সাধারণ জ্ঞান : ভূতত্ত্ব বা ভূবিদ্যা, শিলা, মাটি

Article Stats 📡 Page Views
Reading Effort
508 words | 3 mins to read
Total View
600
Last Updated
13-Nov-2021 | 08:20 AM
Today View
0
↬ ভূতত্ত্ব বা ভূবিদ্যা (Geology) 
↬ শিলা (Rock) 
↬ মাটি (Soil)

ভূতত্ত্ব বা ভূবিদ্যার আলোচনার বিষয়সমূহ কোনগুলো? — ভূতত্ত্ব বা ভূবিদ্যা হলো ভূবিজ্ঞানের একটি শাখা যেখানে পৃথিবী, পৃথিবীর গঠন, পৃথিবী গঠনের উপাদানসমূহ, পৃথিবী ইতিহাস এবং এর পরিবর্তন ইত্যাদি ভূতত্ত্বের আলোচনার বিষয়।

পৃথিবীর আকার ও আকৃতি সম্পর্কিত বিজ্ঞানকে কি বলে? — জিওডেসি (Geodesy)।

পৃথিবী তৈরির প্রধান উপাদান সমূহ পর্যায়ক্রমে :  
  • লৌহ = ৩২.১% 
  • অক্সিজেন = ৩০.১%
  •  সিলিকন = ১৫.১%
  • ম্যাগনেসিয়াম = ১৩.৯%
  • সালফার = ২.৯%
  • নিকেল = ১.৮%
  • ক্যালসিয়াম = ১.৫% 
  • অ্যালুমিনিয়াম = ১.৪%
  • অন্যান্য = ১.২% 

পৃথিবীর ভূগর্ভের স্তর কয়টি ও কী কী? — ৩ টি। যথা— অশ্মমণ্ডল, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল।

ভূত্বক কী? — ভূপৃষ্ঠে শিলার যে কঠিন বহিরাবরণ দেখা যায় তাই ভূত্বক।

ভূত্বকের গড় গভীরতা কত? — প্রায় ১৭ কি.মি.

সিয়াল (Sial) কী? — ভূত্বকের যে স্তর সিলিকন (Si) ও অ্যালুমিনিয়াম (Al) দিয়ে গঠিত, সে স্তরকে সিয়াল (Sial) বলে। 

সিমা (Sima) হলো — সমুদ্র তলদেশের ভূত্বকের প্রধান উপাদান সিলিকন (Si) ও ম্যাগনেসিয়াম (Mg) যা সিমা (Sima) নামে পরিচিত।

মোহোবিচ্ছেদ স্তর কী? — ভূত্বক এবং গুরুমণ্ডল পৃথককারী পাতলা পর্দাকে মোহোবিচ্ছেদ বলে। [ আবিষ্কারক বিজ্ঞানী মোহোরোভিসিক এর নামানুসারে ]

গুরুমণ্ডল কাকে বলে? — অশ্মমণ্ডলের নিচে প্রায় ২৮৮৫ কি.মি. পর্যন্ত পুরুমণ্ডলকে গুরুমণ্ডল বলে।

গুরুমণ্ডল মূলত কোন শিলা দিয়ে গঠিত? — ব্যাসল্ট (Basalt)।

কেন্দ্রমণ্ডলের বিস্তৃতি কত? — গুরুমণ্ডলের নিচ থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত এই মণ্ডল বিস্তৃত। 

কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদান লোহা (Fe) ও নিকেল (Ni) কি নামে পরিচিত? — নিফে (NiFe)।
 
ভূপৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি আছে? — অ্যালুমিনিয়াম (৮.১%)।

ভূপৃষ্ঠ থেকে গর্ত করে নিচের দিকে যেতে থাকলে — তাপ ও চাপ উভয়ই বাড়বে। 

খনিজ (Mineral) কাকে বলে? — কতগুলো মৌলিক উপাদান প্রাকৃতিক উপায়ে  মিলিত হয়ে যে যৌগিক পদার্থের সৃষ্টি করে, তাকে  খনিজ (Mineral) বলে। 

একটিমাত্র মৌল দিয়ে গঠিত খনিজ কোনগুলো? — হীরা, সোনা, তামা, রূপা, পারদ ও গন্ধক।

সবচেয়ে কঠিন খনিজ কোনটি? — হীরা।

সবচেয়ে নরম খনিজ হলো — টেলক। 

উৎপত্তি অনুসারে ভূত্বকের শিলা কয় ধরনের? — ৩ ধরনের। যথা— আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা।

আগ্নেয় শিলা কাকে বলে? — পৃথিবীর শুরু হতে যে সব শিলা উত্তপ্ত গলিত অবস্থা হতে শীতল ও ঘনীভূত হয়ে কঠিন হয়েছে, তাই আগ্নেয় শিলা।

আগ্নেয় শিলার অন্য নাম কী? — প্রাথমিক শিলা বা অস্তরীভূত শিলা।

পলি সঞ্চিত হয়ে যে শিলা গঠন করে তাকে বলে — পাললিক শিলা।

রূপান্তরিত শিলা কী? — আগ্নেয় ও পাললিক উভয় প্রকার শিলার তাপ, চাপ ও রাসায়নিক ক্রিয়ার ফলে এর খনিজ উপাদান ও বুনটের পরিবর্তন হয়ে যে নতুন শিলার সৃষ্টি হয়, তাকে রূপান্তরিত শিলা বলে।

পৃথিবীর বিশাল প্রাকৃতিক শোধনাগার বলা হয় — মাটিকে।

সাধারণ আদর্শ মাটিতে কতভাগ জৈব পদার্থ থাকে? — ৫%।

প্রাকৃতিক ও রাসায়নিক গঠনের উপর ভিত্তি করে মাটি কত প্রকার? — ৫ প্রকার। 

বুনটের উপর ভিত্তি করে মাটি কত প্রকার? — ৩ প্রকার। (বেলে, দো—আঁশ এবং এঁটেল মাটি)

বেলে মাটি হলো — ৭০% বা তার বেশি বালিকণা সমৃদ্ধ মাটি।

দো—আঁশ মাটি কাকে বলে? — যে মাটিতে বালি, পলি, কর্দমকণা প্রায় সমানুপাতে থাকে, তাকে দো—আঁশ মাটি বলে। 

কৃষিকাজের জন্য আদর্শ মাটি বলা হয় কোনটিকে? — দো—আঁশ মাটিকে। 

ভারী মাটি বলা হয় — এটেল মাটিকে। (৪০—৫০% কর্দমকণা থাকে বলে)।

মনে রাখুন : 
মাটি পানি ধারণক্ষমতা পানি শোষণক্ষমতা
বেলে মাটি সর্বনিম্ন সর্বোচ্চ
দোআঁশ মাটি বেশি বেশি
এঁটেল মাটি সর্বোচ্চ সর্বনিম্ন

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.docx)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা