention on the Law of the sea)  কত সালে সাক্ষরিত হয়? — ১৯৮২ সালে।

১৯৮২ সালের সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশন অনুযায়ী একটি উপকূলীয় রাষ্ট্রের মহীসোপানের (Continental Shelf) সীমা হবে ভিত্তি রেখা হতে — ২০০ নটিক্যাল মাইল।

EEZ এর পূর্ণরূপ কী? — Exclusive Economic Zone.

সমুদ্র স্রোতের অন্যতম কারণ কোনটি? — বায়ু প্রবাহের প্রভাব।

ল্যাব্রাডার কি? — স্রোত।

ল্যাব্রাডার স্রোত কোন মহাসাগরে দেখা যায়? — আটলান্টিক মহাসাগরে।

নিরক্ষীয় অঞ্চলের পানি — উষ্ণ ও হালকা। 

উষ্ণস্রোত ও শীতল স্রোতের মিলনে — কুয়াশা ও ঝড় হয়। 

লা নিনা কোন ভাষার শব্দ এবং এর দ্বারা কি বুঝায়? — স্পেনীয়— দূরত্ব বালিকা প্রকৃত অর্থে প্রবল বৃষ্টিপাত ও বন্যা।

সংক্ষিপ্ত পথে চলতে গেলে জাহাজের চালককে কি অনুসরণ করতে হবে? — সমুদ্রস্রোত।

চন্দ্র ও সূর্য জল ও স্থলকে আকর্ষণ করে বলে পানি ফুলে ওঠে, পানির এ ফুলে উঠাকে বলে — জোয়ার।

জেয়ার ভাটার তেজ কটাল হয় কখন? — অমাবস্যায়।

প্রবল জোয়ারের কারণ, এ সময় — সূর্য, চন্দ্র ও পৃথিবী একই সরলরেখায় থাকে।

পৃথিবীতে জোয়ার ভাটা হয় — চাঁদ ও সূর্য। 

জোয়ারের কয় ঘন্টা পর ভাটা হয়? — ৬ ঘন্টা। 

জোয়ার ভাটার প্রধান কারণ— চাঁদের আকর্ষন।

সূর্য অপেক্ষা পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষন শক্তি প্রায় — ২ গুণ বেশি।

পরিবেশ দূষণ কী? — মানুষের কর্মকাণ্ডের ফলশ্রুতিতে পরিবেশের উপাদানে অনাকাঙ্ক্ষিত পরিবর্তন হলো পরিবেশ দূষণ।

পরিবেশ দূষণ কত প্রকার ও কী কী? — ৪ প্রকার। যথা— পানি, মাটি, বায়ু এবং শব্দ দূষণ। 

প্রাকৃতিক পরিবেশ দূষণ / বিনষ্ট হওয়ার পেছনে সবচেয়ে বেশি দায়ী ধরা হয় — মানুষকে।

গাড়ি থেকে নির্গত কালো ধোঁয়ায় কোন বিষাক্ত থাকে — কার্বন মনো অক্সাইড। 

SMOG হলো — এক ধরনের দূষিত বায়ু। 

স্মোক (SMOG) শব্দটি এসেছে — SMOKE + FOG হতে। 
 
জনসংখ্যা ব্যাপকহারে বৃদ্ধির ফলে ক্ষতিগ্রস্থ হচ্ছে — প্রাকৃতিক পরিবেশ।

বায়ু দূষণের প্রধানত দায়ী হলো — কার্বন মনো অক্সাইড (CO)।

দূষিত বাতাসের কোন গ্যাসটি মানবদেহে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা খর্ব করে? — কার্বন মনো অক্সাইড। 

কোন জ্বালানি পোড়ালে সালফার ডাই অক্সাইড গ্যাস বাতাসে আসে? — ডিজেল।

এসিড বৃষ্টির কারণ — সালফার ডাই অক্সাইডের আধিক্য। 

ভূপৃষ্ঠ ও ভূগর্ভস্থ পানি সম্পর্কিত বিদ্যার নাম — হাইড্রোলজি।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.docx)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা