সাধারণ জ্ঞান : পৌষ্টিকতন্ত্র

Article Stats 📡 Page Views
Reading Effort
371 words | 3 mins to read
Total View
1.3K
Last Updated
13-Nov-2021 | 08:25 AM
Today View
0
মানব দেহ
(Human Body)

↬  পৌষ্টিকতন্ত্র (Digestive System)

পরিপাকতন্ত্র কী? — যে তন্ত্রের সাহায্যে খাদ্যবস্তু গ্রহণ, পরিপাককৃত খাদ্য শোষণ এবং খাদ্যের অপাচ্য অংশ মলরূপে ত্যাগ করা হয়, তাকে পরিপাকতন্ত্র বলে।

পৌষ্টিকতন্ত্রকে কয়টি অংশে ভাগ করা যায়? — দুইটি অংশে।

পৌষ্টিকতন্ত্রের অংশগুলো (দুটি অংশ) বর্ণনা কর।
— (১) পৌষ্টিকনালি : মুখ, মুখবিবর, গলবিল, অন্ননালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র এবং পায়ু।
— (২) পৌষ্টিক গ্রন্থি : লালাগ্রন্থি, অগ্ন্যাশয় ও যকৃত।


মানুষের পৌষ্টিকনালির বিস্তৃতি কত? — মুখ থেকে পায়ু পর্যন্ত ১০ মিটার লম্বা।

মানুষের দুধের দাঁতের সংখ্যা কতটি? — ২০ টি।

একজন পূর্ণবয়স্ক মানুষের দাঁতের সংখ্যা কতটি? — ৩২ টি।

মানব দেহের সবচেয়ে শক্ত অংশ কোনটি? — দাঁতের এনামেল।

পাচক বা গ্যাস্ট্রিক রস কী? — পাকস্থলী থেকে নিঃসৃত রসকে পাচক বা গ্যাস্ট্রিক রস বলে।

মানুষের ক্ষুদ্রান্ত্রের (Small intestine) দৈর্ঘ্য কত? — ৬–৭ মিটার।

ক্ষুদ্রান্ত্র কতটি অংশে বিভক্ত? — ৩ টি অংশে। যথা : ডিওডেনাম, জেজুনাম ও ইলিয়াম।

মানুষের বৃহদান্ত্র কতটি অংশে বিভক্ত? — ৩ টি অংশে। যথা : সিকাম, কোলন ও মলাশয়।

মানুষের বৃহদান্ত্রের (Large intestine) দৈর্ঘ্য কত? — ২ মিটার।

অ্যাপেনডিক্স কী? — বৃহদান্ত্রের সিকাম হতে বহির্বৃদ্ধি রূপে উত্থিত, বদ্ধভাবে সমাপ্ত কনিষ্ঠ আঙুলের ন্যায় সরু থলের নাম অ্যাপেনডিক্স।

অ্যাপেনডিক্স কোথায় থাকে? — তলপেটের ডানদিকে।

অ্যাপেনডিসাইটিস হলো — অ্যাপেনডিক্সের প্রদাহ।

মানুষের শরীরের সর্ববৃহৎ গ্রন্থির নাম কী? — যকৃত (Liver)।

যকৃতের প্রদাহকে কি বলে — হেপাটাইটিস (Hepatitis)।

জন্ডিস কী? — যকৃতের প্রদাহের ফলে রক্তে বিলুরুবিনের মাত্রা বেড়ে যাওয়াকে জন্ডিস বলে।

জন্ডিসকে রোগ বলা হলেও এটি আসলে — রোগের উপসর্গ।

রক্তে বিলুরুবিনের স্বাভাবিক মাত্রা কত? — ০.২ হতে ০.৮ মি.গ্রা/ডেসিলিটার।

শর্করা জাতীয় খাদ্যের পরিপাক শুরু হয় কোথায়? — মুখবিবরে।

শর্করা জাতীয় খাদ্যের পরিপাকের ফলে উৎপন্ন পদার্থ কোনগুলো? — গ্লুকোজ, ফ্রুক্টোজ ও গ্যালাকটোজ।

আমিষ জাতীয় খাদ্যের পরিপাক শুরু হয় কোথায়? — পাকস্থলীতে।

আমিষ জাতীয় খাদ্যের পরিপাকের ফলে উৎপন্ন পদার্থ কোনগুলো? — অ্যামাইনো এসিড।

চর্বি বা স্নেহ জাতীয় খাদ্যের পরিপাক শুরু হয় কোথায়? — পাকস্থলীতে।

চর্বি বা স্নেহ জাতীয় খাদ্যের পরিপাকের ফলে উৎপন্ন পদার্থ কোনগুলো? — ফ্যাটি এসিড ও গ্লিসারিন।

ডায়রিয়ার মূল সমস্যা কোনটি? — ঘন ঘন পাতলা পায়খানার ফলে অতি অল্প সময়ে শরীর থেকে প্রচুর পানি ও লবণ বেরিয়ে যায়।

নরমাল স্যালাইন কী? — সোডিয়াম ক্লোরাইডের ০.৯% জলীয় দ্রবণকে নরমাল স্যালাইন বলে।

কোন এসিডটি মানবদেহের পাকস্থলীতে থাকে? — হাইড্রোক্লোরিক এসিড।

পাকস্থলী প্রাচীরের কোন কোষ HCl নিঃসরণ করে? — প্যারাইটাল কোষ।

পেকটিক আলসার নির্ণয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা কোনটি? — এন্ডোসকপি।

এনজাইম দিয়ে কি তৈরি হয়? — আমিষ।

মানুষের লালারসে বর্তমান এনজাইমটির নাম — টায়ালিন।

রেনিন কোথায় তৈরি হয়? — পাকস্থলীতে।

কোন জারক রস পাকস্থলীতে দুগ্ধ জমাট বাঁধায়? — রেনিন।

জারক রস বলতে যা বুঝায়? — অনুঘটক।

কোন জাতীয় খাদ্য পাকস্থলীতে দীর্ঘক্ষণ থাকে? — স্নেহ জাতীয়।

বিলিরুবিন তৈরি হয় — যকৃতে।

পিত্তের বর্ণের জন্যে দায়ী — বিলিরুবিন।

মায়ের রক্তে হেপাটাইটিস বি থাকলে নবজাতকের স্বাস্থ্যঝুঁকি এড়াতে — জন্মের ১২ ঘন্টার ভেতর ভ্যাকসিন এবং HBIG শট দিতে হয়।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.docx)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা